০১. মধুবালা কুলবালা গো কুলবালা। রাখো তোমার কুসুমমালা। তুমি নওগো মধুবালা। . কড়েয়া রোড, পার্ক সার্কাসের হোমিওপ্যাথিক ডাক্তার নকুল শুকুল ওরফে সহদেব শুক আজ সকাল থেকে স্মৃতিমধুরসে নিমজ্জিত হয়ে আছেন। পাঠক-পাঠিকাদের স্মরণ থাকতে পারে যে, ডাঃ সহদেব শুক শুধু চিকিৎসক নন, তিনি ঝানু গোয়েন্দা ও সংগীতবিদ। গোয়েন্দাগিরির সময় তিনি তার নাম ও পদবির ইংরেজি আদ্যক্ষর… Continue reading পটললাল ও মধুবালা-তারাপদ রায়
Category: শিল্প-ও-সাহিত্য
বিরলে নিরালায়-সুনীল গঙ্গোপাধ্যায়
দাড়ি কামাতে-কামাতে ব্যথাটা শুরু হল। শূন্য থেকে হঠাৎ উঠে আসা উল্কার মতন। খড়ের ঘরে দপ করে আগুন জ্বলে ওঠার মতন। এ ব্যথা চিনতে কখনও ভুল হয় না। এক্ষুনি শুয়ে পড়া নিয়ম। এক পা-ও না হেঁটে, এই বাথরুমের মেঝেতেই। কিন্তু কতকগুলো। জিনিস করা যায় না। কিছুতেই যায় না। যতক্ষণ জ্ঞান থাকে। মুখের আধখানায় সাবান মাখানেনা, হাতে… Continue reading বিরলে নিরালায়-সুনীল গঙ্গোপাধ্যায়
সংবাদ : ১৯৭৬-শীর্ষেন্দু মুখোপাধ্যায়
বিশ্ব সেবার কুলু মানালিতে বেড়াচ্ছে যাচ্ছে। দুর্গাপুরে ভালো চাকরি করে, যা মাইনে পায় তার সবটুকুই নিজের পিছনে খরচ করতে পারে। সবসময়ে ঝকঝকে তার জামা কাপড়। নিত্য নতুন। দেখা হল কল্যাণের অফিসঘরে, যেমন প্রায়ই হত। সে টেবিলের ওপর ঝুঁকে অনায়াস দক্ষতায় কোনও তরুণ কবির প্রথম কাব্যগ্রন্থের প্রচ্ছদ আঁকছিল। মাথা নীচু থাকায় তার বিরল কেশ তালু দেখা… Continue reading সংবাদ : ১৯৭৬-শীর্ষেন্দু মুখোপাধ্যায়
স্বপ্ন নম্বর একশো বাইশ-সমরেশ মজুমদার
প্রায় আঠারো বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে আজ শেষ রাত্রে সাফল্য অর্জন করলেন বিকাশকলি। ঘুমের মধ্যেই তিনি আনন্দে এমন লাফিয়ে উঠলেন যে খাটের বাজুতে গোঁড়ালি আছড়ে পড়ল। প্রচণ্ড যন্ত্রণায় কঁকিয়ে উঠে বসলেন তিনি। গোঁড়ালি চেপে ধরে কয়েক মিনিট স্থির হয়ে থাকার চেষ্টা করলেন। কিছুক্ষণ বাদে নড়ার চেষ্টা করলেন খাট থেকে। গোঁড়ালি চিনচিন করে উঠল ‘যা… Continue reading স্বপ্ন নম্বর একশো বাইশ-সমরেশ মজুমদার
কাঁকলাস-সমরেশ মজুমদার
বিলিতি মদ দিয়ে ভিজিয়ে রাখলে পায়ের শুকনো চামড়া নরম হয়ে যায়। তারপর একটু একটু করে উঠতে উঠতে সাফসুতরো–এই পরামর্শ দিয়েছিল গদাধর। টায়ারের জুতো পরে-পরে চামড়াটা মোষের ঘাড়ের মতো হয়ে গেছে। ব্যথা নেই, রস গড়ায় না কিন্তু চোখ পড়লেই বিশ্রী হয়ে যায় মনটা। তার এখন যে বয়স তাতে শরীরের খোলতাই কেউ আশা করে না। হাজামের কাছে… Continue reading কাঁকলাস-সমরেশ মজুমদার
ক্যানভাসার কৃষ্ণলাল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
