সুখময় সেনের বয়স পঁয়ত্রিশ। এই বয়সেই সে চিত্রকর হিসাবে বেশ খ্যাতি অর্জন করেছে। পোর্ট্রেটেই তার দক্ষতা বেশি। সমঝদারেরা বলে সুখময় সেনের আঁকা কোনও মানুষের প্রতিকৃতি দেখলে সেই মানুষের জ্যান্ত রূপ দেখতে পাওয়া যায়। বহু প্রদর্শনীতে তার আঁকা পোর্ট্রেট দেখানো হয়েছে, শিল্প সমালোচকেরা তার প্রশংসা করেছে। কিন্তু শিল্পীরা সবসময় এক পথে চলতে ভালবাসে না। সুখময় এ… Continue reading গণেশ মুৎসুদ্দির পোর্ট্রেট – সত্যজিৎ রায়
Category: শিল্প-ও-সাহিত্য
কিসিং বুথ – হুমায়ূন আহমেদ
আমেরিকানদের বিচিত্র কাণ্ডকারখানার গল্প বলার সময় কিসিং বুথের গল্পটা আমি খুব আগ্রহ করে বলি। শ্রোতারা চোখ বড় বড় করে শোনে। যুবক বয়েসীরা গল্প শেষ হবার পর মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হয়ত-বা ভাবে, আহা তারা কী সুখেই না আছে। গল্পটা বলা যাক। আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলিতে “হোম কামিং” বলে একটি উৎসব হয়। এই উৎসবে আনন্দ মিছিল হয়,… Continue reading কিসিং বুথ – হুমায়ূন আহমেদ
ওরফে বাচ্চু – হুমায়ূন আহমেদ
আমার ডাকনাম ছিল কাজল। বিভূতিভূষণের অপরাজিত উপন্যাস থেকে বাবা এই নাম তার প্রথম ছেলের জন্যে রাখলেন। আমার জন্মের পরপর মা অসুস্থ হয়ে পড়লেন। মস্তিষ্কবিকৃতি। কাউকে চিনতে পারেন না। কাজেই আমাকে চলে যেতে হলো নানার বাড়ি। আমি নানিজানের বুকের দুধ খেয়ে বড় হতে থাকলাম। নানিজান আদর করে আমাকে ডাকতেন বাচ্চু। বাচ্চা থেকে বাচ্চু। নানিজানের আদরের নামের… Continue reading ওরফে বাচ্চু – হুমায়ূন আহমেদ
জকপুরের হাটে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
নটবর সাউ সন্ধে লাগতেই দোকান বন্ধ করে হাট করতে বেরিয়ে পড়ল। শেষ হাটে জিনিসপত্র বেজায় সস্তায় পাওয়া যায়। দোকানিরা ঝপাঝপ মাল বেচে হালকা হয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন। জকপুরের হাট বেশি দূরেও নয়। আকন্দপুরের খালটা যেখানে মাওবেড়ের দিকে বাঁক নিয়েছে সেখানে শিবতলার মাঠে বিরাট জায়গা জুড়ে হাট। হ্যাঁজাক, টেমি, কারবাইডের আলো চারিদিকে… Continue reading জকপুরের হাটে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ছাতা – তারাপদ রায়
প্রিয় মেঘনাদবাবু, গত শনিবার রাতে খুব বৃষ্টির সময় আমাদের বাড়ি থেকে ফিরে যাওয়ার জন্যে আমাদের চাকর পাশের বাড়ি থেকে যে ছাতাটি আপনাকে চেয়ে এনে দিয়েছিল সেই ছাতাটি পাশের বাড়ির ভদ্রলোক আজ চাইতে এসেছিলেন। ভদ্রলোক বললেন, ছাতাটি তিনি তাঁর অফিসের বড়বাবুর কাছ থেকে নিয়ে এসেছিলেন, বড়বাবুকে বড়বাবুর ভায়রাভাই খুব চাপ দিচ্ছেন ছাতাটির জন্যে, কারণ বড়বাবুর ভায়রাভাই… Continue reading ছাতা – তারাপদ রায়
