সাঁঝবেলাতে গোয়ালঘরে ধুনো দিতে গিয়ে কালিদাসী শুনতে পেল, রামমন্দিরে খুব তেজালো কাঁসি বাজছে। কাঁইনানা, কাঁইনানা। গুন্টু দুপুর থেকে বাড়ি নেই। আলায় বালায় সারাদিন ঘোরে। মাথাগরম ছেলে। যখন তখন হাফ-পেন্টুল খুলে পুকুরে ঝাঁপায়। চৌপর দিন জলে দাপাদাপি করে। কবে জলের ঠাকুর টেনে নেয় ছেলেটাকে! তবে ভরসা এই, গুন্টুর প্রাণে ভক্তি আছে। সন্ধে হলেই রামমন্দিরে গিয়ে বুড়ো… Continue reading ঘণ্টাধ্বনি – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
Category: শিল্প-ও-সাহিত্য
অদৃশ্য পাখি -সুনীল গঙ্গোপাধ্যায়
জোনাকিরা অদৃশ্য হতে পারে না। জোনাকির আলো জ্বলে-নেভে। আলোটা না ৫ থাকলে ওদের দেখা যায় না। আবার চেষ্টা করলে দেখাও যায়। আর জোনাকিদের অদৃশ্য হওয়ার ক্ষমতা নেই। মশারা কি সত্যি-সত্যি অদৃশ্য হয়? এই একটা মশা গায়ের ওপর বসল, মারতে গেলেই কোথায় মিলিয়ে গেল। আর দেখা যায় না। কিন্তু অদৃশ্য হয় না বোধহয়। অত ছোট একটা… Continue reading অদৃশ্য পাখি -সুনীল গঙ্গোপাধ্যায়
ভোলার বাবা – রজত বন্দ্যোপাধ্যায়
০৫/০৩/২০২২ আমি মনে করি আজকের লেখাটি পড়ার আগে ছোট্ট একটা ভূমিকা দেওয়া প্রয়োজন। অনেকরকম অভ্যেসের সঙ্গে সঙ্গে আমার আরও অনেক বেশিরকম বদভ্যেস আছে। তার মধ্যে একটি হল বাড়ির বাইরে বেরোলে নিজের শ্রবণশক্তিকে একটু বেশিরকম তীক্ষ্ণ করে রাখা। ভালো মন্দ সবই কানে ঢোকাতে ইচ্ছে করে, একেবারে নির্ভেজাল ফর্মে। এই বদভ্যেসটি পালন করতে গিয়ে কদাচিৎ এমন কিছুকিছু… Continue reading ভোলার বাবা – রজত বন্দ্যোপাধ্যায়
রঙিন জামা এবং সাদা গেঞ্জি-সমরেশ মজুমদার
সুধা বলেছিল, পুরুষজাতটাকে বাপু কোনওদিন বিশ্বাস করতে পারব না। সুধাময় জানে, তবু শুধিয়েছিল, কেন? তোমাকে তো দেখছি। সুধার মুখে কিছু আটকায় না। সুধার সব ভালো, শুধু মাঝে-মাঝে এই কথাগুলো বেলকাঁটার মতো ফোঁটে। টেনে বের করলেও দপদপানি কমে না। খুব অন্তরঙ্গ মুহূর্তেও সুধা একই স্বভাবের। বুকে মুখ রেখে বলে, আমি জানি এটা ঠিক করছি না আবার… Continue reading রঙিন জামা এবং সাদা গেঞ্জি-সমরেশ মজুমদার
একটি পুস্তক সমালোচনা-তারাপদ রায়
০১. শ্রীমতী সুকুমারী পালদত্ত প্রণীত যত দেখি, যত জানি, যত ভাবিবইটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এই একটি বইই তাঁকে বিখ্যাত করে দিয়েছে। গত বইমেলায় এই বই নিয়ে হইচই পড়ে যায়। এ কালের যেকোনও হেঁদো সমালোচকের মতো ধরি মাছ না ছুঁই পানি গোছের, প্রকাশক ও লেখকের মুখরক্ষা করে অথচ বেশি প্রশংসা না করে, ছাপা… Continue reading একটি পুস্তক সমালোচনা-তারাপদ রায়
একটি গল্পের নবজন্ম- তারাপদ রায়
