ঘুম চোর-ঋভু চট্টোপাধ্যায়

বুকটা কেমন ধড়ফড় করে উঠল।মনে হল কেউ যেন কাঁধটা ধরে নাড়িয়ে দিল।তক্তার উপর শুয়েই চারদিকের অন্ধকারে একবার চোখ দুটো বুলিয়ে অতনু বালিশের নিচ থেকে মোবাইলটা বের করেই দেখতে পেল, মিসকলেরও সাইন দেখাচ্ছে।এত রাতে যখন নিশ্চয় কোন ধান্দায়।এখন অবশ্য ধান্দা ছাড়া অতনু মানে রাজুকে কেউই ফোন করে না।  ফোন করলেই,‘দাদা, একটা পেয়েছি, তিনদিনের, তুলে নেবো।’ অতনুর জবাব তৈরী থাকে, ‘হয় তুলে… Continue reading ঘুম চোর-ঋভু চট্টোপাধ্যায়

তীব্র কৌতূহল – হুমায়ূন আহমেদ

দুটি জিনিস দেখার জন্যে আমার তীব্র কৌতূহল ছিল।..মানুষের জন্ম এবং মৃত্যু। পৃথিবীতে আসা এবং পৃথিবী থেকে বিদায় নেয়ার দৃশ্য। জন্মদৃশ্য দেখা তো একেবারেই অসম্ভব। সামাজিক কারণেই পুরুষের পক্ষে জন্মসময়ে উপস্থিত থাকা অকল্পনীয় ব্যাপার। মৃত্যুসময়ে উপস্থিত থাকাটা সেই তুলনায় অত্যন্ত সহজ। এই সহজ ব্যাপারটি আমার জীবনে ঘটছিল না। আত্মীয়স্বজনের মৃত্যুর খবর পেয়েছি। চূড়ান্ত অসুস্থ অবস্থায় দেখতে… Continue reading তীব্র কৌতূহল – হুমায়ূন আহমেদ

মিঃ শাসমলের শেষ রাত্রি – সত্যজিৎ রায়

মিঃ শাসমল আরাম কেদারাটায় গা এলিয়ে দিয়ে একটা স্বস্তির নিশ্বাস ফেললেন।……..মোক্ষম জায়গা বেছেছেন তিনি উত্তর বিহারের এই ফরেস্ট বাংলো। এর চেয়ে নিরিবিলি নিরাপদ নিরুপদ্রব জায়গা আর হয় না। ঘরটিও দিব্যি। সাহেবি আমলের মজবুত, সুদৃশ্য টেবিল চেয়ার সাজানো, প্রশস্ত খাটে বালিশ বিছানা ততকে পরিষ্কার, ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমটিও বেশ বড়। পশ্চিমের জানালাটা দিয়ে ফুরফুরে বাতাস আসছে,… Continue reading মিঃ শাসমলের শেষ রাত্রি – সত্যজিৎ রায়

ভেনডেটা – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

ত্রিশ-চল্লিশ বছর আগেকার কথা।…ওলগোবিন্দ ঘোষ ও কুঞ্জকুঞ্জর কর পাশাপাশি জমিদার ছিলেন। উভয়ের নামই বিস্ময়-উৎপাদক। আসল কথা, ওলগোবিন্দবাবু ছিলেন ওলাই চণ্ডীর বরপুত্র; এবং কুঞ্জকুঞ্জরবাবু শাক্তভাবাপন্ন বৈষ্ণববংশের সন্তান। চারপুরুষ ধরিয়া দুই বংশে কলহ চলিতেছিল। শতাধিক বর্ষ পূর্বে কুঞ্জকুঞ্জরের বৃদ্ধপিতামহ ওলগোবিন্দের বৃদ্ধপিতামহের পুত্রের (অর্থাৎ পিতামহের) বিবাহের বৌভাত উপলক্ষে নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়া নববধূ দেখিয়া প্রশংসাচ্ছলে বলিয়াছিলেন, ছেলের কথা… Continue reading ভেনডেটা – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

সিন্দুক (মিসির আলি) – হুমায়ূন আহমেদ

মিসির আলির ঘর অন্ধকার। তিনি অন্ধকার ঘরে চেয়ারে পা তুলে বসে আছেন। চেয়ারে পা তুলে বসে থাকার বিষয়টা আমার অনুমান। অন্ধকারের কারণে তাঁকে দেখতে পাচ্ছি না। তবে পা তুলে জবুথবু ভঙ্গিতে বসে থাকা তাঁর অভ্যাস। আমি বললাম, ঘরে মোমবাতি নাই?….মিসির আলি বললেন, টেবিলে মোমবাতি বসানো আছে। এতক্ষণ জ্বলছিল। আপনি ঘরে ঢোকার কিছুক্ষণ আগে বাতাসে নিভে… Continue reading সিন্দুক (মিসির আলি) – হুমায়ূন আহমেদ

