পরশুদিন দুপুরে ভাত জুটেছিল। আর আজ এই রাতে। হিসেবে দু-দিন দাঁড়ায়। তবে খিদেটিদে উবে গিয়েছিল জলের তোড়ে তল্লাট ভেসে যেতে দেখে। পরশু থেকে আজ অবধি কাশীনাথ তার নৌকায় কতবার যে কত জায়গায় খেপ মেরে লোক তুলে এনেছে তার লেখাজোখা নেই। রায়চক উঁচু ডাঙা জমি, এইরকম দু-একটা জায়গা ডোবেনি। এখন সেইসব জায়গায় রাসমেলার ভিড়। খোলামাঠেই বৃষ্টির… Continue reading বানভাসি – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
Category: শিল্প-ও-সাহিত্য
কিছুক্ষণ- হুমায়ূন আহমেদ -(পর্ব-২১)
চিত্রা বলল, কিছু মনে করবেন না। আপনাকে কিন্তু খুশি খুশি লাগছে। আশহাব বলল, ঠিক ধরেছেন বিচিত্র কারণে আমি ফান পাচ্ছি। কেন পাচ্ছি নিজেও জানি না। চিত্রা বলল, আমি জানি। আশহাব বিস্মিত হয়ে বলল, আপনি কিভাবে জানবেন? চিত্রা কঠিন গলায় বলল, আপনার মা আমাকে বৌমা বৌমা ডাকছেন এই বিষয়টাতে আপনি ফান পাচ্ছেন। যে কোনাে মেয়েকে স্ত্রী… Continue reading কিছুক্ষণ- হুমায়ূন আহমেদ -(পর্ব-২১)
কিছুক্ষণ- হুমায়ূন আহমেদ -(পর্ব-২০)
রশীদ সাহেব বললেন, এই হাইপােথিসিসে বিশ্ব ভ্ৰহ্মাণ্ড একটা হলােগ্রাম ছাড়া আর কিছুই না… খােলা দরজায় বসির মাথা বের করে বলল, বিরাট এক সমস্যা হয়েছে। আপা আপনি কি ডাক্তার? চিত্রা বলল, না তাে। আশহাব সাহেব ডাক্তার। বসির বলল, একজন মহিলা ডাক্তার দরকার। পাঁচ নম্বর কেবিনে এক মহিলার ডেলিভারী পেইন শুরু হয়েছে। উনার হাসবেন্ড মাওলানা । উনি… Continue reading কিছুক্ষণ- হুমায়ূন আহমেদ -(পর্ব-২০)
কিছুক্ষণ- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৯)
আমার সঙ্গে ফাজলামী করবি না। তােকে যা বলেছি কর । বৌমাকে ডেকে নিয়ে আয়। মা তুমি কি সত্যি ভাবছ সে তােমার বৌমা? না-কি ইচ্ছা করে একটা নাটক করছ? সাজেদা বললেন, তাের এতবড় সাহস? তুই এইভাবে আমার সঙ্গে কথা বলছিস? আমি আমার বৌমাকে চিনব না। মা তােমাকে দু’টা ট্যাবলেট দিচ্ছি। ট্যাবলেট খেয়ে শুয়ে পড়। তােমার ঘুম… Continue reading কিছুক্ষণ- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৯)
কিছুক্ষণ- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৮)
তবে পারবেন। আবুল খায়ের খান টেলিফোন করেছেন পূর্ত মন্ত্রীকে। রিং হচ্ছে। কেউ টেলিফোন ধরছে না। রিং হতে হতে টেলিফোন থেমে গেল। একটা সময় ছিল দ্বিতীয় রিং শেষ হবার আগেই পূর্তমন্ত্রী বলতেন, গ্রেট খায়ের ভাই! কি ব্যাপার! বান্দা হাজির। এখন সময় ভিন্ন। খায়ের ভাইয়ের গ্রেটনেস বলে কিছু নেই। তার টেলিফোন ধরতে হবে না। আবুল খায়ের আবার টেলিফোন… Continue reading কিছুক্ষণ- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৮)
কিছুক্ষণ- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৭)
