মুনীর চৌধুরী এর জীবনী ও সাহিত্যকর্ম

মুনীর চৌধুরী মানিকগঞ্জে জন্মগ্রহন করেন । তাঁর পৈত্রিক নিবাস নোয়াখালি জেলায় । তাঁর একটি বিশেষ কীর্তি বাংলা টাইপ রাইটারের কি-বোর্ড উদ্ভাবন করেন । ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুদিন আগে ১৪ ডিসেম্বর তিনি পাকবাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত  ও নিহত হন । মুনীর চৌধুরী জন্মগ্রহণ করেন – ১৯২৫ সালের ২৫ নভেম্বর । তিনি প্রথম বাংলা টাইপ… Continue reading মুনীর চৌধুরী এর জীবনী ও সাহিত্যকর্ম

মুহম্মদ আবদুল হাই এর জীবনী ও সাহিত্যকর্ম

মুহম্মদ আবদুল হাই এর জীবনী ও সাহিত্যকর্ম শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থখানি তাঁর শ্রেষ্ঠ কীর্তি । এতে তিনি ভাষাতত্ত্ব বিষয়ে পাশ্চাত্যের জ্ঞান অত্যন্ত সফলভাবে বাংলা ভাষায় প্রয়োগ করেন এবং বাংলা ভাষার ধ্বনির গঠন, উচ্চারণ ও ব্যবহারবিধির বৈজ্ঞানিক বিশ্লেষণে গভীর পান্ডিত্যের পরিচয় দেন । মুহম্মদ আবদুল হাই জন্মগ্রহণ করেন – ১৯১৯ সালে… Continue reading মুহম্মদ আবদুল হাই এর জীবনী ও সাহিত্যকর্ম

আমার বন্ধু উনু – হুমায়ূন আহমেদ

উনুর সঙ্গে আমার পরিচয় ফুটবল খেলার মাঠে। রোগা টিঙটিঙে একটা ছেলে–বড় বড় চোখ, খাদা নাক, মাথাভরতি ঝাঁকড়া চুল।…..দুদলে তমূল খেলা চলছে। আমি মাঠের বাইরে। গায়ে জ্বর বলে খেলতে পারছি না। জ্বর এমন বাড়াবাড়ি যে বসে থাকতে পারছি না আবার উঠে চলে অতেও পারছি না। এমন সময় উনুকে লক্ষ্য করলাম। যে খুব মন দিয়ে ঘাস খাচ্ছে।… Continue reading আমার বন্ধু উনু – হুমায়ূন আহমেদ

পরপুরুষ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

করালী গরু খুঁজতে বেরিয়েছিল। আর তারক বেরিয়েছিল বউ খুঁজতে।….কালীপুরের হাটে সাঁঝের বেলায় দুজনে দেখা।………বাঁ-চোখে ছানি এসেছে, ভালো ঠাহর হয় না। তবু তারককে চিনতে পেরে করালী বলল , তারক নাকি?…….আর বলো কেন দাদা। মাগি সকালে থেকে হাওয়া। ঝগড়া করেছিস?…….সে আর কোনদিন না হচ্ছে! আজ আবার বাগান থেকে মস্ত মানকচুটা তুলে নিয়ে বেরিয়েছে। আমি ভাবলুম কচু বেচতে… Continue reading পরপুরুষ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

নিউটনের ভুল সূত্র – হুমায়ূন আহমেদ

রূপেশ্বর নিউ মডেল হাইস্কুলের সায়েন্স টিচার হচ্ছেন অমর বাবু।…….অমর নাথ পাল, বি.এসসি. (অনার্স, গোল্ড মেডাল)।……….খুব সিরিয়াস ধরনের শিক্ষক। স্কুলের স্যারদের আসল নামের বাইরে একটা নকল নাম থাকে। ছাত্র মহলে সেই নামেই তাঁরা পরিচিত হন। অমর বাবু স্কুলে ঘড়ি স্যার নামে পরিচিত। তাঁর বুক পকেটে একটা গোল ঘড়ি আছে। ক্লাসে ঢোকার আগে দরজার সামনে দাঁড়িয়ে ঘড়িতে… Continue reading নিউটনের ভুল সূত্র – হুমায়ূন আহমেদ

