শার্লক হোমস- দ্য মাসগ্রেভ রিচুয়াল

শার্লক হোমসের চিন্তায় শৃঙ্খল ছিল, পোশাকে পরিপাট্য ছিল, কিন্তু পরিচ্ছন্নতা ছিল না ব্যক্তিগত অভ্যাসে। পারস্য দেশের চটির মধ্যে তামাক, কয়লা রাখার জায়গায় চুরুট, কাঠের ম্যান্টলপিসে ছুরি দিয়ে গাঁথা জবাব-না-দেওয়া চিঠি, যেখানে সেখানে কাগজের স্তুপ আর যত্রতত্র রাসায়নিক বিশ্লেষণের সরঞ্জাম। গুছিয়ে রাখা ওর ধাতে নেই– কাউকে গুছোতেও দেবে না। কুঁড়ের বাদশার মতো দিনরাত হয় বেহালা, নয়… Continue reading শার্লক হোমস- দ্য মাসগ্রেভ রিচুয়াল

বহুরূপী – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

এটা বরদার গল্প হইলে কখনই বিশ্বাস করিতাম না। কিন্তু দুঃখের সহিত বলিতে হইতেছে যে, ব্যাপারটা আমার চোখের সম্মুখেই ঘটিয়াছিল, সুতরাং হাসিয়া উড়াইয়া দিবার আর পথ নাই। যদিও বরদা মূলত এই ঘটনার সহিত ঘনিষ্ঠভাবে জড়িত ছিল, তবু এত বড় ভোজবাজি তাহার মতো মিথ্যেবাদীর পক্ষেও অসম্ভব বলিয়া মনে করি। গত শীতকালে বরদার মস্তকে হঠাৎ বিষয়বুদ্ধি চাগাড় দিয়া… Continue reading বহুরূপী – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

সই – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

দুপুরে বাসায় শুইয়া আছি, এমন সময়ে উচ্ছলিত খুশি ও প্রচুর তরল হাস্যমিশ্রিত তরুণ কণ্ঠস্বরে শুনিতে পাইলাম, ও সই, সই লো-ও-ও, ক্যামন আছ, ও সই? পাশের ঘর হইতে আমার ভগ্নী (বিধবা, বয়স ত্রিশের বেশি) হাসির সুরেই বলিল, এসো সই, এসো। বোসো, কী ভাগ্যি যে এ পথে এলে? -এই তোমার সয়া হাট কত্তি এল। নতুন গুড়ের পাটালি… Continue reading সই – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ইচ্ছে বাড়ি – সমরেশ মজুমদার

পঞ্চাশে পা দেওয়ার আগে অন্তত পঁচিশবার শান্তিনিকেতনে গিয়েছে অরবিন্দ কিন্তু কখনও দু রাতের বেশি থাকেনি। বন্ধুবান্ধবদের বাড়ি ছড়িয়ে আছে পূর্বপল্লি এবং রতনপল্লিতে। ষাট-সত্তর বছরের বাড়ি সব। বিরাট বাগান, অনেক ঘর। সঞ্চয়িতা এবং গীতবিতান হেঁকে নামকরণ করা হয়েছিল তাদের। সেইসব বাড়ির মালিকদের অনেকেই রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথকে অবলম্বন করে বিখ্যাত হয়েছেন এমন কয়েকজন বন্ধুর পিতাকে… Continue reading ইচ্ছে বাড়ি – সমরেশ মজুমদার

করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন ঐশ্বরিয়া রাই ও তাঁর মেয়ে আরাধ্যা 

বলিউডের তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তাঁর ৮ বছরের মেয়ে আরাধ্যা বচ্চন করোনাভাইরাস থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। মা ও মেয়ে দুইজনেরই কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে ।  অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন গত ১১ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হন । করোনার আতঙ্কে থাকা বচ্চন পরিবারের সকলকে কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। ১২ জুলাই ঐশ্বরিয়া ও আরাধ্যার… Continue reading করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন ঐশ্বরিয়া রাই ও তাঁর মেয়ে আরাধ্যা 

