আমি এ গল্প আমার বন্ধু সুকুমারবাবুর মুখে শুনেছি। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে যাঁরা কিছু আলোচনা করেছেন, তাঁদের সকলেরই কাছে ডাক্তার সুকুমার সেনের নাম পরিচিত। ডক্টর সেন অনেক দিন গভর্মেন্টের প্রত্নতত্ত্ব বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পাটনা একসকাভেশন-এর সময় তিনি স্পুনার সাহেবের প্রধান সহকারী ছিলেন। মধ্যে দিন কতক তিনি ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্নতত্ত্ব-বিভাগের কিউরেটর-ও ছিলেন। বৌদ্ধ ইকোনোগ্রাফি-তেও… Continue reading প্রত্নতত্ত্ব – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Category: শিল্প-ও-সাহিত্য
রাজা সলোমনের আংটি – সৈয়দ মুস্তাফা সিরাজ
জুলাই মাসের সেই সন্ধ্যাবেলায় টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। কর্নেলের ড্রয়িংরুমে পাঁপরভাজা আর কফি খেতে-খেতে আড্ডাটা দারুণ জমে উঠেছিল। তবে আড্ডার যা নিয়ম। এক কথা থেকে অন্য কথা, তা থেকে আরেক কথা–এইভাবেই চলে। এটুকু মনে পড়ছে, দাড়ি রাখার সুবিধে-অসুবিধে নিয়ে কথা শুরু হয়েছিল। রিটায়ার্ড জজসায়েব অনঙ্গমোহন হাটিই কর্নেলের দাড়ি নিয়ে কথাটা তুলেছিলেন। তারপর সেই আলোচনা এক… Continue reading রাজা সলোমনের আংটি – সৈয়দ মুস্তাফা সিরাজ
রামতারণ চাটুজ্যে, অথর – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
পনেরো-ষোলো বছর আগেকার কথা। পটলডাঙা স্ট্রিটে এক বেঞ্চিপাতা চায়ের দোকানে রামতারণবাবুর সঙ্গে আমার আলাপ শুরু হয়। এক পয়সা দামের এক পেয়ালা চা; গোলদিঘি বেড়িয়ে এসে সস্তায় চা-পান সারতে দোকানটাতে ঢুকলাম। আমার দরের আরওঃপাঁচ-ছ-টি খরিদ্দার অত সকালেও সেখানে জমায়েত হত এক পয়সার এক পেয়ালা চা খেতে। এই দলের মধ্যে অনেকেই ২৫।২নং মেস-বাড়ির অধিবাসী; একমাত্র রামতারণবাবুই ছিলেন… Continue reading রামতারণ চাটুজ্যে, অথর – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
কোকোদ্বীপের বিভীষিকা – সৈয়দ মুস্তাফা সিরাজ
প্রজাপতি এবং হয়গ্রীব ডঃ আলবের্তো ভাস্কোর সঙ্গে আলাপ হয়েছিল কর্নেল নীলাদ্রি সরকারের জাদুঘরসদৃশ ড্রয়িংরুমে। ওঁর মাতৃভাষা পর্তুগিজ। কিন্তু ভাল ইংরেজি জানেন। কর্মসূত্রে থাকেন প্রশান্ত মহাসাগরের তাহিতি দ্বীপে। সেখানকার প্রকৃতি-পরিবেশ দফতরের অধিকর্তা। বাঙ্গালোরে এশিয়া পরিবেশ সংরক্ষণ সম্মেলনে এসেছিলেন। আমার সঙ্গে আলাপ করিয়ে দিয়ে কর্নেল বললেন, ডঃ ভাস্কো আমার মতোই একজন লেপিডপ্টারিস্ট। প্রাইভেট ডিটেকটিভ কে. কে. হালদার—আমাদের… Continue reading কোকোদ্বীপের বিভীষিকা – সৈয়দ মুস্তাফা সিরাজ
পরীক্ষা – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
বিনায়ক বসুর ড্রয়িংরুম। রাত্রিকালে বিদ্যুৎবাতির আলোয় ঘরটি অতি সুন্দর দেখাইতেছে। ফিকা সবুজ রংয়ের দেয়াল; নূতন আধুনিক গঠনের আসবাব। তিনটি আলোর বালব ঘরে বিভিন্ন স্থানে থাকিয়া ঘরটি প্রায়। ছায়াহীন করিয়া তুলিয়াছে। ঘরের দুইপাশে দুইটি দ্বার, একটি ভিতরে এবং অন্যটি বাহিরে যাইবার পথ। ঘরের তৃতীয় দেয়ালের মাঝখানে ইংলন্ডেশ্বর ষষ্ঠ জর্জের সোনালী ফ্রেমে বাঁধানো একটি প্রতিকৃতি শোভা পাইতেছে।… Continue reading পরীক্ষা – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
