এক রাজার দুই রানী, দুও আর সুও। রাজবাড়িতে সুওরানীর বড়ো আদর, বড়ো যত্ন। সুওরানী সাতমহল বাড়িতে থাকেন। সাতশো দাসী তাঁর সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। সাত মালঞ্চের সাত সাজি ফুল, সেই ফুলে সুওরানী মালা গাঁথেন। সাত সিন্দুক-ভরা সাত-রাজার-ধন মানিকের গহনা, সেই গহনা অঙ্গে পরেন। সুওরানী রাজার প্রাণ। আর দুওরানী— বড়োরানী, তাঁর বড়ো… Continue reading ক্ষীরের পুতুল – অবনীন্দ্রনাথ ঠাকুর
শিশুর সরলতা – লিও টলস্টয়
সেবার বড়দিন পর্ব বেশ আগে শুরু হয়েছে। বাগানে তখনও তুষার জমে, গ্রামের রাস্তায় তুষার গলে পানির স্রোত বয়ে যায়। দুটি বাড়ির মধ্যে সরু একটি গলি। সেখানে দেখা হল দুবাড়ির দুটি মেয়ের। বাড়ির ময়লা পানি জমে ছোট একটা ডোবার মতো হয়েছে গলিটায়। একটা মেয়ে খুবই ছোট, আর আরেকটি একটু বড়। দুজনার মা-ই বেশ নতুন জামা-কাপড় পরিয়ে দিয়েছে… Continue reading শিশুর সরলতা – লিও টলস্টয়
বর্ণান্ধ – সত্যজিৎ রায়
দুষ্প্রাপ্য বইখানাকে বগলে গুঁজে পুরনো বইয়ের দোকানের ভ্যাপসা মলিন পরিবেশ থেকে আমি বাইরের রাস্তায় বেরিয়ে এলাম। অগস্ট মাস। বিষণ্ণ গুমোট সন্ধেগুলি যেন এই সময়ে একটা ভারী বোঝার মতো মানুষের বুকের উপরে চেপে বসে। কিন্তু বাড়ির পথে বেশ ফুর্তি নিয়েই হাঁটছিলাম আমি। আগের দিন আমার মনটা বিশেষ ভাল ছিল না। বুঝতে পারছিলাম যে, ইতিমধ্যে সেই মনমরা… Continue reading বর্ণান্ধ – সত্যজিৎ রায়
রক্ত , রক্তের উপাদান ও কার্যাবলী
রক্ত লাল রঙের তরল যোজক কলা / টিস্যু । অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনতা । একজন পূর্ণবয়স্ক সুস্থ পুরুষ মানুষের দেহে প্রায় ৫ – ৬ লিটার রক্ত থাকে যা মোট ওজনের ৮ % । একজন পূর্ণবয়স্ক সুস্থ মহিলা মানুষের দেহে প্রায় ৪.৫ – ৫.৫ লিটার রক্ত থাকে যা মোট ওজনের ৭ – ৮… Continue reading রক্ত , রক্তের উপাদান ও কার্যাবলী
সেপ্টোপাসের খিদে – সত্যজিৎ রায়
কড়া নাড়ার আওয়াজ পেয়ে আপনা থেকেই মুখ থেকে একটা বিরক্তিসূচক শব্দ বেরিয়ে পড়ল।বিকেল থেকে এই নিয়ে চারবার হল; মানুষে কাজ করে কী করে? কার্তিকটাও সেই যে বাজারে গেছে আর ফেরার নামটি নেই। লেখাটা বন্ধ করে নিজেকেই উঠে যেতে হল।দরজা খুলে আমি তো অবাক! আরে, এ যে কান্তিবাবু! বললাম, কী আশ্চর্য! আসুন, আসুন…চিনতে পেরেছ?প্রায় চেনা যায়… Continue reading সেপ্টোপাসের খিদে – সত্যজিৎ রায়
একটা আষাঢ়ে গল্প – রবীন্দ্রনাথ ঠাকুর
একটা আষাঢ়ে গল্প দূর সমুদ্রের মধ্যে একটা দ্বীপ। সেখানে কেবল তাসের সাহেব, তাসের বিবি টেক্কা এবং গােলামের বাস। দুরি তিরি হইতে নহলা দহলা পর্যন্ত আরও অনেক-ঘর গৃহস্থ আছে, কিন্তু তাহারা উচ্চজাতীয় নহে।টেক্কা সাহেব গােলাম এই তিনটেই প্রধান বর্ণ; নহলা দহলারা অন্ত্যজ, তাহাদের সহিত এক পঙক্তিতে বসিবার যােগ্য নহে।কিন্তু, চমৎকার শৃঙ্খলা। কাহার কত মূল্য এবং মর্যাদা… Continue reading একটা আষাঢ়ে গল্প – রবীন্দ্রনাথ ঠাকুর
