খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – সকালের পান্তা সব ঘাম হয়ে

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ০৭. সকালের পান্তা সব ঘাম হয়ে মণ্ডল দুই বেটাকে নিয়ে বাড়ির ভেতরে গেলো, বেলা তখন অনেক। সকালের পান্তা সব ঘাম হয়ে, হাওয়া হয়ে বেরিয়ে যাওয়ায় তমিজের পেটটা চুপসে গেছে। কিন্তু হলে কী হয়, নিজগিরিরডাঙায় দুই বিঘা সাত শতাংশ জমিটা এক পাক ঘুরে আসার জন্যে চোপসানো পেটশুদ্ধ সারাটা শরীর তার ছটফট ছটফট… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – সকালের পান্তা সব ঘাম হয়ে

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – নিজের গ্রামে বর্গাচাষী

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ০৬. নিজের গ্রামে বর্গাচাষী খিয়ারের খেতমজুর থেকে নিজের গ্রামে বর্গাচাষী হওয়ার হাউস মেটাতে তমিজকে শুনতে হয় মেলা কথা। তার নাই গোরু, নাই লাঙল জোয়াল মই; বীজচারা কেনার পয়সাও নাই, লোকে তাকে জমি দেয় কোন ভরসায়? তমিজ জোড়হাতে কারুবারু করে, এখন মণ্ডল তাকে এসব দিক, ধান উঠলে ফসলের ভাগাভাগি করে সব কিছুর… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – নিজের গ্রামে বর্গাচাষী

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -আউশের নতুন চালের ভাত

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ০৫. আউশের নতুন চালের ভাত অনেকদিন পর রাত্রে গলা পর্যন্ত আউশের নতুন চালের ভাত, গোরুর গোশত ও হাতিবান্দার দৈ এবং এর আগে দুপুরবেলা ভাত ও আলু দিয়ে পাক-করা বোয়াল মাছের ঘাঁটি সালুন এবং সকাল থেকে দুপুর ও দুপুরে ভাত খাবার পর থেকে রাতে খাবার আগে পর্যন্ত দুই দফায় মুড়ি, বাতাসা ও… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -আউশের নতুন চালের ভাত

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -ক্যা গো, নিন্দা পাড়ো

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ০৪. ক্যা গো, নিন্দা পাড়ো ক্যা গো, নিন্দা পাড়ো? ওঠো, ওঠো। গতকাল শুতে শুতে অনেক রাত হয়ে গিয়েছিলো, মরার ঘুম আর চোখ ছাড়ে না। বুলু মাঝির ধাক্কায় কুলসুম গা ঝাড়া দিয়ে ওঠে; এতেই মনে পড়ে, বুলু মাঝি মারা গেছে কাল দুপুরবেলা, তাকে দাফন করে তমিজের বাপ ঘরে ফিরেছে অনেক রাতে। তমিজের… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -ক্যা গো, নিন্দা পাড়ো

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -গফুর কলুর ওপর রাগ

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ০৩. গফুর কলুর ওপর রাগ কিন্তু গফুর কলুর ওপর রাগ করে কি আবিতনের কথার ঝাঁঝ মোছা যায়? ডোবার ধার থেকে উঠে ঘরের দিকে যেতে যেতে মাটিতে কুলসুমের পা পড়ে দরকারের তুলনায় অনেক বেশি জোরে। এতোগুলো ভারি কদমে আবিতনের পাছায় লাথি ছুঁড়ে মারা হয়। না। বরং পায়ের ভেতর দিয়ে মাগীর চোপা কুলসুমের… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -গফুর কলুর ওপর রাগ

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – পেটে খিদের খোঁচা

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ০২. পেটে খিদের খোঁচা পেটে খিদের খোঁচায় চোখজোড়া ফাঁক হয়ে পড়লে কুলসুমের নজরে পড়ে দরজার কপাট একটা হাট করে খোলা। তমিজের বাপের বাঁ পায়ের কাদামাখা পাতা চৌকাঠের ওপর। দরজা কি খুলে পড়েছে এই পায়ের ধাক্কাতেই? কী করে হয়? ঐ পায়ে কি সেই জোর আছে? মাটিতে শুয়ে রয়েছে; এর মানে মানুষটা রাত্রে… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – পেটে খিদের খোঁচা

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – পায়ের তলা কাদা

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ০১. পায়ের তলা কাদা পায়ের পাতা কাদায় একটুখানি গেঁথে যেখানে সোজা হয়ে দাঁড়িয়ে গলার রগ টানটান করে যতোটা পারে উঁচুতে তাকিয়ে গাঢ় ছাই রঙের মেঘ তাড়াতে তমিজের বাপ কালো কুচকুচে হাত দুটো নাড়ছিলো, ঐ জায়গাটা ভালো করে খেয়াল করা দরকার। অনেকদিন আগে, তখন তমিজের বাপ তো তমিজের বাপ, তার বাপেরও জন্ম… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – পায়ের তলা কাদা

মেঘলা আকাশ- মনিকা শকুন্তলা

মেঘলা আকাশ মনিকা শকুন্তলা সকাল সকাল ঘুম ভেঙে দেখি মেঘমেদুর আকাশে বলাকার ঝাঁক। ফাগুন হাওয়া সাথে কুয়াশা মোড়া আবছা অন্ধকার। সুয্যিমামা উঠবে বলেও ওঠেনি অজানা কোনো অভিমানে। তাই সুযোগ বুঝে শীতের বুড়ি আরো একবার আষ্টেপৃষ্ঠে জাপটে ধরেছে প্রকৃতিকে। প্রকৃতির এই দৈন্যদশা দেখে দেখে আমি যখন কল্পনায় তোমাকে নিয়ে কাব্য আঁকছি ঠিক তখনই জানলাম তুমি ভালো… Continue reading মেঘলা আকাশ- মনিকা শকুন্তলা

“জীবনের একূল অকূল “-মনিকা শকুন্তলা

“জীবনের একূল অকূল ” প্রবন্ধ সংকলন। লেখিকা: মনিকা শকুন্তলা। জীবন ক্ষেত্রের দুই কূল দুই তীরে আমি দাঁড়িয়ে ছিলাম। দেখলাম এপারেও শুধু চাই চাই আর চাই… ওপারেও শুধু চাই চাই আর চাই… কি চাই? তোর কি এত চাই রে জীবন? জীবন বলে জানিস না এ জগতের আরাধ‍্য এখন কে? আমি বলি কে? কে সে? জীবন নামের… Continue reading “জীবনের একূল অকূল “-মনিকা শকুন্তলা

জলে ডাঙায় – সৈয়দ মুজতবা আলী -মানুষের চেহারা জাগ্রত অবস্থায় একরকম

জলে ডাঙায় – সৈয়দ মুজতবা আলী ২০. মানুষের চেহারা জাগ্রত অবস্থায় একরকম ২০. মানুষের চেহারা জাগ্রত অবস্থায় একরকম, ঘুমন্ত অবস্থায় অন্যরকম। শহরের বেলাতেও তাই। জাগ্রত অবস্থায় কোনও মানুষকে বেশ চালাকচতুর বলে মনে হয়, কিন্তু ঘুমন্ত অবস্থায় তাকেই দেখায় আস্ত হাবা গঙ্গারামের মতো। দুপুরবেলা লালদিঘি গমগম করে রাত্রে সেখানে গা ছমছম করে। আমাদের পাড়া পার্ক সার্কাসের… Continue reading জলে ডাঙায় – সৈয়দ মুজতবা আলী -মানুষের চেহারা জাগ্রত অবস্থায় একরকম