কা-কা-কা রহস্য – সৈয়দ মুস্তাফা সিরাজ
সাতচল্লিশ লক্ষ বীজকণিকা! কর্নেল নীলাদ্রি সরকার নেচার পত্রিকার পাতা থেকে মুখ তুলে বললেন, কল্পনা করো, জয়ন্ত! একটা অর্কিডের ফুল শুকিয়ে যাওয়ার পর বাতাসে চারদিকে ছড়িয়ে যায় সাতচল্লিশ লক্ষ বীজ, যা সাধারণ মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যায় না। এমনই সূক্ষ্মাতিসূক্ষ্ম জিনিস। তাই আমি বলে, যদি সত্যিকার কোনও রহস্য থাকে, তা আছে। প্রকৃতিজগতেই। কর্নেলের মুখে বিস্ময় মেশানো একটা… Continue reading কা-কা-কা রহস্য – সৈয়দ মুস্তাফা সিরাজ
যস্মিন দেশে – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
বোম্বাই শহরটি যে প্রকৃতপক্ষে একটি দ্বীপ, একথা অবশ্য সকলেই জানেন। কিন্তু এই দ্বীপকে অতিক্রম করিয়া একটি বৃহত্তর বোম্বাই আছে, পীনাঙ্গী রমণীর আঁটসাঁট পোশাক ছাপাইয়া উদ্বৃত্ত দেহভাগের মতো যাহা বাহিরে প্রসারিত হইয়া পড়িয়াছে। বৈদ্যুতিক রেলের লাইন ও মোটর রাস্তা দুই-ই পাশাপাশি বোম্বাই হইতে বাহির হইয়া সমুদ্রের খাঁড়ি উত্তীর্ণ হইয়া উত্তর দিকে অনেকদূর পর্যন্ত গিয়াছে। এই পথের… Continue reading যস্মিন দেশে – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
বৃহচ্চঞ্চু – সত্যজিৎ রায়
ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে তাঁর আপিসের যেখানে বসে তুলসীবাবু কাজ করেন, তার পাশেই জানালা দিয়ে পশ্চিম আকাশে অনেকখানি দেখা যায়। সেই আকাশে এক বর্ষাকালের সকালে যখন জোড়া রামধনু দেখা দিল, ঠিক তখনই তুলসীবাবুর পাশের টেবিলে বসা জগন্ময় দত্ত পানের পিক ফেলতে জানালার ধারে গিয়ে দাঁড়িয়েছেন। আকাশে চোখ পড়াতে ভদ্রলোক বাঃ বলে তুলসীবাবুকে উদ্দেশ করে বললেন,… Continue reading বৃহচ্চঞ্চু – সত্যজিৎ রায়
গিন্নি – রবীন্দ্রনাথ ঠাকুর
ছাত্রবৃত্তি ক্লাসের দুই-তিন শ্রেণী নীচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ। তাঁহার গোঁফদাড়ি কামানো, চুল ছাঁটা এবং টিকিটি হ্রস্ব। তাঁহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত। প্রাণীদের মধ্যে দেখা যায়, যাহাদের হুল আছে তাহাদের দাঁত নাই। আমাদের পণ্ডিতমহাশয়ের দুই একত্রে ছিল। এ দিকে কিল চড় চাপড় চারাগাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত, ও দিকে তীব্র বাক্যজ্বালায়… Continue reading গিন্নি – রবীন্দ্রনাথ ঠাকুর
ফ্রিৎস – সত্যজিৎ রায়
জয়ন্তর দিকে মিনিটখানেক তাকিয়ে থেকে তাকে প্রশ্নটা না করে পারলাম না। তোকে আজ যেন কেমন মনমরা মনে হচ্ছে? শরীর-টরীর খারাপ নয় তো? জয়ন্ত তার অন্যমনস্ক ভাবটা কাটিয়ে নিয়ে একটা ছেলেমানুষি হাসি হেসে বলল, নাঃ! শরীর তো খারাপ নয়ই, বরং অলরেডি অনেকটা তাজা লাগছে। জায়গাটা সত্যিই ভাল। তোর তো চেনা জায়গা। আগে জানতিস না ভাল? প্রায়… Continue reading ফ্রিৎস – সত্যজিৎ রায়