
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনুষ্ঠিতব্য সর্বশেষ টেষ্টে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা ডেভিড বুন মিরপুরের পিচকে ‘বিলো অ্যাভারেজ’ বলে আখ্যা দিয়েছেন।যার ফলে, এই ভেন্যুর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
অথচ সেই মিরপুর স্টেডিয়ামে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড ১৯৩ রান করেও হারে বাংলাদেশ। প্রথম ইনিংস শেষে সবাই ধরেই নিয়েছে বাংলাদেশের এই ম্যাচে জয়ের সম্ভাবনা বেশি। কারন, মিরপুরের উইকেটে এই রান করা প্রায় অসম্ভব। সেই অসম্ভব কাজটিকে সহজ জয়ে সম্ভব করলেন লঙ্কানরা। এমনকি লঙ্কান অধিনায়কেরও বিশ্বাস হয়নি ম্যাচটি তাড়া জিততে পারবে।
ম্যাচ শেষে শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল বলেন,‘ আমরা ভাবতেও পারিনি উইকেটটি এতো ভালো হবে। এখন মনে হচ্ছে টসে হারা আমাদের জন্য ভালই হয়েছে। সব কৃতিত্ব ব্যাটসম্যানদের।তারা অসাধারণ ক্রিকেট খেলেছে।যে কোন ইউকেটে ১৯৪ রান চেজ করা খুবই কঠিন ব্যাপার। আমাদের পরিকল্পনা ছিল ডানহাতি-বামহাতি কম্বিনেশনে খেলা। একই সাথে পাওয়ার হিট খেলা।’
মেন্ডিস, গুণাথিলাকা, থিসরা পেরেরাদের দারুণ প্রশংসা করেন চান্দিমাল। পাশাপাশি তিনি শিকার করেন যে ঘরের মাঠে বাংলাদেশ খুব শক্তিশালী দল। ওরা যে কোন সময় ঘুড়ে দাঁড়াতে পারে।