তিনু ও তিন্নি – সুনীল গঙ্গোপাধ্যায়

উঠোনে পা দিয়েই বলরাম উগ্র গলায় জিগ্যেস করল, তিনু কোথায়? তিনু? কোথায় গেল সেই ছোঁড়াটা? তিনু এ-বাড়ির যেখানে সেখানে থাকে। তার নিজস্ব কোনও জায়গা নেই, রাত্তিরে শোয় রান্নাঘরের বারান্দায়, অন্য সময় সে চতুর্দিকে ঘুরঘুর করে। সন্ধ্যে হয়ে এসেছে। এসময় সে বাড়ির বাইরে যায় না। দু-তিনবার হাঁক দিয়েও তার সাড়া পাওয়া গেল না। বাইরের ঘরে তক্তাপোষের… Continue reading তিনু ও তিন্নি – সুনীল গঙ্গোপাধ্যায়

চোর – হুমায়ূন আহমেদ

রিকশায় ওঠার সময় পায়ে কী যেন বাধলো। মবিন প্রায় উল্টে পড়ে যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে দেখে পায়ের কাছে মেয়েদের একটা বাহারি হ্যান্ডব্যাগ। অষ্টম আশ্চর্যের কাছাকাছি ঘটনা। ঢাকা শহরে রাস্তায় এমন সুন্দর একটা হ্যান্ডব্যাগ পড়ে থাকবে আর কেউ কুড়িয়ে নেবে না তা হয় না। হাত থেকেই টেনে ব্যাগ নিয়ে যায়। আর এটাতো পড়ে আছে রাস্তায়। মবিন… Continue reading চোর – হুমায়ূন আহমেদ

অনুগল্প-ফজুর বৌ-মুহাম্মদ বরকত আলী

ফজু বাপ-মায়ের একমাত্র ছেলে। গ্রামের উচ্চ বংশীয় ঘরের ছেলে। বাপ মায়ের বড় আদরের বলে তাকে কোনো কাজ কাম করতে হয় না৷ সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে বেড়ায়৷ পাড়ায় পাড়ায় ঘুরে দিন কাটে ফজুর৷ এতে বাপ মায়ের কোনো আপত্তি নেই৷ চাষাবাদের জমি আছে মাঠময়৷ প্রতিদিন দু বিশজন চাষা তাদের চাষের জমিতে কাজ করে৷ অভাব বলতে কী, সেটা… Continue reading অনুগল্প-ফজুর বৌ-মুহাম্মদ বরকত আলী

একটি অতি সেনসিটিভ গল্প – হুমায়ূন আহমেদ

এবারের এলেবেলে লেখা আমার ভাগ্নিকে নিয়ে। ওর ডাক নাম লীনা। ভালো নাম হানিফা খাতুন, আমার নানাজানের রাখা। মুরুব্বী মানুষের রাখা নাম কাজেই হজম করতে হচ্ছে। যদিও বান্ধবীরা তাকে হানিফ সংকেত বলে ডাকা শুরু করেছে। বান্ধবীদেরও দোষ নেই। হানিফ সংকেতের সাথে লীনার চেহারার কিছুটা মিল আছে। লীনা এবার মেট্রিক পাস করেছে। যে বিষয়টি সে সবচে’ কম… Continue reading একটি অতি সেনসিটিভ গল্প – হুমায়ূন আহমেদ

এলাচের কৌটো – সুনীল গঙ্গোপাধ্যায়

সাইকেল রিকশা নিয়ে বাড়ি থেকে খানিকটা এগোবার পরেই রত্নার মনে পড়ল একটা জিনিস নেওয়া হয়নি। সে ব্যস্ত হয়ে বলে উঠল, এই এই, একটু থামো তো ভাই, একবার ফিরে যেতে হবে। রিকশাচালক অপ্রসন্নভাবে মুখ ফিরিয়ে তাকাল। এই সময় দু-দিক থেকে দুটো ট্রেন আসে, অনেক যাত্রী, তাই রিকশাওয়ালাদের পোয়াবারো। কলকাতার ট্যাক্সি ড্রাইভারদের মতন রুক্ষ হয়ে ওঠে। কী… Continue reading এলাচের কৌটো – সুনীল গঙ্গোপাধ্যায়

