নুহাশপল্লীর মাঠে বসে আছি। সময় সকাল দশটা। আমার সঙ্গে আছেন সিলেটের হ্যারল্ড রশীদ। তিনি একজন সংগীত পরিচালক, চিত্রকর এবং শখের জ্যোতির্বিদ। তিনি আমাকে বৃহস্পতির চাঁদ এবং শনিগ্রহের বলয় দেখাতে এসেছেন। নিজের টেলিস্কোপ নিয়ে এসেছেন। রাতে টেলিস্কোপ সেট হবে। আমরা রাতের জন্যে অপেক্ষা করছি। অপেক্ষার জায়গাটা সুন্দর। বেদী দেওয়া জাপানি বটগাছের নিচে বসেছি। আমাদের ঘিরে আছে… Continue reading জ্বিন এবং পক্ষীকথা – হুমায়ূন আহমেদ
Category: শিল্প-ও-সাহিত্য
বাঘ-বর – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
এক গরীব ব্রাহ্মণ ছিলেন। তাঁর ঘরে ব্রাহ্মণী ছিলেন, আর ছোট্র একটি মেয়ে ছিল, কিন্তু তাদের খেতে দেবার জন্যে কিছু ছিল না। ব্রাহ্মণ অনেক কষ্টে ভিক্ষে করে যা আনতেন, এক বেলায় ভালো করে না খেতেই তা ফুরিয়ে যেত। সকল দিন আবার তাও মিলত না! একদিন তাঁদের ছোট্র মেয়েটি পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিল। গিয়ে দেখল, সে বাড়িতে… Continue reading বাঘ-বর – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
পদ্মাসন – তারাপদ রায়
সকালবেলা বাজার করতে দেরি হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি দাড়ি কামিয়ে অফিস যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। এমন সময় জরুরি খবর এল আমার এক মামাশ্বশুর সকালবেলা পদ্মাসন করতে গিয়ে আটকিয়ে গিয়েছেন। ভদ্রলোক কাছেই থাকেন, সুতরাং এই বিপদে সর্বপ্রথমে আমাকেই খবর দিয়েছেন। বিপদটা সত্যি যে কী, তা আমি প্রথমে বুঝে উঠতে পারিনি। যদি পদ্মাসন করতে না পারেন, আটকিয়ে যান,… Continue reading পদ্মাসন – তারাপদ রায়
বাঘের বাচ্চা – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
পুণা গ্রাম হইতে প্রায় সাত-আট ক্রোশ দক্ষিণ-পশ্চিম দিকে উপত্যকা হইতে বহু ঊর্ধ্বে গিরিসংকটের ভিতর দিয়া দুইজন সওয়ার নিম্নাভিমুখে অবতরণ করিতেছিল। চারিদিকেই উচ্চনীচ ছোটবড় পাহাড়ের শ্রেণী—যেন কতকগুলা অতিকায় কুম্ভীর পরস্পর ঘেঁষাঘেঁষি হইয়া তাল পাকাইয়া এই হেমন্ত অপরাহ্ণের সোনালী রৌদ্রে শুইয়া আছে। তাহারি মধ্যে পিপীলিকার মতো দুইটি প্রাণী সূর্যের দিকে পশ্চাৎ করিয়া ক্রমশ দীঘায়মান ছায়া সম্মুখে ফেলিয়া… Continue reading বাঘের বাচ্চা – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
টানা পোড়েন-ঋভু চট্টোপাধ্যায়
স্কুল থেকে বেরিয়ে আসতেই বাকি সবাই ঘিরে ধরে জিজ্ঞেস করে, ‘হেড মিস রাজি হলেন?’….ঝিনুকের বাবা সবার মুখের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস ফেলে উত্তর দিলেন, ‘না। উনি কিছুতেই রাজি হলেন না।পুরো ফিজটাই লাগবে।’ –আপনি কোর্টের অর্ডারের কথা কিছু বললেন না।………..–আরে আমি তো সবই বললাম।সেদিন থেকে বলেই যাচ্ছি।উনি কোন কথা শুনতেই চাইছেন না।…একজন অবিভাবকের কথার উত্তরে ঝিনুকের… Continue reading টানা পোড়েন-ঋভু চট্টোপাধ্যায়