অর্থ বড় না প্রেম (মতান্তরে কাম) বড় এই রকম জটিল বিষয়ে আমার একটি গল্প ছিল সম্পাদকের দপ্তরে। সারা বছর ধরে কত গল্পই যে লিখি। সম্পাদক ছাপেন, পাঠকেরা পড়েন, তারপর ভুলে যান। আমিও ভুলে যাই। এত লিখলে কারও কিছু মনে থাকে। এখন যে গল্পের কথা বলছি, সে গল্পের ব্যাপার কিন্তু একটু আলাদা। এই গল্পটি ছাপা হয়নি।… Continue reading একটি গল্পের নবজন্ম- তারাপদ রায়
বঙ্গ আমার জননী -সমরেশ মজুমদার
আমার দোয়েল পাখি দুটোর দিকে তাকিয়ে ইমনের হঠাৎ মনে হল ওরা যে-কোনও মুহূর্তে ডানা নেড়ে আকাশে উড়ে যাবে। তারপর শূন্যে ভাসতে-ভাসতে বাংলা অ্যাকাডেমির চত্বরে গিয়ে বইমেলা দেখে নিতে পারে। মনে হওয়ামাত্র তার বেশ মজা লাগল। মাটিতে দাঁড়ানো মানুষেরা এই বিশাল পাখিদুটোকে জীবন্ত দেখলে দোয়েল বলে ভাবতেই পারবে না, আতঙ্কে ছুটোছুটি করবে। দিনের-পর-দিন, রাতের-পর-রাত নিষ্প্রাণ পাখিদুটো… Continue reading বঙ্গ আমার জননী -সমরেশ মজুমদার
গুপ্তপ্রসঙ্গ-তারাপদ রায়
(প্রমীলা কাণ্ড) রাত সাড়ে দশটার সময় সদ্য খাওয়া শেষ হয়েছে, এর পরে খবরের কাগজগুলোতে একটু চোখ বুলিয়ে শুতে যাব, এমন সময় ফোন এল। এই সময়টা ফোন-টোন খুব বিরক্তিকর। আমার নিতান্ত নিজস্ব এই কিছুক্ষণ খবরের কাগজের জন্যে নির্দিষ্ট এবং উৎসর্গীকৃত। সারাদিন খবরের কাগজ পড়ার অবকাশ আমার হয় না। সকালে উঠে ডাক্তারের পরামর্শ অনুসারে পার্কে গিয়ে ভেজা… Continue reading গুপ্তপ্রসঙ্গ-তারাপদ রায়
আরশোলা এবং নিদারুণ বার্তা – তারাপদ রায়
রুদ্রনারায়ণ আচার্য মহাশয় বিভাগপূর্ব বঙ্গদেশের এমন একটি জেলায় বাস করিতেন যেখানে আরশোলাকে তেলাচোরা বলা হইয়া থাকে। আরশোলাই আমাদের বর্তমান গল্পের বিষয়বস্তু। তাই পূর্বাহ্নে কিঞ্চিৎ ভূমিকা করিয়া লইতে হইতেছে। প্রথমে আচার্য মহাশয়ের পরিচয় প্রদান আবশ্যক। দেশে আচার্য মহাশয়ের বিরাট নারিকেল এবং সুপারি বাগান ছিল। নারিকেল এবং সুপারি বাগানের সুবিধা এই যে, এই প্রকার ফসল বৎসর বৎসর… Continue reading আরশোলা এবং নিদারুণ বার্তা – তারাপদ রায়
পুত্রযজ্ঞ -রবীন্দ্রনাথ ঠাকুর
বৈদ্যনাথ গ্রামের মধ্যে বিজ্ঞ ছিলেন সেইজন্য তিনি ভবিষ্যতের দিকে দৃষ্টি রাখিয়া বর্তমানের সমস্ত কাজ করিতেন। যখন বিবাহ করিলেন তখন তিনি বর্তমান নববধূর অপেক্ষা ভাবী নবকুমারের মুখ স্পষ্টতররূপে দেখিতে পাইয়াছিলেন। শুভদৃষ্টির সময় এতটা দূরদৃষ্টি প্রায় দেখা যায় না। তিনি পাকা লোক ছিলেন, সেইজন্য প্রেমের চেয়ে পিণ্ডটাকেই অধিক বুঝিতেন এবং পুত্রার্থে ক্রিয়তে ভার্যা এই মর্মেই তিনি বিনোদিনীকে… Continue reading পুত্রযজ্ঞ -রবীন্দ্রনাথ ঠাকুর