মুক্তির উপায়-রবীন্দ্রনাথ ঠাকুর

ফকিরচাঁদ বাল্যকাল হইতেই গম্ভীরপ্রকৃতি। বৃদ্ধসমাজে তাহাকে কখনোই বেমানান দেখাইত না। ঠাণ্ডা জল, হিম এবং হাস্যপরিহাস তাহার একেবারে সহ্য হইত না। একে গম্ভীর, তাহাতে বৎসরের মধ্যে অধিকাংশ সময়েই মুখমণ্ডলের চারি দিকে কালো পশমের গলাবন্ধ জড়াইয়া থাকাতে তাহাকে ভয়ংকর উঁচুদরের লোক বলিয়া বোধ হইত। ইহার উপরে, অতি অল্প বয়সেই তাহার ওষ্ঠাধর এবং গণ্ডস্থল প্রচুর গোঁফদাড়িতে আচ্ছন্ন হওয়াতে… Continue reading মুক্তির উপায়-রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্বমামার হায় হায়-সুনীল গঙ্গোপাধ্যায়

এবার অনেক দিন পর দেশে ফিরছেন বিশ্বমামা। পাঁচ মাস তো হবেই। সাধারণত এত বেশিদিন তিনি বাইরে থাকেন না। পৃথিবীর নানা দেশে বক্তৃতা করতে যান, ফিরে আসেন এক-দেড় মাসের মধ্যে। অন্য দেশে বিশ্বমামা বেশিদিন থাকতে চান না, তার কারণ বাঙালি রান্না ছাড়া অন্য কোনও খাবার তার পছন্দ হয় না। কুমড়ো আর কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের… Continue reading বিশ্বমামার হায় হায়-সুনীল গঙ্গোপাধ্যায়

আকাশ দস্যু-সুনীল গঙ্গোপাধ্যায়

চরে একটুকরো গাঢ় নীল রঙের মেঘ দেখে নী আনন্দে চেঁচিয়ে উঠল। হাততালি দিয়ে বলতে লাগল, ওই দ্যাখো, ওই দ্যাখো, সত্যিকারের মেঘ! আমি কিন্তু আগে দেখেছি! ওই মেঘটা আমার! রা বসে আছে কপিটে। মেঘটা সেও দেখেছে। রা সেদিকেই তাকিয়ে ছিল। গত চার-পাঁচ দিন কোনও মেঘের চিহ্নই দেখা যায়নি। এই নীল রঙের মেঘটা কোথা থেকে এল কে… Continue reading আকাশ দস্যু-সুনীল গঙ্গোপাধ্যায়

শোনা কথা – হুমায়ূন আহমেদ

মানুষ অসম্ভব স্মৃতিধর। নব্বই বছরের একজন মানুষও তার ছেলেবেলার কথা মনে করতে পারে। মস্তিষ্কের অযত নিযুত নিওরোনে বিচিত্র প্রক্রিয়ায় স্মৃতি জমা হয়ে থাকে। কিছুই নষ্ট হয় না। প্রকৃতি নষ্ট হতে দেয় না। অথচ আশ্চর্য, অতি শৈশবের কোনো কথা আর মনে থাকে না। দুবছর বা তিন বছর বয়সের কিছুই সে মনে করতে পারে না। মাতৃগর্ভের কোনো… Continue reading শোনা কথা – হুমায়ূন আহমেদ

হীরে কি গাছে ফলে?-সুনীল গঙ্গোপাধ্যায়

রানীগঞ্জ স্টেশনে নেমে আরও সতেরো মাইল দূরে বিশ্বমামার মামার বাড়ি। জিপ গাড়ি ছাড়া যাওয়ার উপায় নেই। একটা জিপ গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। আসলে স্টেশনের বাইরে ছিল চার-পাঁচখানা জিপ গাড়ি। সেখান থেকে একজন ড্রাইভার এগিয়ে এসে বিশ্বমামার সামনে দাঁড়িয়ে নমস্কার করে বলল, আসুন স্যার! ড্রাইভারটিকে বিশ্বমামা আগে দেখেননি। সেও বিশ্বমামাকে কখনো দেখেনি। তবু সে এত… Continue reading হীরে কি গাছে ফলে?-সুনীল গঙ্গোপাধ্যায়