উনাকে কিছু উপহার দিব এই সামর্থ আমার নাই। আপনার জন্যে কিছু পাকা তেতুল আনলাম। আমার গাছে হয়েছে। নবনী বলেছিল— গাছ থেকে পেড়ে এনেছেন ? জ্বি। গাছে কি এখনাে তেতুল ঝুলছে ? জ্বি। এইগুলাে আপনি নিয়ে যান। আমি গাছে উঠে নিজের হাতে পাকা তেতুল পাড়ব। ইমাম সাহেব খুবই লজ্জিত গলায় বলেছেন— এটা সম্ভব না। মসজিদের কাছে… Continue reading তেঁতুল বনে জোছনা-পর্ব-(১৫) হুমায়ূন আহমেদ
Category: শিল্প-ও-সাহিত্য
তেঁতুল বনে জোছনা-পর্ব-(১৪) হুমায়ূন আহমেদ
আবার কেউ কেউ হয়তাে তার মতাে ডাক্তার হয়। চারপাশের মানুষদের নিয়ে অসম্ভব ব্যস্ত থেকে নিজের নিঃসঙ্গতা ভুলে থাকতে চায়। আনিস নবনীর নিঃসঙ্গতা জানে। নবনী কি আনিসের নিঃসঙ্গতা জানে ? দরজায় শব্দ হচ্ছে। ভয়ে ভয়ে কেউ একজন কড়া নাড়ছে। কড়া নাড়ার শব্দ থেকে মনে হয় সুজাত ফিরে এসেছে। আনিস উঠে দরজা খুলল। সুজাত মিয়া না, মতি… Continue reading তেঁতুল বনে জোছনা-পর্ব-(১৪) হুমায়ূন আহমেদ
তেঁতুল বনে জোছনা-পর্ব-(১৩) হুমায়ূন আহমেদ
আমি কী বলতেছি কী বলতেছি কিছুই বুঝতেছি না। জহির খা শান্ত গলায় বললেন, ঠিক আছে আপনারে বুঝাইবার ব্যবস্থা করতেছি। সবেই চট কইরা বুঝে না। কেউ তাড়াতাড়ি বুঝে আবার কেউ আছে বুইঝাও বুঝে না। ইমাম সাহেব মাথার পাগড়ি খুলে হাতে নিয়েছেন। গরমে তার মাথার সব চুল ভিজে গেছে। চুল থেকে ঘামের ফোটা কপাল বেয়ে নামছে। তার… Continue reading তেঁতুল বনে জোছনা-পর্ব-(১৩) হুমায়ূন আহমেদ
তেঁতুল বনে জোছনা-পর্ব-(১২) হুমায়ূন আহমেদ
ইচ্ছা আছে কিন্তু নানান ঝামেলায় জড়াইয়া পড়ছি—বাজারে আরেকটা নয়া ঘর নিছি। বাজারে ঘর নিয়েছ ? জ্বি, দলিল রেজিস্ট্রি হয়ে গেছে। ভালাে তাে। জহির খাঁ পানের পিক ফেললেন। তার কপালে সামান্য ভাঁজ পড়ল— বিরাটনগরে অনেক কিছুই ঘটছে যার খোজ তিনি রাখেন না। বাজারে ঘর রেজিস্ট্রি হয়ে গেছে সেই খবরও তিনি পান নি এটা অবিশ্বাস্য ঘটনা। আজিজ… Continue reading তেঁতুল বনে জোছনা-পর্ব-(১২) হুমায়ূন আহমেদ
তেঁতুল বনে জোছনা-পর্ব-(১১) হুমায়ূন আহমেদ
নবনী তার শাশুড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফরিদা তাঁর পুত্রবধূর দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে সুপারি কাটতে কাটতে বললেন– চট করে কোনাে সিদ্ধান্ত নিও না মা। নবনী বলল, আমি কোনাে সিদ্ধান্ত নেই নি। বলেই তার মনে হলো সে ভুল কথা বলেছে। সিদ্ধান্ত সে নিয়েছে। কঠিন সিদ্ধান্ত। সিদ্ধান্তের কথা কাউকে জানাতে ইচ্ছা করছে না। ফরিদা শান্তগলায়… Continue reading তেঁতুল বনে জোছনা-পর্ব-(১১) হুমায়ূন আহমেদ
