উহু রিটায়ার করবার টাইম হয়ে আসছে। বছর দুই আছে মাত্র। নিশানাথ বাবু জার্মান সিলভারের ফুলদানি ছাড়াও একটা বড় আয়না কিনে ফেললেন। আয়নাটির দাম পড়লাে তিন ডলার। স্ট্যানলি বারবার বললাে, আয়নাটায় খুব জিতে গেলে । আমার স্ত্রী ইতালি থেকে ছ’শ লিরা দিয়ে কিনেছিল। তিনি বাড়ি ফিরলেন এগারােটার দিকে। কী আশ্চর্য রুনকি বসে আছে বারান্দার ইজিচেয়ারে। রুনকি… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-২১)
Category: শিল্প-ও-সাহিত্য
সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-২০)
রাহেলা চুপ করে রইলেন। রুনকি ওভারকোট খুলতেই শান্ত স্বরে বললেন, মা হচ্ছে তাহলে। হ্যা হচ্ছি। তােমার এমন মুখ কালাে করবার দরকার নেই মা। আমরা বিয়ে করছি। ম্যারেজ লাইসেন্স যােগাড় হয়েছে। বিয়েতে আসবে না জানি তবু কার্ড পাঠাব। রুনকি টাওয়েল দিয়ে মাথার চুল মুছলাে। হালকা গলায় বললাে, কফি খাওয়াবে যা ঠাণ্ডা বাইরে। রাহেলা কফির পট বসালেন। রান্নাঘর… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-২০)
সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৯)
কিছুদিন আগেই পুলিশ এসে ছ‘নম্বর ঘর থেকে একটি লােককে ধরে নিয়ে গেল। এ জায়গা ছেড়ে কোথাও যেতে পারলে হাঁপ ছেড়ে বাঁচা যায়। কিন্তু যাবার উপায় নেই। এরচে‘ সস্তায় ফার্গোতে অ্যাপার্টমেন্ট পাওয়া যাবে না। টম নিজেও অনেক খোঁজাখুঁজি করেছে। কিন্তু ওর হাত একেবারেই খালি। অবস্থা এরকম চললে আন–এমপ্লয়মেন্ট বেনিফিটের জন্যে হাত পাততে হবে। টমের তাতে খুবই আপত্তি। আমি… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৯)
সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৮)
টাকার গন্ধ। পেয়েছে বুঝলে না ? দু’জনে ফট করে বিয়েও করে বসতে পারে। তাহলে বড়ই ঝামেলা হবে। হয়ত দেখা যাবে কিছুই পেলাম না। আমার যা ভাগ্য।কোথায় যাচ্ছেন তােমার মা ? কে জানে কোথায় ? আমি লিখেছি— যাও মা ঘুরে আস। তােমার ভাল লাগাই আমার ভাল। এবং ডগলাস সাহেব যখন যাচ্ছেন তখনতাে তােমার খুব ফান হবে।… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৮)
সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৭)
কফি পটে কফি গরম হচ্ছে। টিভিতে দেখাচ্ছে ডেভিড কপার ফিল্ডের ম্যাজিক। হাতের কাছে দুটি রগরগে ভূতের বই। একটি স্টিফেন কিংয়ের ‘সাইনিং‘। নিউইয়র্ক টাইমস–এর মতে কোনাে সুস্থ লােক এই বই একা একা পড়তে পারে না। অন্যটি ডিমস কিলেনের ‘দি আদারনুন‘। পিশাচ নিয়ে লেখা রক্ত জল করা উপন্যাস। ব্লিজার্ডের রাতের জন্যে এর চেয়ে ভাল প্রস্তুতি কল্পনাও করা… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৭)
সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৬)
লাল হচ্ছে আমার সবচে’ ফেভারিট কালার অথচ লাল রঙের ব্যবহারটা এখনাে শিখতে পারলাম না। এরকম জীবনের কোনাে মানে হয় ? এই জাতীয় কথাবার্তার কোনাে অর্থ হয় না বলাই বাহুল্য। তবু রুনকির ভয় করে। বড় শিল্পী না হওয়াই ভাল। টম আর দশজন মানুষের মত সহজ স্বাভাবিক মানুষ হােক। সংসারে ভালােবাসা থাকুক সুখ থাকুক। খ্যাতির কি সত্যি… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৬)
সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৫)
শিকলে কি আর মায়াবী পাখি ধরা পড়ে ? টম যেখানে থাকে সেটি কোনাে অ্যাপার্টমেন্ট নয়। চমৎকার একটি বাড়ি। সামনে লন আছে, ফুলের বাগান আছে, পেছনে চমৎকার সুইমিংপুল। বাড়ির মালিক একমাসের জন্যে যাচ্ছে সুইজারল্যান্ড। সে জন্যে সে বাড়ি চার মাসের জন্যে ভাড়া দিতে চায়। ভাড়া নামমাত্র মাসে চার‘শ ডলার। সবটা টাকা এক সঙ্গে দিতে হবে। টমের… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৫)
সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৪)
আনিস চুপ করে রইলাে। এডারসন আবার বললাে, তুমি প্রসটিটিউটের সঙ্গে ঘুরলেও কিছু যায় আসে না। কিন্তু মাঝে মাঝে বড় রকমের ঝামেলা হয়। হঠাৎ একদিন হয়ত মেয়েটি তােমাকে এসে বলবে আমার পেটে তােমার বাচ্চা। এবরশনের জন্যে হাজার দশেক ডলার দরকার। আনিস গম্ভীর মুখে বললাে, জানলে কী করে মেয়েটি একটি প্রসটিটিউট ? আমি জানি। মেয়েটির নাম নিশ্চয়ই… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৪)
সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৩)
বাস ডাউন টাউনে আসতেই মালিশা নেমে গেল। এখানে বাস বদল করতে হবে। বাস থেকেই মালিশা লক্ষ করলাে তার হাত পা শিরশির করছে। নির্ঘাৎ আবার জ্বর আসছে। এ রকম হচ্ছে কেন? বারবার শরীর খারাপ হচ্ছে। মালিশা মাথা নিচু করে দ্রুত হাঁটতে লাগলাে। শরীর বেশি খারাপ হবার আগেই এ্যাপার্টমেন্টে ফিরে যাওয়া দরকার। বাস স্ট্যান্ডটি ফার্স্ট এ্যাভিতে। মালিশার… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৩)
সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১২)
আমার মায়েরও তাই ধারণা। মা বলেন, বুড়াে বয়সে কোনাে ধনী মহিলার উচিত নয় তার মেয়েকে কাছে রাখা। বিশেষ করে সে মেয়ে যদি তােমার মত ইন্টেলিজেন্ট হয়। কফি কেমন হয়েছে মালিশা ? ভাল। আরেক কাপ নেবে? দাও। তােমার নাম কিন্তু আমি জানি না। আনিস। তুমি কি ইন্ডিয়ান ? বাংলাদেশ হচ্ছে আমার দেশ । সেটা আবার কোথায়… Continue reading সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-১২)