Turaco- (মনিকা শকুন্তলা)

Turaco (মনিকা শকুন্তলা) ওর নাম Turaco শুধু তার সৌন্দর্য চেয়ে চেয়ে দেখো চোখ দুটো কে বলো রঙতুলিতে এঁকে দিলো? যেনো হরিণীর ন‍্যায় নিখুঁত আঁকানো!! আরো দেখো মাথায় রয়েছে মোহনচূড়া তাতে আবার রয়েছে মুক্তোর ছড়া। সবুজাভ নীলাভ আর রক্তিম ছোঁয়া নানা রঙে রঙিন তার পুচ্ছ আর কায়া। ঠোঁট দুটো দেখেছো? নয় অতি দীর্ঘ তবু উছলে পড়ছে… Continue reading Turaco- (মনিকা শকুন্তলা)

মুসাফির – সৈয়দ মুজতবা আলী- দ্বাপর

মুসাফির – সৈয়দ মুজতবা আলী দ্বাপর দ্বাপর ০১. হঠাৎ ঘুম ভেঙে গেলে রাতদুপুরে হোক আর দিনদুপুরেই হোক চট করে বলতে পারবেন না, আপনি যে হোটেলে শুয়ে আছেন সেটা কোন শহরে। টোকিও, ব্যাংকক, কলকাতা, কাবুল, রোম, কোপেনহাগেন যে কোনও শহর হতে পারে। আসবাবপত্র, জানালার পর্দা, টেবিলল্যাম্প যাবতীয় বস্তু এমনই এক ছাঁচে ঢালা যে স্বয়ং শার্লক হোমসকে… Continue reading মুসাফির – সৈয়দ মুজতবা আলী- দ্বাপর

মুসাফির – সৈয়দ মুজতবা আলী- ত্রেতা

মুসাফির – সৈয়দ মুজতবা আলী ত্রেতা ত্রেতা সেই যে সুন্দরী মেয়েটি এক লফে ডেসক ডিঙিয়ে আসন নিয়েছিল তার পর ঝাড়া বিয়াল্লিশটি বছর কী করে যে হুশ করে মাথার উপর দিয়ে চলে গেল তার জমা-খরচ আমি কখনও নিইনি। এই চল্লিশ বৎসরের ইতিহাস লেখা আমার শক্তির বাইরে। তবে মনে মনে আশা পোষণ করেছিলুম ল্যানগুইজ পরীক্ষায় পাস করে… Continue reading মুসাফির – সৈয়দ মুজতবা আলী- ত্রেতা

মুসাফির – সৈয়দ মুজতবা আলী

মুসাফির – সৈয়দ মুজতবা আলী মুসাফির – ১ প্লেন যখন ইংলিশ চ্যানেলের উপর দিয়ে যাচ্ছে তখন ছোকরা মুখুজ্যে শুধালে, চাচা, লন্ডনে গিয়ে উঠব কোথায়, চিন্তা করেছেন কি? ছোকরা এই প্রথম বিলেতে যাচ্ছে, প্রশ্নটা অতিশয় স্বাভাবিক। আমি বললুম, বাবাজি, কিচ্ছুটি ভাবতে হবে না। রসুই বামুন না হলেও তুমি তো ব্রাহ্মণসন্তান বটে। হাটে গিয়ে চাল-ডাল কিনে নিয়ে… Continue reading মুসাফির – সৈয়দ মুজতবা আলী

এক মা শ্রমিকের গল্প -(মনিকা শকুন্তলা)

এক মা শ্রমিকের গল্প (মনিকা শকুন্তলা) মে দিবসে একদিনের জন‍্য হলেও আমরা স্বরণ করি পৃথিবীর সব মেহনতি মানুষ কে শ্রম দিয়ে যারা পৃথিবী গড়ে তাদের কে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের ঘরে একজন মা নামের শ্রমিক রয়েছে যে কিনা বছর জুড়ে শ্রম দিয়ে যায় আর বিনিময়ে কিচ্ছু চায়না এমনকি কখনো শ্রমের প্রতিদানে কিছু পাবার… Continue reading এক মা শ্রমিকের গল্প -(মনিকা শকুন্তলা)

মোতাহের হোসেন চৌধুরীর -সংস্কৃতি-কথা

মোতাহের হোসেন চৌধুরীর নির্বাচিত প্রবন্ধ সংকলন সংস্কৃতি-কথা সংস্কৃতি-কথা ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত, মার্জিত লোকের ধর্ম। কালচার মানে উন্নততর জীবন সম্বন্ধে চেতনা–সৌন্দর্য, আনন্দ ও প্রেম সম্বন্ধে অবহিতি। সাধারণ লোকেরা ধর্মের মারফতেই তা পেয়ে থাকে। তাই তাদের ধর্ম থেকে বঞ্চিত করা আর কালচার থেকে বঞ্চিত করা এক কথা। ধর্ম মানে জীবনের নিয়ন্ত্রণ। মার্জিত আলোকপ্রাপ্তরা… Continue reading মোতাহের হোসেন চৌধুরীর -সংস্কৃতি-কথা

