খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ২০. একে এক দুয়ে দুই একে এক। দুয়ে দুই, দুই দুই। তিনে তিন, তিন তিন। চারে চার, চার চার। মণ্ডলবাড়ির বাইরের উঠানে বসে ধান মাপে হামিদ সাকিদার। কয়েক হাত তফাতে। শরাফত মণ্ডল বসে রয়েছে ইজি চেয়ারে। আবদুল আজিজ ঘুমে-কাতর চোখজোড়া জোর করে খুলে রেখে নজর রাখছিলো দাঁড়িপাল্লার কাঁটার দিকে, ঘুম তাড়াতে… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – একে এক দুয়ে দুই
Category: শিল্প-ও-সাহিত্য
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -ডাক্তার শামসুদ্দিন খোন্দকার
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ১৯. ডাক্তার শামসুদ্দিন খোন্দকার ডাক্তার শামসুদ্দিন খোন্দকারের ওই গোপন কথাটি ইসমাইল আবদুল কাদেরকে জানায় সপ্তাহখানেক পর। উত্তরবঙ্গের প্রজাসাধারণের একমাত্র মুখপত্র সাপ্তাহিক প্রজাবাহিনীতে দি কুবের ব্যাংক লিঃ-এর একটি নিলামের বিজ্ঞাপন দেখে সেদিন টাউনে যাচ্ছিলো আবদুল কাদের, হোসেন মঞ্জিলে ঢুকলো ইসমাইলের সঙ্গে একটু পরামর্শ করতে। খাকি প্যান্ট, ছাই রঙের কোট পরে ও সোলার… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -ডাক্তার শামসুদ্দিন খোন্দকার
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – ইসমাইল হোসেনের বাড়িতে
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ১৮. ইসমাইল হোসেনের বাড়িতে ইসমাইল হোসেনের বাড়িতে সেদিন মেলা মানুষ। দুই দিকে পাথরের ওপর গথিক অক্ষরে যথাক্রমে হোসেন মঞ্জিল ও এম. টি হোসেন খোদাই-করা দুই পিলারের মাঝখানে কাঠের ফ্রেমে বাঁধা টিনের গেট হাট করে খোলা। দুই পাশের কামিনী গাছ দুটো পড়ে গেছে গেটের দুই পাল্লার আড়ালে। ভেতরে পাঁচিল ঘেঁষে দুটো গোলঞ্চ,… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – ইসমাইল হোসেনের বাড়িতে
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – ধান কাটার দিন
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ১৭. ধান কাটার দিন ধান কাটার দিন ভোর হওয়ার বেশ আগেই, আন্ধার থাকতে থাকতে আলের উপর কুলগাছতলায় দাঁড়িয়ে তার দুই বিঘা সাত শতাংশ জমি তমিজ দেখে নিচ্ছিলো দুই চোখ ভরে। এ বছর জমির এমন ভরা বুক তো সে আর দেখতে পারবে না। পাকা ধান মাথায় নিয়ে ধানগাছগুলো খানিকটা হেলে পড়েছে, আবার… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – ধান কাটার দিন
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -মরার কথা ইশারায় জানিয়ে দিয়ে
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ১৬. মরার কথা ইশারায় জানিয়ে দিয়ে বেটার মরার কথা ইশারায় জানিয়ে দিয়ে পাকা দেড়টি মাস পর কাফনের কাপড় পাল্টে খয়েরি-নীল চেক-কাটা লুঙ্গি পরে এই ভর দুপুরবেলা ওই মানুষটা এসেছে ওই ছেলেরই চল্লিশার ভাত খেতে। তাও একবার খেয়ে তার আশ মেটে নি, বেহায়ার মতো ফের বসেছে কলাপাতা পেতে। হামিদা মানুষটাকে দেখে, ভালো… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -মরার কথা ইশারায় জানিয়ে দিয়ে