তেঁতুল বনে জোছনা-পর্ব-(১0) হুমায়ূন আহমেদ
তারপর? আমি আজ নাস্তার টেবিলে খুবই ভদ্র ভাষায় বললাম, বই যে পড়ছ—কাহন শব্দের অর্থ জান? সে বই থেকে চোখ না তুলে বলল, না। আমি সামান্য রাগ করে বললাম, একটা বই পড়ছ, তার নামের অর্থ জানার ইচ্ছা হলাে না ? সে বই থেকে চোখ না তুলে বলল, পড়ার সময় বিরক্ত করবে না। আমি বললাম, ঘরে চারটা… Continue reading তেঁতুল বনে জোছনা-পর্ব-(১0) হুমায়ূন আহমেদ
তেঁতুল বনে জোছনা-পর্ব-(৯) হুমায়ূন আহমেদ
কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ শব্দ করে হেসে ফেললেন। নবনী বলল, হাসছ কেন? তাের অভিনয় দেখে হাসছি ? নবনী বিস্মিত হয়ে বলল, অভিনয় কী করলাম ? ইনডিসিশনের একটা সুন্দর অভিনয় তুই সব সময় করিস। প্রায়ই দেখি তাের মধ্যে একটা দিশাহারা ভাব— কাজটা করব কি করব না। আমি একশ ভাগ নিশ্চিত ভাবটা লােক দেখানাে। কেন এরকম… Continue reading তেঁতুল বনে জোছনা-পর্ব-(৯) হুমায়ূন আহমেদ
তেঁতুল বনে জোছনা-পর্ব-(৮) হুমায়ূন আহমেদ
নবনী – কুচকাল। গলাটা কার চিনতে পারল না। এ বাড়িতে এ রকম গম্ভীর গলাতাে কারাে নাই। তারপর মনে হলাে এটা তার বাবার গলা। খুব চেনা মানুষকে মাঝে মাঝে যেমন অচেনা মনে হয়, দীর্ঘদিনের পরিচিত গলাও হঠাৎ হঠাৎ খুবই অপরিচিত লাগে। বিস্মিত হয়ে ভাবতে হয় কে কথা বলছে । নবনীর বাবা ফরহাদ সাহেব সকাল নটার মধ্যে… Continue reading তেঁতুল বনে জোছনা-পর্ব-(৮) হুমায়ূন আহমেদ
তেঁতুল বনে জোছনা-পর্ব-(৭) হুমায়ূন আহমেদ
এমিতে নবনীর হাতের লেখা জড়ানাে কিন্তু আধাে ঘুম আধাে তন্দ্রার সময়ের হাতের লেখা বেশ পরিষ্কার। নবনী লিখেছে— স্বপ্নে দেখলাম পানির ওপর দিয়ে দৌড়ে যাচ্ছি। পানি বরফ শীতল। যতই সামনের দিকে এগুচ্ছি ততই পানি বাড়ছে। মনে হচ্ছে আমি গভীর পানির দিকে যাচ্ছি। দৌড়ানাে বন্ধ করে কিছুক্ষণ দাঁড়ালাম। যে দিকে দৌড়াচ্ছিলাম তার উল্টোদিকে দৌড়াতে শুরু করলাম ।… Continue reading তেঁতুল বনে জোছনা-পর্ব-(৭) হুমায়ূন আহমেদ
তেঁতুল বনে জোছনা-পর্ব-(৬) হুমায়ূন আহমেদ
কাজেই আল্লাপাক একটা ঝড়ের ব্যবস্থা করল— বাড়ি ঘর উল্টাইল, মানুষের বিরাট ক্ষতি হইল, পশু পাখি মরল— ডাহুক পাখি মরল বইল্যা তুমি ডাহুক পাখির সালুন পাইলা। এখন ঘটনা চিন্তা কর তােমারে খাওয়ানির জন্যে আল্লাপাকরে কী যন্ত্রণা করন লাগল। যা বললাম এর মধ্যে জটিল চিন্তার বিষয় আছে। মাথা ঠাণ্ডা কইরা চিন্তা কর। নিজের যুক্তিতে মতি নিজেই মুগ্ধ।… Continue reading তেঁতুল বনে জোছনা-পর্ব-(৬) হুমায়ূন আহমেদ