নানার বাড়ি দাদার বাড়ি – হুমায়ূন আহমেদ
একদিন স্কুল থেকে বাসায় ফিরে দেখি–মাকে আজ অন্যরকম লাগছে। তার চেহারায় খুকি-খুকি ভাব চলে এসেছে। কথা বলছেন অনেকটা সুরেলা গলায়। ব্যাপারটা কী?…অসাধারণ ব্যাপার একটা ঘটেছে—আমরা নানার বাড়ি এবং দাদার বাড়ি বেড়াতে যাচ্ছি। আমার শৈশবের সবচে আনন্দময় সময় হচ্ছে এই দুজায়গায় বেড়াতে যাওয়া। প্রতি দুবছর পরপর একবার তা ঘটত। আমার মনে হত, এত আনন্দ এত উত্তেজনা… Continue reading নানার বাড়ি দাদার বাড়ি – হুমায়ূন আহমেদ
গল্পের গোরু – তারাপদ রায়
একবার এক নদীতে আগুন লেগেছিল। খুব আগুন। আগুন লেগে নদী দাউ দাউ করে জ্বলে উঠেছিল। নদীর তীরে ছিল অনেক বড় বড় গাছ। আগুনের তীব্র আঁচ সইতে না পেরে অবশেষে সেই নদীর মাছগুলো প্রাণ বাঁচাতে গাছে উঠে পড়ে।…………..গুলিখোরদের আড্ডায় সেদিন সন্ধ্যায়ও জোর গল্প-গুজব চলছিল। বলা বাহুল্য, গল্পের চেয়ে গুজবই বেশি। সেখানেই এক নম্বর গুলিখোর এই গল্পটা… Continue reading গল্পের গোরু – তারাপদ রায়
একজন অদ্ভুত বাবা – হুমায়ূন আহমেদ
আমার ছোট ভাই মুহম্মদ জাফর ইকবাল তার লেখা প্রথম গ্রন্থ কপোট্রনিক সুখ দুঃখের উৎসর্গপত্রে লিখেছে ও।………পৃথিবীর সবচে ভালমানুষটিকে বেছে নিতে বললে আমি আমার বাবাকে বেছে নেব। বইয়ের উৎসর্গপত্রে লেখকরা সবসময় আবেগের বাড়াবাড়ি করেন। আমার ভাইয়ের এই উৎসর্গপত্র আবেগপ্রসূত ধরে নিতে খানিকটা অসুবিধা আছে। সে যদি লিখত পৃথিবীর সবচে ভালো মানুষ আমার বাবা এবং মা তা… Continue reading একজন অদ্ভুত বাবা – হুমায়ূন আহমেদ
মুক্তি – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ওর ভালো নাম বোধ হয় ছিল নিস্তারিণী। ওর যৌবন বয়সে গ্রামের মধ্যে অমন সুন্দরী বউ ব্রাহ্মণপাড়ার মধ্যেও ছিল না। ওরা জাতে যুগী, হরিনাথ ছিল স্বামীর নাম। ভদ্রলোকের পাড়ায় ডাকনাম ছিল ‘হরে যুগী’। নিস্তারিণীর স্বামী হরি যুগীর গ্রামের উত্তর মাঠে কলাবাগান ছিল বড়ো। কাঁচকলা ও পাকাকলা হাটে বিক্রি করে কিছু জমিয়ে নিয়ে ছোটো একটা মনিহারি জিনিসের… Continue reading মুক্তি – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মানপত্র – সত্যজিৎ রায়
শতদল সংস্থার সেক্রেটারি প্রণবেশ দত্ত বিস্ফোরক সংবাদটি ঘোষণা করবার পর উপস্থিত সদস্যদের মুখ দিয়ে প্রায় এক মিনিট কোনও কথা বেরোল না। ক্লাবঘরে জরুরি মিটিং বসেছে নববর্ষের পাঁচদিন আগে। মিটিং-এর উদ্দেশ্য প্রণবেশ জানায়নি কাউকে, কেবল বলেছে আজ সকলের আসা চাই-ই, কারণ সংকটময় মুহূর্ত সমুপস্থিত। প্রথম মুখ খুলল জয়ন্ত সরকার। আর ইউ অ্যাবসোলিউটলি শিওর? জয়ন্ত লাগসই ইংরিজির… Continue reading মানপত্র – সত্যজিৎ রায়