সুরমা বললেন, আমি কিন্তু যমুনাকে কিছু বলি নি। ওদের ট্রিপটা নষ্ট করে লাভ কি? এক সময় যেহেতু জানবে এখনি বলে দাও। যমুনা এগিয়ে আসছে। তার হাতে মােবাইল। সে মােবাইল অন করে তার আলােয় সাবধানে এগুচ্ছে। দুলাভাই? বল শুনছি। ট্রেনের প্রতিটি কামরায় লাইট আছে। শুধু আমাদেরটায় নেই। আমরা অন্ধকারে বসে আছি। তাই নাকি? হা। আপনি খোজ নিয়ে… Continue reading কিছুক্ষণ- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৭)
কিছুক্ষণ- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৬)
আপনি যদি কিছু মনে না করেন—আমি রাতে আপনার মা’র সঙ্গে থাকব না। আশহাব বলল, মা’র সমস্যা একটাই কথা বলা। এ ছাড়া তার আর কোনাে সমস্যা নেই। বুঝতে পারছি, আমার ভাল লাগছে না। আপনি আপনার মা’র কাছে যান। তিনি অপেক্ষা করছেন। আপনারা মাতা-পুত্র খাওয়া দাওয়া করুন। এর মধ্যে আমাকে ডাকবেন না প্লিজ। আমি বুফে কারে খাব।… Continue reading কিছুক্ষণ- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৬)
কিছুক্ষণ- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৫)
সত্যি ? আমাকে কয়েনটা দাও আমি দেখাচ্ছি। ট্রেনে যাত্রীদের নিয়ে আমি যখন কনশাসলি চিন্তা করছিলাম তখন আমার ব্রেইন নিজের উদ্যোগে চিন্তা ভাবনা করে কৌশলটা বের করেছে। আশহাব একটা কয়েন দিল। রশীদ সাহেব বললেন, তােমাকে ম্যাজিকটা দেখালে তুমি মজা পাবে না। কারণ তুমি কৌশলটা জান। এক কাজ কর ঐ মেয়েটাকে ডেকে আন। সে মজা পাবে। দশটা… Continue reading কিছুক্ষণ- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৫)
কিছুক্ষণ- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৪)
এক ঘণ্টা আগে খবর পেয়েছি। তােমরা আপসেট হবে বলে তােমাদের বলি নি। সুরমা হতভম্ব গলায় বললেন, সর্বনাশ! সর্বনাশ মানে, মহাসর্বনাশ। যাকে শাস্তি দিচ্ছ কিছুক্ষণের মধ্যে সেও জানবে আমি আর মন্ত্রী না। তখন কি হবে বুঝতে পারছ? যাও এক্ষুনি শাস্তি বন্ধ কর। যমুনা আর তার স্বামীকে এখনি কিছু বলার দরকার নেই। তাদেরকে পরে জানালেও হবে।সুরমা কানে… Continue reading কিছুক্ষণ- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৪)
কিছুক্ষণ- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৩)
জানিনা কেমন। গান শুরু হয় নি। আচ্ছা বাবা শােন, আমি ছােট্ট একটা ঝামেলায় পড়েছি। কি ঝামেলা? কিছু দুষ্ট লােক আমাকে ফলস একুইজিশান দিচ্ছে। আমি নাকি একটা মেয়েকে রেপ করেছি। অথচ ঘটনা যখন ঘটে তখন আমি নারায়নগঞ্জে আমার এক বন্ধুর বাসায়। তুমি বিখ্যাত মানুষ হওয়ায় সবাই লেগেছে আমার পেছনে। আমাকে দিয়ে তারা তােমার ক্যারিয়ার নষ্ট করতে… Continue reading কিছুক্ষণ- হুমায়ূন আহমেদ -(পর্ব-১৩)