বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ২২ প্রবাহ নিশার অবসান না হইতেই উভয় দলে রণবাদ্য বাজিতে লাগিল, এক পক্ষে হানিফার প্রাণবিনাশ, অপর পক্ষে এজিদের পরমায়ু শেষ দুই দলে দুই প্রকার আশা। দামেস্ক নগরবাসীরা কে কোন পক্ষের হিতৈষী, তাহা সহজে বুঝিবার সাধ্য নাই। কারণ মোহাম্মদ হানিফার পক্ষে কেহ কোন কথা বলিলে, জয়নাল আবেদীনের জন্য… Continue reading বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ২২ প্রবাহ
বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন-উদ্ধার পর্ব ২১ প্রবাহ
বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ২১ প্রবাহ হুতাশনের দাহন আশা, ধরণীর জলশোষণ আশা, ভিখারীর অর্থলোভে আশা, চক্ষুর দর্শন আশা, গাভীর তৃণভক্ষণ আশা, ধনীর ধনবৃদ্ধির আশা, প্রেমিকের প্রেমের আশা, সম্রাটের রাজ্যবিস্তার আশার যেমন নিবৃত্তি নাই, হিংসাপূর্ণ পাপহৃদয়ে দুরাশারও তেমনি নিবৃত্তি নাই-ইতি নাই। যতই কার্যসিদ্ধি, ততই দুরাশার শ্রীবৃদ্ধি। জয়নাবের রূপমাধুরী হঠাৎ এজিদ্-চক্ষে পড়িল, অন্তরে… Continue reading বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন-উদ্ধার পর্ব ২১ প্রবাহ
বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন -উদ্ধার পর্ব ২০ প্রবাহ
বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ২০ প্রবাহ সীমার নাই? আমার চির-হিতৈষী সীমার নাই? মহাবীর সীমার ইহজগতে নাই? হায়! যে বীরের পদভরে কার্বালা-প্রান্তর কাঁপিয়াছে, যাহার অস্ত্রের তেজে রক্তের স্রোত বহিয়াছে, হোসেন-শির দামেস্কে আসিয়াছে, সেই বীর নাই? কে তাহার প্রাণ হরণ করিল? হায়! নিমক-হারাম সৈন্যগণ ষড়যন্ত্র করিয়া সীমারকে বাঁধিয়া দিল, তাহাতেই এই ঘটিল। কাসেদ্!… Continue reading বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন -উদ্ধার পর্ব ২০ প্রবাহ
বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৯ প্রবাহ
বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৯ প্রবাহ রাত্রির পর দিন, দিনের পর রাত্রি আসিয়া, দেখিতে দেখিতে সপ্তাহ কাল অতীত হইয়া গেল। মদিনাবাসীরা মোহাম্মদ হানিফাকে সসৈন্যে আর এক সপ্তাহ মদিনায় থাকিতে বিশেষ অনুরোধ করিলেন। হানিফা অনেক ভাবিয়া চিন্তিয়া হাঁ-না, কিছুই কহিলেন না। গাজী রহমান বলিলেন, “আপনাদের অনুরোধ অবশ্যই প্রতিপাল্য; কিন্তু জয়নাল উদ্ধারে যতই… Continue reading বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৯ প্রবাহ
বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৮ প্রবাহ
বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৮ প্রবাহ কী মর্মভেদী দৃশ্য! কী হৃদয়বিদারক বিষাদ ভাব! কাহারো মুখে কথা নাই, হর্ষের চিহ্ন নাই, যুদ্ধজয়ের নাম নাই, সীমারবধের প্রসঙ্গ নাই, অলীদ পরাজয়ের আলোচনা নাই। রাজা রাজবেশশূন্য, শির শিরস্ত্রাণশূন্য, পদ পাদুকাশূন্য, পরিধেয় নীলবাস,-বিষাদ-চিহ্ন নীলবাস। সৈন্যদলে বাজনা বাজিতেছে না, তুরি-ডঙ্কার আর শব্দ হইতেছে না। “নকীব” উষ্ট্রপৃষ্ঠে বসিয়া… Continue reading বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৮ প্রবাহ
বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৭ প্রবাহ
বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৭ প্রবাহ মন্ত্রণাগৃহে এজিদ্ একা। দেখিলেই বোধ হয় যেন কোন বৃহৎ চিন্তায় এখন তাহার মস্তিষ্ক-সিন্ধু উথলিয়া উঠিয়াছে। দুঃখের সহিত চিন্তা,-এ চিন্তার কারণ কী? কিছুক্ষণ নীরব থাকিয়া গৃহের চতুষ্পার্শে দৃষ্টি করিল;-দেখিল কেহ নাই! পূর্ব নির্দিষ্ট সময়ে মারওয়ান মন্ত্রণাগৃহে উপস্থিত থাকিবে; সময় উত্তীর্ণ হইয়াছে, তথাচ মন্ত্রীবর আসিতেছে না। এজিদের… Continue reading বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৭ প্রবাহ
বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৬ প্রবাহ
বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৬ প্রবাহ পরিণাম কাহার না আছে? নিশার অবসান, দিনের সন্ধ্যা, পরমায়ুর শেষ, গর্ভের প্রসব, উপন্যাসের মিলন, নাটকের যবনিকা পতন, অবশ্যই আছে; পুণ্যের ফল, পাপের শাস্তি-ইহাও নিশ্চয়। সীমার আজ বন্দি! যে সীমারের নামে হৃদয় কাঁপিয়াছে, যে সীমার জগৎ কাঁদাইয়াছে-সেই সীমার আজ বন্দি! সেই সীমারের আজ পরিণাম ফল-শেষ দশা।… Continue reading বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৬ প্রবাহ
বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৫ প্রবাহ
বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৫ প্রবাহ এই তো সেই মদিনার নিকটবর্তী প্রান্তর। উভয় শিবিরে উচ্চ মঞ্চে রঞ্জিত মহানিশান উড়িতেছে, সমরাঙ্গণে সামরিক নিশান গগন ভেদ করিয়া বায়ুর সহিত ক্রীড়া করিতেছে-অস্ত্র অবিশ্রান্ত চলিতেছে-র্মা র্মা শব্দ হইতেছে। আজ ব্যূহ নাই-সৈন্যশ্রেণীর শ্রেণীভেদ নাই-অস্ত্র চালনায় পারিপাট্য নাই, আত্মপর ভাবিয়া আঘাত নাই,-মরিতেছে, মারিতেছে, আহত হইয়া ভূতলে পড়িতেছে,… Continue reading বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৫ প্রবাহ
বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৪ প্রবাহ
বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৪ প্রবাহ হায়! হায়! এ আবার কী? এ দৃশ্য কেন চক্ষে পড়িল? উহু! কী ভয়ানক ব্যাপার। উহু! কী নিদারুণ কথা! এ প্রবাহ না লিখিলে কী “উদ্ধার-পর্ব” অসম্পূর্ণ থাকিত, না বিষাদ-সিন্ধুর কোন তরঙ্গের হীনতা জন্মিত? বৃদ্ধি নাই, তাই সীমারের বন্ধনে মনে মনে একটু সুখী হইয়াছিলাম। কিন্তু এখন যে… Continue reading বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৪ প্রবাহ
বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৩ প্রবাহ
বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৩ প্রবাহ কে জানে, কাহার মনে কী আছে? এই অস্থি, চর্ম, মাংসপেশীজড়িত দেহের অন্তরস্থ হৃদয়খণ্ডে কী আছে-তাহা কে জানে? ভুপালদ্বয় শিবিরমধ্যে শয়ন করিয়া আছেন-রজনী ঘোর অন্ধকার, শিবিরস্থ প্রহরীগণ জাগরিত,-হঠাৎ চতুর্থ দ্বারে মহা কোলাহল উত্থিত হইল। ঘোর আর্তনাদ, ‘মার’ ‘ধর’ ‘কাট’ ‘জ্বালাও’ ইত্যাদি রব উঠিল। যাহারা জাগিবার, তাহারা… Continue reading বিষাদ সিন্ধু – মীর মশাররফ হোসেন উদ্ধার পর্ব ১৩ প্রবাহ