খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -প্রশান্ত কম্পাউনডারের ভবিষ্যদ্বাণী

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ১৩. প্রশান্ত কম্পাউনডারের ভবিষ্যদ্বাণী প্রশান্ত কম্পাউনডারের ভবিষ্যদ্বাণী শিরোধার্য করে ফুলজানের বেটা বেঁচেই থাকে। সারা শরীরের রক্ত চুষে পিলেটা তার নাদুসনুদুস হয়, তার পেট মনে হয় রোজই একটু একটু করে ফোলে। ইনজেকশন তাকে দেওয়া হয় নি। করিম ডাক্তারের কাছেও যাওয়া হচ্ছে না। আবদুল আজিজের ছেলে হুমায়ুন মারা যাওয়ার পর কাদের কয়েকটা দিন… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -প্রশান্ত কম্পাউনডারের ভবিষ্যদ্বাণী

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -বালিশের নিচে মানকচুপাতা

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ১২. বালিশের নিচে মানকচুপাতা বালিশের নিচে মানকচুপাতা দিয়ে আবদুল আজিজের ছেলের মাথায় পানি ঢালছিলো শরাফত মণ্ডলের দ্বিতীয় বিবি। হুমায়ুনের ভিজে মাথায় চুলে সে বিলি কাটছে বা হাতে। ঠাণ্ডা পানির অবিরাম ধারায় ছেলেটি চোখ বন্ধ করে রয়েছে, ঘুমিয়েও পড়তে পারে। কিন্তু শরাফত ও কাদের ঘরে ঢুকতেই সে চোখ মেললো। চোখ তার টকটকে… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -বালিশের নিচে মানকচুপাতা

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – মোষের দিঘি

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ১১. মোষের দিঘি ত্রিশূল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মহাদেব নিজের হাতে মোষের দিঘি খুঁড়েছেন এক রাতের মধ্যে। তাও আবার মা দুর্গার আবদারে। দেবমহিমায় নায়েববাবুর ঘন ভুরুতে গেরো পড়ে : এই দিঘিতে জাত-বেজাতের মানুষের হাত পড়লে ভোলানাথ আবার দ্বিতীয় একটা দক্ষযজ্ঞ করতে পারে, সেই ভাবনায় নায়েববাবু বড়ো কাতর। তার ভক্তিখচিত কাতরধ্বনি শুনতে শুনতে… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – মোষের দিঘি

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -ভাদ্র গেলো, আশ্বিন গেলো

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ১০. ভাদ্র গেলো, আশ্বিন গেলো ভাদ্র গেলো, আশ্বিন গেলো, কার্তিক আর যায় না। আমনের বাড় এবার ভালোই; কিন্তু মাটি একটু শুকনা, ধানের গোড়ার নিচে নিচে মাটিতে চিকন চিকন রেখা। আশ্বিনের শুরুতে এই উঁচু জমিতে একটু পানি ছিলো। পানি নেমে যাবার আগে এক রাতে হুরমতুল্লা চুরি করে তমিজের আল কেটে পানি টেনে… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -ভাদ্র গেলো, আশ্বিন গেলো

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – কুলসুমের গলার তেজে

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ০৯. কুলসুমের গলার তেজে কুলসুমের গলার তেজে বরং ঘুমের রেশটুকু কেটে যায় তমিজের বাপের। ঘুমিয়ে আর দিনমান শুয়ে ক্লান্ত শরীরে বৌকে ধমক দেওয়ার বলও সে পায় না। মেঝেতে বসে খোলা দরজা দিয়ে বাইরে তাকালে তারার টিমটিমে আলোয় জবুথবু বাইরের উঠানটা একটু করে বাড়ে, কিন্তু তার নিজের জবুথবু ভাব আর কাটে না।… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – কুলসুমের গলার তেজে

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – বাড়িতে তমিজের বাপ

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ০৮. বাড়িতে তমিজের বাপ বাড়িতে তমিজের বাপ বেটার দিকে মোটে তাকায় না। প্রতিদিন ঘরে ফিরে তমিজ দ্যাখে অন্ধকারে মাচার ওপর শুয়ে ভোঁসভেস করে ঘুমাচ্ছে তার বাপ। আর ঐ ঘরের ভেতরের ছোটো বারান্দায় চুলার সামনে বসে আগুনের আভায় ও ধোঁয়ায় এবং আগুন ও ধোঁয়ার ছায়ায় মুখে অন্যরকম চেহারা করে আগুনের ওপরকার অন্ধকারের… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – বাড়িতে তমিজের বাপ

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – সকালের পান্তা সব ঘাম হয়ে

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ০৭. সকালের পান্তা সব ঘাম হয়ে মণ্ডল দুই বেটাকে নিয়ে বাড়ির ভেতরে গেলো, বেলা তখন অনেক। সকালের পান্তা সব ঘাম হয়ে, হাওয়া হয়ে বেরিয়ে যাওয়ায় তমিজের পেটটা চুপসে গেছে। কিন্তু হলে কী হয়, নিজগিরিরডাঙায় দুই বিঘা সাত শতাংশ জমিটা এক পাক ঘুরে আসার জন্যে চোপসানো পেটশুদ্ধ সারাটা শরীর তার ছটফট ছটফট… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – সকালের পান্তা সব ঘাম হয়ে

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – নিজের গ্রামে বর্গাচাষী

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ০৬. নিজের গ্রামে বর্গাচাষী খিয়ারের খেতমজুর থেকে নিজের গ্রামে বর্গাচাষী হওয়ার হাউস মেটাতে তমিজকে শুনতে হয় মেলা কথা। তার নাই গোরু, নাই লাঙল জোয়াল মই; বীজচারা কেনার পয়সাও নাই, লোকে তাকে জমি দেয় কোন ভরসায়? তমিজ জোড়হাতে কারুবারু করে, এখন মণ্ডল তাকে এসব দিক, ধান উঠলে ফসলের ভাগাভাগি করে সব কিছুর… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস – নিজের গ্রামে বর্গাচাষী

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -আউশের নতুন চালের ভাত

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ০৫. আউশের নতুন চালের ভাত অনেকদিন পর রাত্রে গলা পর্যন্ত আউশের নতুন চালের ভাত, গোরুর গোশত ও হাতিবান্দার দৈ এবং এর আগে দুপুরবেলা ভাত ও আলু দিয়ে পাক-করা বোয়াল মাছের ঘাঁটি সালুন এবং সকাল থেকে দুপুর ও দুপুরে ভাত খাবার পর থেকে রাতে খাবার আগে পর্যন্ত দুই দফায় মুড়ি, বাতাসা ও… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -আউশের নতুন চালের ভাত

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -ক্যা গো, নিন্দা পাড়ো

খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস ০৪. ক্যা গো, নিন্দা পাড়ো ক্যা গো, নিন্দা পাড়ো? ওঠো, ওঠো। গতকাল শুতে শুতে অনেক রাত হয়ে গিয়েছিলো, মরার ঘুম আর চোখ ছাড়ে না। বুলু মাঝির ধাক্কায় কুলসুম গা ঝাড়া দিয়ে ওঠে; এতেই মনে পড়ে, বুলু মাঝি মারা গেছে কাল দুপুরবেলা, তাকে দাফন করে তমিজের বাপ ঘরে ফিরেছে অনেক রাতে। তমিজের… Continue reading খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস -ক্যা গো, নিন্দা পাড়ো