সপ্তম পরিচ্ছেদ চায়ের মজলিস হইতে নিঃশব্দে পলাইয়া আসিয়া ললিতা শেখরের ঘরে ঢুকিয়া উজ্জ্বল গ্যাসের নীচে একটা তোরঙ্গ আনিয়া শেখরের গরম বস্ত্রগুলি পাট করিয়া গুছাইয়া রাখিতেছিল, শেখরকে প্রবেশ করিতে দেখিয়া মুখ তুলিয়া তাহার মুখের পানে চাহিয়া সে ভয়ে বিস্ময়ে নির্বাক হইয়া রহিল।মকদ্দমায় সর্বস্ব হারিয়া মানুষ যে-রকম মুখ করিয়া আদালত হইতে বাহির হইয়া আইসে, এ-বেলার মানুষকে যেন… Continue reading পরিণীতা পর্ব : ৪ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Category: শিল্প-ও-সাহিত্য
পরিণীতা পর্ব : ৩ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পঞ্চম পরিচ্ছেদ গুরুচরণ লোকটি সেই ধাতের মানুষ—যাহার সহিত যে-কোনও বয়সের লোক অসঙ্কোচে আলাপ করিতে পারে। দুই-চারিদিনের আলাপে গিরীনের সহিত তাঁহার একটা স্থায়ী সখ্যতা জন্মিয়া গিয়াছিল। গুরুচরণের চিত্তের বা মনের কিছুমাত্র দৃঢ়তা ছিল না বলিয়া তর্ক করিতেও তিনি যেমন ভালবাসিতেন, তর্কে পরাজিত হইলেও তেমনি কিছুমাত্র অসন্তোষ প্রকাশ করিতেন না। সন্ধ্যার পর চা খাইবার নিমন্ত্রণ তিনি গিরীনকে… Continue reading পরিণীতা পর্ব : ৩ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পরিণীতা পর্ব : ২ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পরিণীতা পর্ব : ২ তৃতীয় পরিচ্ছেদ চারুবালার মা মনোরমার তাস খেলার চেয়ে প্রিয় বস্তু সংসারে আর কিছুই ছিল না। কিন্তু খেলার ঝোঁক যতটা ছিল দক্ষতা ততটা ছিল না। তাঁহার এই ত্রুটি শুধরাইয়া যাইত ললিতাকে পাইলে। সে খুব ভাল খেলিতে পারিত। মনোরমার মামাত ভাই গিরীন্দ্র আসা পর্যন্ত এ-কয়দিন সমস্ত দুপুরবেলা তাঁহার ঘরে তাসের বিরাট আড্ডা বসিতেছিল।… Continue reading পরিণীতা পর্ব : ২ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পরিণীতা পর্ব : ১ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রথম পরিচ্ছেদ শক্তিশেল বুকে পড়িবার সময় লক্ষ্মণের মুখের ভাব নিশ্চয় খুব খারাপ হইয়া গিয়াছিল, কিন্তু গুরুচরণের চেহারাটা বোধ করি তার চেয়েও মন্দ দেখাইল—যখন প্রত্যূষেই অন্তঃপুর হইতে সংবাদ পোঁছিল, গৃহিণী এইমাত্র নির্বিঘ্নে পঞ্চম কন্যার জন্মদান করিয়াছেন।গুরুচরণ ষাট টাকা বেতনের ব্যাঙ্কের কেরানী। সুতরাং দেহটিও যেমন ঠিকাগাড়ির ঘোড়ার মত শুষ্ক শীর্ণ, চোখেমুখেও তেমনি তাহাদেরি মত একটা নিষ্কাম নির্বিকার… Continue reading পরিণীতা পর্ব : ১ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
অভাগীর স্বর্গ শেষ : পর্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
অভাগীর জীবন-নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল। বিস্তৃতি বেশি নয়, সামান্যই। বোধ করি ত্রিশটা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই, শেষও হইল তেমনি সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তাঁহার বাস। কাঙালী গিয়া কাঁদাকাটি করিল, হাতে-পায়ে পড়িল, শেষে ঘটি বাঁধা দিয়া তাঁহাকে এক টাকা প্রণামী দিল। তিনি আসিলেন না, গোটা-চারেক বড়ি দিলেন। তাহার… Continue reading অভাগীর স্বর্গ শেষ : পর্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