ব্রেজিলের কালো বাঘ– সত্যজিৎ রায়
মেজাজটা বনেদি, প্রত্যাশা অসীম, অভিজাত বংশের রক্ত বইছে ধমনীতে, অথচ পকেটে পয়সা নেই, রোজগারের কোনও রাস্তা নেই–একজন যুবকের পক্ষে এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে? আমার বাবা ছিলেন সহজ, সরল মানুষ। তাঁর দাদা, অকৃতদার লর্ড সাদারটন, বিশাল সম্পত্তির মালিক। এই দাদার বদান্যতার উপর বাবার এমনই আস্থা ছিল যে তাঁর একমাত্র সন্তান হয়ে আমার যে… Continue reading ব্রেজিলের কালো বাঘ– সত্যজিৎ রায়
চোখ – হুমায়ূন আহমেদ
ভোর ছটায় কেউ কলিং বেল টিপতে থাকলে মেজাজ বিগড়ে যাবার কথা। মিসির আলির মেজাজ তেমন বিগড়াল না। সকাল দশটা পর্যন্ত কেন জানি তাঁর মেজাজ বেশ ভালো থাকে। দশটা থেকে খারাপ হতে থাকে, চূড়ান্ত রকমের খারাপ হয় দুটার দিকে। তারপর আবার ভালো হতে থাকে। সন্ধ্যার দিকে অসম্ভব ভালো থাকে, তারপর আবার খারাপ হতে শুরু করে। ব্যাপারটা… Continue reading চোখ – হুমায়ূন আহমেদ
টেলিফোন – তারাপদ রায়
স্বৰ্গত ভানু বন্দ্যোপাধ্যায় মহাশয়ের একটি অসামান্য কৌতুক নকশা ছিল, যেখানে এক গ্রাম্য ব্যক্তি জীবনে প্রথমবার টেলিফোন ধরেছে। সে অবশ্য প্রথমে ধরতে চায়নি, কিন্তু টেলিফোনটির কাছাকাছি কোনও লোক ছিল না এবং রিসিভারটি ক্রমাগত বেজেই চলেছে, ফলে বাধ্য হয়েই সে রিসিভারটি তোলে। তখন অপর প্রান্ত থেকে যিনি ফোন করছেন, তিনি যথারীতি বলেছেন, ‘হ্যালো।’ এই গ্রাম্য ব্যক্তিটি, যে… Continue reading টেলিফোন – তারাপদ রায়
অভিরাম – সত্যজিৎ রায়
তোমার নাম কী?…………অভিরাম সাউ, বাবু।……………..তোমার বাড়ি কোথায়? উলুইপুর গাঁয়ে বাবু। উড়িষ্যা। বাড়িতে আছে কে? আমার দাদা আছে, বউদি আছে, দুই ভাইপো আছে। তোমার বাড়ি যেতে হয় না? কালে ভদ্রে বাবু। আমি তো সংসার করিনি। ধানজমি আছে কিছু, দাদাই দেখে। তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয়ই। তবে সে দরকার আমার হবে না বাবু। হলে,… Continue reading অভিরাম – সত্যজিৎ রায়
বিয়ের ঘটকালী – হুমায়ূন আহমেদ
বাঙালি মাত্রই প্রবল উৎসাহের সঙ্গে একটি কাজ করে–বিয়ের ঘটকালী। যে মানুষটির কোন কাজে উৎসাহ নেই, সাপ্তাহিক বাজারে যান না, ঈদের জামা কেনার জন্যে বাচ্চাদের হাত ধরে বের হন না, তিনিও বিয়ের ঘটকালীতে প্রবল উৎসাহ বোধ করেন। সম্ভবত ঘটকালী করতে গিয়ে নিজের বিয়ের কথা মনে পড়ে, প্রথম জীবনের সুখস্মৃতিতে নস্টালজিক হবার সুযোগ ঘটে বলেই এত উৎসাহ।… Continue reading বিয়ের ঘটকালী – হুমায়ূন আহমেদ