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – প্রস্রাবে রক্তের ধারা
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ১৫. প্রস্রাবে রক্তের ধারা মরার দুই দিন আগে হুমায়ুন সারা দিনে প্রস্রাব করলো তিন বার, প্রস্রাবে রক্তের ধারা। তার সারা শরীর জুড়ে জ্বর মেতে ওঠে মাতালের মতো, বাড়তে বাড়তে জ্বর উঠে পড়ে ১০৬ ডিগ্রিতে। মাথায় অনেকক্ষণ পানি ঢাললে তাপ একটু কমে। জ্বর তখন আড়ি পেতে থাকে বালিশের তলায়, তোষকের নিচে। রোগীর… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – প্রস্রাবে রক্তের ধারা
নীলাকাশের নীড়ে – মনিকা শকুন্তলা
ওই মুক্ত বিহঙ্গের মতো আমিও নীলাকাশের নীড়ে বাসা বাঁধতে চাই। বারবার মনের কোনেতে এই স্বপ্ন সাজাই। যেখানে মেঘপুঞ্জ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায় নির্দ্বিধায়। কখনো বৃষ্টি হয়ে ঝরে পড়ে ধরনীর গায়। হোমা পাখিরা পার্থিব সুখ খুঁজে পায়। মহাশূন্যে মাতৃত্ব আস্বাদনে সহস্র ফুট উচ্চতায় ডিম দিয়ে যায়। ভূমি স্পর্শ করার আগেই ডিম থেকে পক্ষী শাবক আকাশে… Continue reading নীলাকাশের নীড়ে – মনিকা শকুন্তলা
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – হুমায়ুনের চল্লিশার ধুম
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ১৪. হুমায়ুনের চল্লিশার ধুম ধান কাটতে তমিজের আরো কয়েকটি দিন সবুর করতে হবে। এর মধ্যে লাগলো হুমায়ুনের চল্লিশার ধুম। শরাফত মণ্ডলের বর্গাদারদের সবাই কয়েকটা দিন পেটে ভাতে খেটে দিলো। আপখোরাকি মজুরি দেওয়ার ইচ্ছা আজিজ ও কাদের দুজনেরই ছিলো, বাড়ির মাসুম ছেলেটার রুহের মাগফেরাতের জন্যে খরচ করতে তাদের কোনো দ্বিধা নাই, এখানে… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – হুমায়ুনের চল্লিশার ধুম
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -প্রশান্ত কম্পাউনডারের ভবিষ্যদ্বাণী
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ১৩. প্রশান্ত কম্পাউনডারের ভবিষ্যদ্বাণী প্রশান্ত কম্পাউনডারের ভবিষ্যদ্বাণী শিরোধার্য করে ফুলজানের বেটা বেঁচেই থাকে। সারা শরীরের রক্ত চুষে পিলেটা তার নাদুসনুদুস হয়, তার পেট মনে হয় রোজই একটু একটু করে ফোলে। ইনজেকশন তাকে দেওয়া হয় নি। করিম ডাক্তারের কাছেও যাওয়া হচ্ছে না। আবদুল আজিজের ছেলে হুমায়ুন মারা যাওয়ার পর কাদের কয়েকটা দিন… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -প্রশান্ত কম্পাউনডারের ভবিষ্যদ্বাণী
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -বালিশের নিচে মানকচুপাতা
খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ১২. বালিশের নিচে মানকচুপাতা বালিশের নিচে মানকচুপাতা দিয়ে আবদুল আজিজের ছেলের মাথায় পানি ঢালছিলো শরাফত মণ্ডলের দ্বিতীয় বিবি। হুমায়ুনের ভিজে মাথায় চুলে সে বিলি কাটছে বা হাতে। ঠাণ্ডা পানির অবিরাম ধারায় ছেলেটি চোখ বন্ধ করে রয়েছে, ঘুমিয়েও পড়তে পারে। কিন্তু শরাফত ও কাদের ঘরে ঢুকতেই সে চোখ মেললো। চোখ তার টকটকে… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -বালিশের নিচে মানকচুপাতা