অভাগীর স্বর্গ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঠাকুরদাস মুখুয্যের বর্ষীয়সী স্ত্রী সাতদিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন। তাঁর চার ছেলে, তিন মেয়ে, ছেলেমেয়েদের ছেলেপুলে হইয়াছে, জামাইরা-প্রতিবেশির দল, চাকর-বাকর- সে যেন একটা উৎসব বাধিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিন্দুর… Continue reading অভাগীর স্বর্গ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
আলাউদ্দিনের চেরাগ – হুমায়ূন আহমেদ
নান্দিনা পাইলট হাইস্কুলের অঙ্ক শিক্ষক নিশানাথ বাবু কিছুদিন হলো রিটায়ার করেছেন। আরো বছরখানেক চাকরি করতে পারতেন, কিন্তু করলেন না। কারণ দুটো চোখেই ছানি পড়েছে। পরিষ্কার কিছু দেখেন না। ব্ল্যাক বোর্ডে নিজের লেখা নিজেই পড়তে পারেন না।নিশানাথবাবুর ছেলেমেয়ে কেউ নেই। একটা মেয়ে ছিল। খুব ছোটবেলায় টাইফয়েডে মারা গেছে। তাঁর স্ত্রী মারা গেছেন গত বছর। এখন তিনি… Continue reading আলাউদ্দিনের চেরাগ – হুমায়ূন আহমেদ
রাজকুমার ও ভিখারির ছেলে -শেষ পর্ব -মার্ক টোয়েন
রাজকুমার ও ভিখারির ছেলে শেষ পর্ব সন্ন্যাসী প্রথমে নানা কথা বলে তাকে ফাঁকি দিতে চাইল। কিন্তু সৈনিকের চাপের মুখে সন্ন্যাসী রাজকুমারকে সৈনিকের হাতে তুলে দিল। সৈনিক তখন সেই কেনা পোশাক রাজকুমারকে পরিয়ে গ্রাম থেকে দুটি গাধা কিনে এনে তাতে চড়ে শহরের দিকে রওনা হলো।শহরে হেনডেন হলে এসে তারা পৌঁছল। এই হেনডেন হলটা ছিল সৈনিকের বাড়ি।… Continue reading রাজকুমার ও ভিখারির ছেলে -শেষ পর্ব -মার্ক টোয়েন
রাজকুমার ও ভিখারির ছেলে -পর্ব ২- মার্ক টোয়েন
রাজকুমার ও ভিখারির ছেলে পর্ব : ২ রাজা ভাবলেন, বোধ হয় সে তার নিজের পরিচয় ভুলে গেছে। তাই পরীক্ষা করার জন্য ল্যাটিন ভাষায় প্রশ্ন করলেন। টম ঠিক ঠিক উত্তরই দিল। তখন রাজা মনে মনে ভাবলেন যে বেশি পড়াশুনা করার ধরুন তার এই অবস্থা হয়েছে। তাকে খেলাধুলায় ব্যস্ত রাখতে হবে। সে হলো আমার একমাত্র উত্তরাধিকারী। আর… Continue reading রাজকুমার ও ভিখারির ছেলে -পর্ব ২- মার্ক টোয়েন
রাজকুমার ও ভিখারির ছেলে -পর্ব ১-মার্ক টোয়েন
রাজকুমার ও ভিখারির ছেলে পর্ব : ১ ষোড়শ শতাব্দীতে লন্ডনের এক বস্তিতে টম ক্যান্টি নামে একটি ছেলের জন্ম হলো। তার বাপমায়ের মুখে হাসি নেই। কারণ তারা খুব দরিদ্র। তাদের চিন্তা বাড়ল এই ভেবে যে, আরও একটা মুখে খাবার জোটানোর ব্যবস্থা করতে হবে। আর ঠিক একই সময়ে একই দিনে ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড টিউডরের ঘরে একটি ছেলের… Continue reading রাজকুমার ও ভিখারির ছেলে -পর্ব ১-মার্ক টোয়েন