বংশলতিকার সন্ধানে – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

সন্ধ্যার কিছু আগে নীরেন ট্রেন হইতে নামিল। তাহার জানা ছিল না এমন একটা ছোট্ট স্টেশন তাদের দেশের। কখনো সে বাংলা দেশে আসে নাই ইতিপূর্বে এক কলিকাতা ছাড়া।………নীরেনের দাদামশাই রায়বাহাদুর শ্যামাচরণ গাঙ্গুলী তাহাকে বলিয়া দিয়াছিলেন বাংলা দেশের পল্লিগ্রামে গিয়া সে যেন জল না-ফুটাইয়া খায় না, মশারি ছাড়া শোয় না, নদীর জলে না-স্নান করিয়া তোলা জলে স্নান… Continue reading বংশলতিকার সন্ধানে – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ঘরের পথ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

আমার বাবা গিয়েছিল বিদেশে, রোজগার করতে। মা গিয়েছিল পাহাড়ে পাতা কুড়োতে। কেউই আর ফিরল না।……..আমাদের বাড়িটা ছিল মাটির। তাতে ফাটল ধরেছিল। যখন বাতাস বইত তখন সেই ফাটলের মুখে শিস দেওয়ার মতো শব্দ হত। যেন বাইরে থেকে কেউ ডাকছে। কখনও-কখনও রাত্রিবেলা সেই শব্দে ভয় পেয়ে আমি মাকে জড়িয়ে ধরতাম, মা আমাকে। মাটির দাওয়ায় কিংবা দেওয়ালে অশ্বত্থ… Continue reading ঘরের পথ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

নিতাই ও মহাপুরুষ – সত্যজিৎ রায়

কোনও এক জ্ঞানী ব্যক্তি বলে গেছেন যে মানুষের মধ্যে বেশিরভাগই মাঝারি দলে পড়ে। কথাটা হয়তো সত্যি, কিন্তু নিতাইকে মাঝারিও বলা চলে না। অনেক ব্যাপারেই সে অত্যন্ত খাটো। দেহের দিক দিয়ে যেমন, মনের দিক দিয়েও ছেলেবেলা থেকে সে খাটোই রয়ে গেছে। তার বয়স সবে আটত্রিশ পেরোল। সে ব্যাঙ্কে যে কেরানির চাকরিটা করে সেটাও অবশ্যই খাটো। মাসে… Continue reading নিতাই ও মহাপুরুষ – সত্যজিৎ রায়

রণ্টুর দাদু – সত্যজিৎ রায়

রন্টুর বয়স পনেরো, কিন্তু এর মধ্যেই তার গানের গলা হয়েছে চমৎকার। সে সকালে ওস্তাদের কাছে একঘণ্টা গান শেখে। যে তার গান শোনে সেই বলে, এ ছেলে আর কয়েক বছরের মধ্যেই আসরে গান গাইবে। এ গুণটা যে সে কোথা থেকে পেল সেটা বলা শক্ত, কারণ রণ্টুর বাবা-মা কেউই গাইতে পারেন না। বাবা খুব ভাল ছাত্র ছিলেন,… Continue reading রণ্টুর দাদু – সত্যজিৎ রায়

জলসত্র – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

বৃদ্ধ মাধব শিরোমণিমশায় শিষ্যবাড়ি যাচ্ছিলেন।……..বেলা তখন একটার কম নয়। সূর্য মাথার উপর থেকে একটু হেলে গিয়েছে। জ্যৈষ্ঠমাসের খররৌদ্রে বালি গরম, বাতাস একেবারে আগুন, মাঠের চারিধারে কোনোদিকে কোনো সবুজ গাছপালার চিহ্ন চোখে পড়ে না। এক-আধটা বাবলা গাছ যা আছে তাও পত্রহীন। মাঠের ঘাস রোদপোড়া—কটা। ব্রাহ্মণের কাপড়চোপড় গরম হাওয়ায় আগুন হয়ে উঠল, আর গায়ে রাখা যায় না।… Continue reading জলসত্র – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়