হযরত ইউনুস (আঃ)-এর জীবনী

হযরত ইউনুস বিন মাত্তা (আঃ)-এর কথা পবিত্র কুরআনের মোট ৬টি সূরার ১৮টি আয়াতে[1] বর্ণিত হয়েছে। সূরা ইউনুস ৯৮ আয়াতে তাঁর নাম ইউনুস, সূরা আম্বিয়া ৮৭ আয়াতে ‘যুন-নূন’ (ذو النون) এবং সূরা ক্বলম ৪৮ আয়াতে তাঁকে ‘ছাহেবুল হূত’ (صاحب الحوت) বলা হয়েছে। ‘নূন’ ও ‘হূত’ উভয়ের অর্থ মাছ। যুন-নূন ও ছাহেবুল হূত অর্থ মাছওয়ালা। একটি বিশেষ… Continue reading হযরত ইউনুস (আঃ)-এর জীবনী

টুনটুনি আর নাপিতের কথা – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে। নাচতে-নাচতে খেল বেগুন কাঁটায় খোঁচা। তাই থেকে তার হল মস্ত বড় ফোঁড়া।……ও মা, কি হবে? এত বড় ফোঁড়া কি করে সারবে?….টুনটুনি একে জিগগেস করে, তাকে জিগগেস করে। সবাই বলরে, ‘ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেল।’ তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে, নাপিতদাদা, নাপিতদাদা, আমার ফোঁড়াটা কেটে দাও না!’…….নাপিত তার কথা… Continue reading টুনটুনি আর নাপিতের কথা – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

উদ্যম ও পরিশ্রম-মোহাম্মদ লুৎফর রহমান

লেখক পরিচিতি : মোহাম্মদ লুৎফর রহমান ১৮৮৯ খ্রিষ্টাব্দে মাগুরা জেলার পারনান্দুয়ালী গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস যশোর জেলার হাজীগ্রামে। লুৎফর রহমান এফ.এ. পর্যন্ত পড়াশুনা করেন। তিনি প্রথমে শিক্ষক এবং পরে হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে জীবিকা নির্বাহ করেন। নারী সমাজের উন্নতির জন্য ‘নারীতীর্থ’ নামে সেবা প্রতিষ্ঠান গঠন এবং ‘নারীশক্তি’ নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। তিনি… Continue reading উদ্যম ও পরিশ্রম-মোহাম্মদ লুৎফর রহমান

চিঠি – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ভূতটাকে আমি দেখেছিলাম পুরোনো পোস্ট–অফিসের বাড়িতে। সেই থেকে ভূতের গল্পটা সবাইকে বলে আসছি, কেউ-কেউ বিশ্বাস করছে, কেউ কেউ করছে না।…নদীর একটা দিক ভাঙতে ভাঙতে শহরের উত্তর দিকটা অনেকখানি গিলে ফেলল। পুরোনো পোস্ট–অফিসের বাড়িটা থেকে যখন আর মাত্র বিশ গজ দূরে জল, তখনই প্রমাদ বুঝে সরকার। তরফ অফিসটা শহরের মাঝখানে তুলে আনেন। পুরোনো বাড়িটা নদীগর্ভে যাওয়ার… Continue reading চিঠি – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ছোট ভাই – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

সাতটি ভাই ছিল, তাদের সকলের ছোটটির নাম ছিল রুরু। দেশের মধ্যে তারা সাতটি ভাই দেখতে আর সকল ছেলের চেয়ে সুন্দর ছিল। তাদের মধ্যে আবার রুরু ছিল সকলের চেয়ে সুন্দর। রুরুকে সকলেই কেন এত সুন্দর বলে আর তাদের ব’লে না, এই জন্য রুরুর বড় ভাইয়েরা তাকে বড্ড হিংসা করত। ভাল ভাল কাপড়গুলো সব তারা ছ’জনায় পরে… Continue reading ছোট ভাই – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী