বাংলাদেশে। কত ধরনের ভূত আছে জানেন? আমি বললাম, জানি না। মিসির আলি বললেন, আটত্রিশ ধরনের ভূত আছে- ব্ৰহ্মদৈত্য, পেত্নি, শাকচুন্নি, কন্ধকাটা, মামদো, পানি ভূত, কুয়া ভূত, কুনি ভূত, বুনি ভূত। কুনি ভূতটা কি রকম? মিসির আলি বললেন, ঘরের কোনায় থাকে বলে এদের বলে কুনি ভূত। আরেক ধরনের ভূত আছে। এরা কোনো শরীর ধারণ করতে পারে… Continue reading হামা-ভূত – হুমায়ূন আহমেদ
Category: শিল্প-ও-সাহিত্য
ছাইঞ্চ মিয়া (ফাউন্টেনপেন) – হুমায়ূন আহমেদ
স্যার, আমার নাম ‘ছাইঞ্চ’ মিয়া। কী নাম বলেছ? ছাইঞ্চ মিয়া। গ্রামের মানুষদের মধ্যে অদ্ভুত অদ্ভুত নাম রাখার প্রবণতা আছে। তবে সেসব নাম সহজ হয়। উচ্চারণে অসুবিধা হয় না। ছাইঞ্চ যথেষ্ট জটিল। আমি বললাম, এই নামের অর্থ কী? লেহা-পড়া। এই নামের অর্থ লেহা-পড়া। আমি বললাম; সায়েন্স থেকে ছাইন্স? বিজ্ঞান? জায়গামতো ধরছেন স্যার। এইটাই আমার নাম। ঘটনা… Continue reading ছাইঞ্চ মিয়া (ফাউন্টেনপেন) – হুমায়ূন আহমেদ
পোট্রেট – হুমায়ূন আহমেদ
অভিনেতা আসাদুজ্জামান নূরের বাসায় আমি মাঝে মাঝে যাই। তাঁর স্ত্রী খুব ভাল বেগুনভাজা রান্না করেন। বেগুনভাজার লোভে যাই বললে ভুল বলা হবে। খাদ্য হিসেবে বেগুন আমার তেমন প্রিয় নয়। তবে এই দম্পতির সঙ্গ প্রিয়। স্বামী-স্ত্রী দুজনই নিতান্ত ভালমানুষ। আমার যে-কোন রসিকতায় এঁরা হো হো করে হাসেন। তাদের বাড়িটা ছোটখাটো একটা মিউজিয়ামের মত। ছড়িয়ে ছিটিয়ে আছে… Continue reading পোট্রেট – হুমায়ূন আহমেদ
আলাউদ্দিনের ফাঁসি – হুমায়ূন আহমেদ
ডিসট্রিক্ট দায়রা জজ নুরুল হক সাহেবের বুকে অনেকক্ষণ হলো কফ জমেছে। কফ সবার জন্যে হালকাভাবে খুকখুক করেছেন। তাতে লাভ হচ্ছে না। তাকে শব্দ করে কাশতে হবে। তিনি কিছুটা বিব্রত বোধ করছেন। আদালতে বিচার চলছে। রাষ্ট্র বনাম আলাউদ্দিন মামলা। আলাউদ্দিনের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ। আলাউদ্দিনকে এই মুহূর্তে পাবলিক প্রসিকিউটর প্রশ্ন করছেন। সবার দৃষ্টি সেই দিকে। এখন… Continue reading আলাউদ্দিনের ফাঁসি – হুমায়ূন আহমেদ
শ্বেতপদ্ম – হুমায়ূন আহমেদ
আমাদের ছোটবেলায় নাপিতের দোকানে কিছু ‘অতি আবশ্যকীয় চিত্রকলা সাজানো থাকতো। এমন কোন নাপিতের দোকান ছিল না যেখানে (১) তীর’বিদ্ধ বোররাকের ছবি, (২) ক্ষুদিরামের ফাঁসি’র ছবি, (৩) তাজমহলের ফ্রেমে বাঁধানো ছবি না ঝুলতো। এই তিন ছবির সঙ্গে চুল কাটার কি সম্পর্ক আমি জানি না–নাপিতরা হয়ত জানেন। তাঁদের জিজ্ঞেস করা হয়নি। এই তিন ছবির একটি, তাজমহলের প্রচার… Continue reading শ্বেতপদ্ম – হুমায়ূন আহমেদ