চাকুরি গেল। এত করিয়াও কৃষ্ণলাল চাকুরি রাখিতে পারিল না। সকাল হইতে রাত দশটা পর্যন্ত (ডাউন খুলনা প্যাসেঞ্জার, ১০-৪৫ কলিকাতা টাইম) টিনের সুটকেস হাতে শিয়ালদ হইতে বারাসত এবং বারাসত হইতে শিয়ালদ পর্যন্ত ‘তাঁতের মাকু’র মতো যাতায়াত করিয়া ও ক্রমাগত “দত্তপুকুরের বাতের তেল, দত্তপুকুরের বাতের তেল—বাত, বেদনা, ফুলো, কাটা ঘা, পোড়া-ঘা, দাঁত কনকনানি, এককথায় যতরকম ব্যথা, শূলানি,… Continue reading ক্যানভাসার কৃষ্ণলাল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বাবা-শীর্ষেন্দু মুখোপাধ্যায়
সকালবেলায় ঘুম থেকে উঠেই দিদিমার কাছে শুনলাম, বহুকাল পরে আমাদের বাবা এসেছে। শুনেই হুড়মুড় করে আমরা দুই ভাই, বোন উঠে পড়লাম। তারপর ছুট লাগালাম বাইরে। আমাদের বাস গঞ্জে, মামাবাড়িতে। বাড়িটা একটু খোলামেলা, গাছপালা আছে। বারবাড়িতে একটা কদমগাছের তলা দাদামশাই গোল করে বাঁধিয়ে নিয়েছেন। বিকেলে এখানে দাদামশাইয়ের আড্ডা বসে। সেই বাঁধানো জায়গাটায় গাছের মোটা কালো মতো… Continue reading বাবা-শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ছেলেটা কাঁদছে -শীর্ষেন্দু মুখোপাধ্যায়
গজপতি হাট বসিয়েছে তেজোময়ীর জমিতে। গেল হপ্তায় দু-দিনই খুব জমেছিল। ভোরবেলা থেকে গরুর গাড়ি, রিক্সা, সাইকেল ভ্যানে চারদিক ছয়লাপ। জিনিস পড়তে পায়নি। সন্ধের আগেই হাট সাফ। তাও ছাউনিগুলো এখনও সব তৈরি হয়নি, জমি উঁচু করতে যে কাদা মাটি ফেলা হয়েছিল তা এখনও ভসভসে। তাতে হাজার পায়ের ছাপ রোদে শুকিয়ে ঢেউ–ঢেউ হয়ে আছে। দুপুরবেলা জনমনিষ্যি নেই।… Continue reading ছেলেটা কাঁদছে -শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ত্রয়ী-সুনীল গঙ্গোপাধ্যায়
একটি মহিলার সঙ্গে চোখাচোখি হওয়ার পর কয়েক মুহূর্ত সে যদি অপলক তাকিয়ে থাকে, মুখ ফিরিয়ে না নেয়, তবে তার কী মানে হতে পারে? চেনা? অন্য কোনও চেনা লোকের সঙ্গে মিল পেয়েছে? অনুপম আগে কখনও এ-মহিলাকে দেখেছে বলে মনে করতে পারল না। তার নিজের মুখখানা এমন কিছু দর্শনীয় নয়। ব্যাঙ্ক থেকে বেরিয়ে অনুপম দৌড়ে এসে দাঁড়িয়েছিল… Continue reading ত্রয়ী-সুনীল গঙ্গোপাধ্যায়
বর্ষার চিঠি-রবীন্দ্রনাথ ঠাকুর
সুহৃদ্বর, আপনি তো সিন্ধুদেশের মরুভূমির মধ্যে বাস করছেন। সেই অনাবৃষ্টির দেশে বসে একবার কলকাতার বাদলাটা কল্পনা করুন। এবারকার চিঠিতে আপনাকে কেবল বাংলার বর্ষাটা স্মরণ করিয়ে দিলুম– আপনি বসে বসে ভাবুন। ভরা পুকুর, আমবাগান, ভিজে কাক ও আষাঢ়ে গল্প মনে করুন। আর যদি গঙ্গার তীর মনে পড়ে, তবে সেই স্রোতের উপর মেঘের ছায়া, জলের উপর জলবিন্দুর… Continue reading বর্ষার চিঠি-রবীন্দ্রনাথ ঠাকুর