তিতুর মতো-মহিউদ্দিন জুলহাস

তোরা যারা মানুষ মারিস তোদের প্রতি ক্রুদ্ধ তোদের হাতে মরার জন্য হয়নি মুক্তিযুদ্ধ। দেশকে যারা ভালোবাসেন সকল অসুর খুনি নাশেন তবেই হবেন স্বদেশ প্রেমে তিতুর মতো শুদ্ধ।

সোনার মতো তাজ-মহিউদ্দিন জুলহাস

দেশটা আমার মায়ের মতো সবাই যদি এই মানি, আমরা কী আর করতে পারি মায়ের সাথে বেঈমানি? দেশের সেবা করতে হলে দশের সেবা করুন, জনগণের উন্নয়নে নিজের প্রাণটা ধরুন। জনগণের পক্ষে যদি যান করে যান কাজ, জনগণ-ই এনে দিবে সোনার মতো তাজ।

বাংলা আমার দেশ-মহিউদ্দিন জুলহাস

অস্ট্রেলিয়া ক্যাঙ্গারুর দেশ প্রাচীরের দেশ চীন লিলি ফুলের কানাডাতে ম্যাফল পাতা মিহিন। তিব্বত হল নিষিদ্ধ দেশ মিশর পিরামিডের বজ্রপাতের দেশটা ভুটান জাপান ভূমিকম্পের। ইতালিকে সবাই জানি সাত পাহাড়ের দেশ ফিদেল কাস্রোর কিউবাতে মুক্তা আছে বেশ। নিশীথ সূর্যের নরওয়েতে গিয়েছিলাম অসলো চাঁদের মতো তিনটা মেয়ে আমার পাশে বসলো। তিনটা মেয়ে বলল সেদিন ‘কেমন আছ ভাই? কোথায়… Continue reading বাংলা আমার দেশ-মহিউদ্দিন জুলহাস

একাত্তরের দেশ-মহিউদ্দিন জুলহাস

বিলের জলে দেশটা আমার শাপলা ফোটা হাসি, মুক্তিযুদ্ধের দেশটা আমার দারুণ ভালোবাসি। ধানের ক্ষেতে দেশটা আমার সবুজ পাতার গান, ভীষণ সুন্দর দেশটা আমার মুক্তিযোদ্ধার দান। বাংলাদেশটা প্রিয় আমার সোনার মতো মাটি, বীর শহিদের দেশটা আমার থাকুক পরিপাটি। পদ্মা নদীর দেশটা আমার দেশটা মেঘনা গড়াইয়ের, একাত্তরের দেশটা আমার গর্ব করি লড়াইয়ের।

আমার দেশ-মহিউদ্দিন জুলহাস

বাংলা আমার মা বাংলা আমার দেশ মায়ের চোখে পানি কেন আউলা কেন কেশ? আমার মায়ের শত্রু যারা করব তাদের শেষ। রক্ত দামে দেশটা কেনা শোধতে হবে শহিদ দেনা।

স্বদেশ-মহিউদ্দিন জুলহাস

আবার যদি শত্রু আসে লড়তে যাবো আমি, আমার কাছে আমার স্বদেশ প্রাণের চেয়ে দামি। করতে পারি দেশের জন্য নিজের জীবন তুচ্ছ, আমার কাছে আমার স্বদেশ সবার চাইতে উচ্চ। চলবে নাকো এদেশ নিয়ে কারো কোনো ঢং, আমার কাছে আমার স্বদেশ লাল সবুজের রং। স্বাধীন দেশে চাইনা আমি মায়ের চোখে কান্না, আমার কাছে আমার স্বদেশ হিরে মোতি… Continue reading স্বদেশ-মহিউদ্দিন জুলহাস

নদীর সাথে গল্প -মহিউদ্দিন জুলহাস

নদীর কাছে গিয়েছিলাম নদী বলল,’কে রে! আমায় যারা করছে ভরাট তাদের শাস্তি দে রে। আমি যদি সরু হই দিনে দিনে মরু হই পরিবেশে পড়বে প্রভাব; যাবেই ক্ষতি বেড়ে।’

আরণ্যক – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

প্রস্তাবনা সমস্ত দিন আপিসের হাড়ভাঙা খাটুনির পরে গড়ের মাঠে ফোর্টের কাছ ঘেঁষিয়া বসিয়া ছিলাম। নিকটেই একটা বাদামগাছ, চুপ করিয়া খানিকটা বসিয়া বাদামগাছের সামনে ফোর্টের পরিখার ঢেউখেলানো জমিটা দেখিয়া হঠাৎ মনে হইল যেন লবটুলিয়ার উত্তর সীমানায় সরস্বতী কুণ্ডীর ধারে সন্ধ্যাবেলায় বসিয়া আছি। পরক্ষণেই পলাশী গেটের পথে মোটর হর্নের আওয়াজে সে ভ্রম ঘুচিল। অনেক দিনের কথা হইলেও… Continue reading আরণ্যক – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

প্রবাদের ছড়া -মহিউদ্দিন জুলহাস 

মামা খালু বাপ উঁচু পদে থাকে যদি সাত খুন মাফ। নীল সাদা লাল মানুষ অসৎ হলে তিল করে তাল। ওরে বোন ভাই বাজে লোকে দেয় ঢেলে বাড়া ভাতে ছাই। এসো ভালো হই দেব না রে কেউ কারো পাকা ধানে মই।

বর্ণে বর্ণে শিশুর ছড়া -মহিউদ্দিন জুলহাস

অ অ তে অনল অ তে অলস কুমার বানায় হাড়ি কলস। আ আ তে আগুন আ তে আঁখি দেশকে আমি বুকে রাখি। ই ই তে ইঁদুর কাটে ফসল লেগে থাকলে হবে সফল। ঈ ঈ তে ঈগল ঈ তে ঈমান পাখির মতো ওড়ে বিমান। উ উচিত কথা সামনে কও নদীর মতো উদার হও। ঊ ঊ তে… Continue reading বর্ণে বর্ণে শিশুর ছড়া -মহিউদ্দিন জুলহাস