নোনাজল – সৈয়দ মুজতবা আলী

সেই গোয়ালন্দ চাঁদপুরী জাহাজ। ত্রিশ বৎসর ধরে এর সঙ্গে আমার চেনাশোনা। চোখ বন্ধ করে দিলেও হাতড়ে হাতড়ে ঠিক বের করতে পারব, কোথায় জলের কল, কোথায় চাখিলির দোকান, মুর্গীর খাঁচাগুলো রাখা হয় কোন জায়গায়। অথচ আমি জাহাজের খালাসী নই-অবরের-সবরের যাত্রী মাত্র। ত্রিশ বৎসর পরিচয়ের আমার আর সবই বদলে গিয়েছে, বদলায়নি। শুধু ডিসপ্যাচ স্টীমারের দল। এ-জাহাজের ও-জাহাজের… Continue reading নোনাজল – সৈয়দ মুজতবা আলী

মোবারক হোসেনের মহাবিপদ – হুমায়ূন আহমেদ

ছেলেটা বড় যন্ত্রণা করছে।……….মোবারক হোসেন হুংকার দিলেন, এ্যাঁও।………এটা তাঁর বিশেষ ধরনের হুংকার। বাচ্চারা খুব ভয় পায়। শব্দটা বেড়ালের ডাকের কাছাকাছি, আবার ঠিক বেড়ালের ডাকও নয়, বাচ্চাদের ভয় পাবারই কথা। তবে এই বাচ্চা ভয় পাচ্ছে না। আগের মতোই লাফালাফি করছে। মনে হচ্ছে তার ধমক শুনতে পায়নি। এ যুগের টিভি-ভিসিআর দেখা বাচ্চা, এরা সহজে ভয় পায় না।………..গত… Continue reading মোবারক হোসেনের মহাবিপদ – হুমায়ূন আহমেদ

নামে কিবা আসে যায় – হুমায়ূন আহমেদ

‘সামার হলিডে’ শুরু হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সবার মনই এই সময় খানিকটা তরল অবস্থায় থাকে। অত্যন্ত কঠিন অধ্যাপককেও এই সময় নরম এবং আদূরে গলায় কথা বলতে দেখা যায়। আমার অধ্যাপকের নাম জোসেফ এডওয়ার্ড গ্লালাস নামের সার্থকতা বুঝানোর জন্যই হয়তো ভদ্রলোক কাচের মতো কঠিন এবং ধারালো। সামার হলিডের তারল্য তাকে স্পর্শ করেনি। ভোর ন’টায় ল্যাবে… Continue reading নামে কিবা আসে যায় – হুমায়ূন আহমেদ

খুব ছোটবেলার কথা – হুমায়ূন আহমেদ

খুব ছোটবেলার কথা মনে করতে গেলেই দেখি দুএকটা বিচ্ছিন্ন চিত্র ছাড়া আর কিছু মনে নেই। এটা বোধহয় সবার জন্যেই সত্যি। সুদূর শৈশবে কিছু গুরুত্বহীন ঘটনা কোন বিশেষ কারণে কাউকে অভিভূত করে। সেটি মনে চিরস্থায়ী ছাপ ফেলে যায়। সেগুলিই মনে থাকে, অন্য কিছু আর মনে থাকে না। কিন্তু তার মধ্যেও রহস্য আছে। সেই রহস্য বিষয়ে বলবার… Continue reading খুব ছোটবেলার কথা – হুমায়ূন আহমেদ

ফাঁদ পাতা ভুবনে – তারাপদ রায়

‘মায়ার খেলা’র সেই আশ্চর্য গানটিকে হালকা আলোচনার সীমানায় টেনে আনার জন্যে আমি যারপর নাই লজ্জিত এবং দুঃখিত, কিন্তু প্রেমের মতো জটিল বিষয়ে আমার মতো আনাড়ি ব্যক্তির একটা অবলম্বন দরকার। তাই এই অসাধু প্রচেষ্টা, এর মধ্যে আর কোনও গূঢ় ব্যাপার নেই। কবি হাইনেই বোধহয় বলেছিলেন, প্রথম প্রেম ঐশ্বরিক ব্যাপার, কিন্তু দ্বিতীয়বার যে প্রেমে পড়ে সে একটা… Continue reading ফাঁদ পাতা ভুবনে – তারাপদ রায়