রামের সুমতি – শেষ -পর্ব– শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রামের সুমতি – শেষ -পর্ব নারায়ণী রান্নাঘরের বারান্দায় চুপ করিয়া বসিয়া শুনিতে লাগিলেন। দিগম্বরী কৌতূহলী হইয়া মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়া দেখিতেছিলেন। খানিক পরে বড় মেয়ের কাছ উঠিয়া আসিয়া হাসি চাপিয়া ফিসফিস করিয়া বলিতে লাগিলেন, আহা, বাছার কি বুদ্ধি! উনি আবার ভাল তরকারি রেঁধে খাবেন! একটা পেতলের হাঁড়িতে প্রায় এক কাঠা চাল গলায় গলায় তুলে… Continue reading রামের সুমতি – শেষ -পর্ব– শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রামের সুমতি – পর্ব -৪ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সে কাণ্ডটা সংক্ষেপে এই,—গ্রামের স্কুলে জমিদারদের একটি ছেলে পড়িত। আজ টিফিনের সময় তাহার সহিত রামের তর্ক বাধিল। বিষয়টা জটিল, তাই মীমাংসা না হইয়া মারামারি হইয়া গেল। জমিদারদের ছেলে বলিয়াছিল, শাস্ত্রে লেখা আছে, শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে অধিক জাগ্রত। কেননা, শ্মশানকালীর জিভ বড়! রাম প্রতিবাদ করিয়া বলিল, না, শ্মশানকালীর জিভ একটু চওড়া বটে, কিন্তু অত বড়ও নয়,… Continue reading রামের সুমতি – পর্ব -৪ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রামের সুমতি – পর্ব -৩ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রাম তাহা দেখিয়াই আসিয়াছিল, আর দ্বিরুক্তি না করিয়া খানিকটা দুধ খাইয়া মুড়ি ও নাড়ু কোঁচড়ে ঢালিয়া লইয়া পুকুরধারে গাছতলায় গিয়া বসিল। তাহার আহারে প্রবৃত্তি চলিয়া গিয়াছিল। বৌদি উপোস করিয়া আছে। সে অন্যমনস্ক হইয়া মুড়ি চিবাইতে চিবাইতে ভাবিতে লাগিল, তাহার মুনি-ঋষিদের মত কোন একটা মন্ত্র জানা থাকিলে এইখানে বসিয়াই সে বৌদির পেট ভরাইয়া দিত। কিন্তু, মন্ত্র… Continue reading রামের সুমতি – পর্ব -৩ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রামের সুমতি – পর্ব -২ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
নারায়ণী চোখ মুছিয়া বলিলেন, সকল মানুষকে ভগবান একরকম গড়েন না। ও একটু দুষ্টু বলেই আমি যার তার কথা চুপ করে সহ্য করি, কিন্তু আদর দেবার খোঁটা লোকে দেয় কি ব’লে? তারা কি চায়, ওকে আমি কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি? তা হলেই বোধ করি, তাদের মনস্কামনা পূর্ণ হ্য়। বলিয়া কোনরূপ উত্তরের প্রতীক্ষামাত্র না করিয়া… Continue reading রামের সুমতি – পর্ব -২ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়