মোতাহের হোসেন চৌধুরীর – মূল্যবোধ ও যুক্তিবিচার

মোতাহের হোসেন চৌধুরীর নির্বাচিত প্রবন্ধ সংকলন মূল্যবোধ ও যুক্তিবিচার মূল্যবোধ ও যুক্তিবিচার পেরিক্লিসীয় এথেস্, রিনেসাঁসের ইটালি ও অষ্টাদশ শতকের ফরাসিদেশ এই সভ্যতাত্রয়ের যে সাধারণ বৈশিষ্ট্য তাকে দুটি ভাগে ভাগ করা যায়–মূল্যবোধ ও যুক্তিবিচারের প্রভুত্ব। এই দুই বৈশিষ্ট্য যে সবসময় আলাদা আলাদাভাবে কাজ করে তা নয়, প্রায়ই একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। যুক্তিবিচারদৃঢ় মূল্যবোধ ও মূল্যবোধস্নিগ্ধ… Continue reading মোতাহের হোসেন চৌধুরীর – মূল্যবোধ ও যুক্তিবিচার

মোতাহের হোসেন চৌধুরীর – রিনেসাঁস গোড়ার কথা ও আমাদের দৃষ্টিভঙ্গি

মোতাহের হোসেন চৌধুরীর নির্বাচিত প্রবন্ধ সংকলন রিনেসাঁস গোড়ার কথা ও আমাদের দৃষ্টিভঙ্গি রিনেসাঁস গোড়ার কথা ও আমাদের দৃষ্টিভঙ্গি বিনোস কথাটার শব্দগত অর্থ পুনর্জন্ম, অর্থাৎ পুরাতনে ফিরে যাওয়া, অথবা পুরাতনকে ফিরে পাওয়া; কিন্তু ভাবগত অর্থ নবজন্ম, মানে মানবমহিমা তথা বুদ্ধি ও কল্পনার পুনঃপ্রতিষ্ঠা। রিনেসাঁসের ইতিহাস তাই জীবন-সূর্যের পুনরোদয়ের ইতিহাস–বুদ্ধি ও কল্পনার জয়যাত্রার ইতিহাস। য়ুরোপের ইতিহাস থেকে… Continue reading মোতাহের হোসেন চৌধুরীর – রিনেসাঁস গোড়ার কথা ও আমাদের দৃষ্টিভঙ্গি

মোতাহের হোসেন চৌধুরীর – ব্যর্থতা জিন্দাবাদ

মোতাহের হোসেন চৌধুরীর নির্বাচিত প্রবন্ধ সংকলন ব্যর্থতা জিন্দাবাদ ব্যর্থতা জিন্দাবাদ বৃদ্ধ ও তরুণ উভয়েরই নিজের ইচ্ছামতো কাজ করার এমনকি ভুল করার অধিকার থাকা চাই, নইলে সমাজে প্রাণদৈন্যের অবধি থাকে না। প্রাণপ্রদায়ী ব্যাপারে যেমন বিয়ে, বৃত্তি নিরূপণ, বন্ধুনির্বাচন প্রভৃতি বিষয়ে যদি তরুণরা বৃদ্ধের উপদেশ মেনে চলে তো ভুল করবে। যে জাতির তরুণরা এসব বিষয়ে স্বাধীনতার পরিচয়… Continue reading মোতাহের হোসেন চৌধুরীর – ব্যর্থতা জিন্দাবাদ

মোতাহের হোসেন চৌধুরীর – সংকলন দুঃখবাদ

মোতাহের হোসেন চৌধুরীর নির্বাচিত প্রবন্ধ সংকলন দুঃখবাদ দুঃখবাদ অন্যান্য কালের মতো একালেও ভাবা হচ্ছে :প্রাজ্ঞ লোকেরা যখন এই ধারণায় উপনীত হয়েছেন যে, এই পৃথিবী দুঃখময়–এখানে বঁচবার মতো কিছুই নেই, তখন এখানে সুখ প্রত্যাশা না-করাই ভালো। যাদের কথা বলা হল তারা যদি বৈরাগী হতেন তো এক কথা ছিল, কিন্তু তারা যখন নিজেরাই ভোগী-শিরোমণি তখন তাদের কথায়… Continue reading মোতাহের হোসেন চৌধুরীর – সংকলন দুঃখবাদ