নিঝুম রাত। চারিদিকিকে ঝিঝি পোকার ডাক। গ্রামের রাত খুব সহজেই অনুভব করা যায়। গ্রামের মানুষ সন্ধ্যার পর পর ঘুমে যায়। সেই সাথে ঘুমে যায় সারা গ্রাম, গ্রামের প্রকৃতি। কিন্তু রাতকে জানান দিয়ে যায় ঝিঝি পোকার দল, জোনাকি পোকা, আরও অজানা প্রাণির কোলাহল। সামনে মাসেই তপুর এইচ এসসি পরীক্ষা। একটা চাটায়ের ঘরে নিজের মত নিরবে পড়ছে… Continue reading তোমারই ভুল ছিল-মুহাম্মদ বরকত আলী
Category: শিল্প-ও-সাহিত্য
যাত্রাবদল- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ভাটপাড়াতে পিসিমার বাড়ি গিয়েছিলুম বড়োদিনের ছুটিতে। সারাদিন বাড়িতে বসে থেকে ভালো লাগল না। বিকেলের দিকে নৈহাটি স্টেশনে বেড়াতে গেলুম। তখন দেশেই থাকি, বিদেশে বেরুনো অভ্যেস নেই, এত বড়ো স্টেশন ঘনিষ্টভাবে দেখবার সুযোগ বড়ো একটা হয়নি। ডাউন প্ল্যাটফর্মের ওধারে প্রকাণ্ড ইয়ার্ডটা মালের ওয়াগনে ভরতি, ওভারব্রিজের ওপর দিয়ে যাত্রীরা পোঁটলাপুঁটলি নিয়ে যাতায়াত করছে, নানাধরনের লোকের ভিড়, নানারকমের… Continue reading যাত্রাবদল- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
পাঁচ-পাঁচ | তারাপদ রায়
এবছর বর্ষার শেষে একদিন সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে দেখি ডান হাতের কবজিটা কেমন ঝিনঝিন করছে। হাত ওঠাতে, নাড়াচাড়ায় বেশ কষ্ট হচ্ছে। বেলা বাড়তে চলাফেরা করার সঙ্গে সঙ্গে বেদনাটা কমে মিলিয়ে গেল, বিকেলের দিকে খেয়ালই থাকল না যে সকালের দিকে ওই রকম কষ্ট হয়েছিল। কিন্তু পরের দিন সকালে আবার সেই কষ্ট, এদিন আরও বেশি। যন্ত্রণাটা… Continue reading পাঁচ-পাঁচ | তারাপদ রায়
যাকে ঘুষ দিতে হয়-মানিক বন্দ্যোপাধ্যায়
মোটর চলে আস্তে। ড্রাইভার ঘনশ্যাম মনে মনে বিরক্ত হয়, স্পিড় দেবার জন্য অভ্যাস নিশপিশ করে ওঠে প্রত্যঙ্গে, কিন্তু উপায় নেই। বাবুর আস্তে চালাবার হুকুম। কাজে যাবার সময় গাড়ি জোরে চললে তার কোনো আপত্তি হয় না কিন্তু সস্ত্রীক হাওয়া খেতে বার হলে তারা দুজনেই কলকাতার পথে মোটর চড়ে–নিজেদের দামি মোটর চড়ে বেড়াবার অকথ্য আনন্দ রয়ে-সয়ে চেটেপুটে… Continue reading যাকে ঘুষ দিতে হয়-মানিক বন্দ্যোপাধ্যায়
নীল আগুন -সুনীল গঙ্গোপাধ্যায়
যেরকম পথে ঘাটে হিপিদের দেখা যায়, লম্বা-লম্বা চুলওয়ালা ছেলে ও মেয়ে অনেক সময় খালি পা, নোংরা পোশাক—সেইরকমই একজোড়া যুবক-যুবতীকে আমি দেখেছিলাম। কিছুই অবাক হইনি। ওরা পার্কস্ট্রিটে চৌরঙ্গির মোড়ে দাঁড়িয়েছিল। দুজনেরই পোশাক একরকম, প্যান্ট ও সার্ট, সোনালি রঙের চুল, হালকা নীল চোখের মণি, দুধে আলতা রং, অন্য হিপিদের মতো এরা তেমন নোংরা নয়, যদিও পোশাক ছেঁড়াখোঁড়া।… Continue reading নীল আগুন -সুনীল গঙ্গোপাধ্যায়
সেতুর ওপরে- সুনীল গঙ্গোপাধ্যায়
গড়বন্দীপুরের ছেলেরা আমাকে একটা সাইকেল দিতে চেয়েছিল। কিন্তু রাস্তায় যা জল কাদা। সাইকেল আনলেই বরং বিপদ হত, সে সাইকেল ঘাড়ে করে বয়ে নিয়ে যেতে হত। তারচেয়ে নিজের দুটো পায়ের ওপর ভরসা করাই অনেক বেশি নিরাপদ। কাদার রাস্তায় হাঁটার অভ্যেস আমার কাছে। সুন্দরবনের চেয়ে বেশি কাদা তো আর কোথাও নেই। সে একেবারে এঁটেল মাটি, কোথাও কোথাও… Continue reading সেতুর ওপরে- সুনীল গঙ্গোপাধ্যায়
ভাঙা বারান্দা – সুনীল গঙ্গোপাধ্যায়
এমন নয় যে এই বারান্দাটায় দাঁড়ালেই সুন্দর কোনও দৃশ্য দেখা যায়। তবু তো বারান্দা। জানলার থেকে অনেকখানি বেশি। জানলার গরাদে মুখ রাখলে কয়েদীর মতন লাগে, আর বারান্দা মানে মুক্তি। বারান্দা একটা আছে, কিন্তু সেখানে দাঁড়াবার উপায় নেই। যতদিন ছেলেটা ছোট ছিল, ততদিন বারান্দার দিকে দরজাটা বন্ধ করে রাখতে হত সব সময়। এখন ছেলে ইস্কুলে গেলে… Continue reading ভাঙা বারান্দা – সুনীল গঙ্গোপাধ্যায়
পুরনো পল্টন – তারাপদ রায়
পল্টনকে নিয়ে আমি এখনও কিছু লিখিনি। কিন্তু না লিখলেই নয়। যাদের নিয়ে ইতিমধ্যে লেখা হয়ে গেছে, তারা রীতিমতো গোলমাল শুরু করে দিয়েছে, কেন পল্টন থাকতে আমি তাদের হাস্যাস্পদ করছি। পল্টনকে নিয়ে যে কিছু লিখিনি তার কারণ একমাত্র এই নয় যে পল্টন খুব শক্তিশালী, তার চেয়েও বড় কারণ পল্টনকে নিয়ে লেখা আরম্ভ করা আর আমার দিদিমার… Continue reading পুরনো পল্টন – তারাপদ রায়
নীল মানুষের পরাজয়-সুনীল গঙ্গোপাধ্যায়
শেষরাতের দিকে দারুণ ঝড়-বৃষ্টি আরম্ভ হল হঠাৎ। শীতকাল, এ সময় এরকম বাদলা হওয়ার কথা নয়। রণজয় আর গুটুলির ঘুম ভেঙে গেল। পাহাড়ের গায়ে একটা ছোটমন গুহাকে ওরা বড় করে নিয়েছে, সেটাই এখন ওদের বাড়ি। রণজয় অন্য জায়গা থেকে একটা বড় পাথর এনে গুহার মুখটা আড়াল করে রেখেছে, বাইরে থেকে কিছু দেখা যায় না। ঝড়ের শব্দে… Continue reading নীল মানুষের পরাজয়-সুনীল গঙ্গোপাধ্যায়
ঘড়ি-সুনীল গঙ্গোপাধ্যায়
আমার হাত ঘড়িটা কে চুরি করেছে, আমি জানি না। বেশি রাত্তিরে বাড়ি ফিরছিলাম চোখে একটু ঘোর ছিল, দোতলা বাসে জানালার পাশে বসতে পাওয়া তো বিরাট সৌভাগ্য, সেইসঙ্গে ঠান্ডা হাওয়া—ঘুম আসবে, তাতে আশ্চর্য কী! তা ছাড়া, বাসে ঘড়ি পরে ঘুমানো তো অন্যায় নয়। ঘুম ভাঙল যখন অন্ধকার, বাস ডিপোতে এসেছে। খারাপ লাগল না, একটা সিগারেট ধরালাম।… Continue reading ঘড়ি-সুনীল গঙ্গোপাধ্যায়