পিশাচ – হুমায়ূন আহমেদ
স্যার, আমি পিশাচ সাধনা করি। আমি কৌতূহল নিয়ে পিশাচ-সাধকের দিকে তাকালাম। মামুলি চেহারা। মুখভর্তি খোঁচা খোঁচা দাড়ি। মাথায় চুল নেই। শরীরের তুলনায় মাথা বেশ ছোট। সেই মাথা শারীরিক কোনো অসুবিধার কারণেই হয়তো সারাক্ষণ বামদিকে ঝুঁকে আছে। তার হাতে কালো কাপড়ে ঢাকা একটা পাখির খাঁচা। খাঁচায় যে পাখিটা আছে সেটা খুব সম্ভব কাক। পা ছাড়া পাখিটার… Continue reading পিশাচ – হুমায়ূন আহমেদ
মিসির আলি ও অন্যান্য – হুমায়ূন আহমেদ
কিশোর বয়সে সুবোধ ঘোষের একটি উপন্যাস পড়েছিলাম—’শুন বরনারী’! উপন্যাসের মূল চরিত্র একজন হেমিওপ্যাথ ডাক্তার, হিমাদ্রী। অনেকদিন সেই ডাক্তারের ছবি আমার চোখে ভাসতো। মাঝে মাঝে রাস্তায় কাউকে দেখে চমকে উঠে ভাবতাম, আরে, ইনি তো অবিকল হিমাদ্রীর মত। কিশোর বয়সে মাথায় অনেক পাগলামি ভর করে। সেই পাগলামির কারণেই হয়ত এক সন্ধ্যাবেলায় হিমাদ্রী বাবুর কাছে এক পাতার একটা… Continue reading মিসির আলি ও অন্যান্য – হুমায়ূন আহমেদ
চ্যালেঞ্জার (ফাউন্টেনপেন) – হুমায়ূন আহমেদ
কী এক উৎসব উপলক্ষে আমরা অর্থাৎ ওল্ড ফুলস ক্লাবের সদস্যরা একটা হোটেলের বড় ঘরে জড়ো হয়েছি। সেখানে মধ্যবয়স্ক অচেনা এক ব্যক্তি ঢুকল। আমি ভুরু কুঁচকে তাকালাম। বৃদ্ধ বোকা সংঘের আড্ডায় কখনো অপরিচিতজনদের আসতে দেওয়া হয় না। এ কে? এখানে কী চায়? পরিচয়ে জানলাম–তার একটা প্রেস আছে। সেই প্রেসে ‘অন্যপ্রকাশ’-এর বইয়ের কভার মাঝে মাঝে ছাপা হয়।… Continue reading চ্যালেঞ্জার (ফাউন্টেনপেন) – হুমায়ূন আহমেদ
বসন্ত বিলাপ – হুমায়ূন আহমেদ
তখন চিটগং কলেজিয়েট স্কুলে ক্লাস সেভেনে পড়ি। ক্লাসটিচার বড়ুয়া স্যার আমাদের বাংলা পড়ান। স্যার একদিন ক্লাসে এসে বললেন, ‘রচনা লেখো “আমার প্রিয় ঋতু”।’ এই বলেই চেয়ারে পা তুলে তিনি ঘুমের প্রস্তুতি নিলেন। আমাদের সময়ে ক্লাসওয়ার্ক দিয়ে শিক্ষকদের ঘুমানো এবং ঝিমানো স্বাভাবিক ব্যাপার ছিল। এটাকে কেউ দোষের ধরত না। ছাত্ররা তো ক্লাসওয়ার্ক করছেই। খাতা খুলে… Continue reading বসন্ত বিলাপ – হুমায়ূন আহমেদ
ছবি (মিসির আলি) – হুমায়ূন আহমেদ
তখন আমি উত্তরায় আস্ত একটা দোতলা বাড়ি ভাড়া করে একা থাকি। ব্যক্তিগত কারণে স্বেচ্ছা নির্বাসন বলা যেতে পারে। রান্নাবান্না করার জন্যে একজন বাবুর্চি রেখেছিলাম। তৃতীয় দিনে সে বাজার করার টাকা-পয়সা নিয়ে বের হলো, আর ফিরল না। চাল-ডাল-তেল অনেক কিছু কিনতে হবে বলে সে পনেরোশ’ টাকা নিয়েছিল। পরে দেখা গেল সে এই টাকা ছাড়াও আমার হাতঘড়ি,… Continue reading ছবি (মিসির আলি) – হুমায়ূন আহমেদ