আমার অতীত জীবনের দিকে চাহিয়া দেখি–আর আমার দুঃখ হয়! সে যেন একটা সুখ-স্বপ্ন ছিল! সেই আমার অতীত জীবনের স্মৃতি…আজ সত্যি সত্যিই স্মৃতিমাত্র। মাঝে মাঝে মনে হয় আমার সে জীবন গেল কোথায়? সেই শোভন, সুন্দর, মোহন জীবন। …একদিন আমার রূপ ছিল–সৌরভ ছিল–মধু ছিল। আমার সেই সুষমার দিনে কত মধুলুব্ধ ভ্রমরই না আমার কানে কানে বন্দনার স্মৃতিগান… Continue reading সার্থকতা -বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
জিনের বাদশা – কাজী নজরুল ইসলাম
ফরিদপুর জেলায় ‘আরিয়ল খাঁ’ নদীর ধারে ছোট্ট গ্রাম। নাম মোহনপুর। অধিকাংশ অধিবাসীই চাষি মুসলমান। গ্রামের একটেরে ঘরকতক কায়স্থ। যেন ছোঁয়াচের ভয়েই ওরা একটেরে গিয়ে ঘর তুলেছে। তুর্কি ফেজের উপরের কালো ঝাণ্ডিটা যেমন হিন্দুত্বের টিকির সাথে আপস করতে চায়, অথচ হিন্দুর শ্রদ্ধা আকর্ষণ করতে পারে না, তেমনই গ্রামের মুসলমানেরা কায়স্থপাড়ার সঙ্গে ভাব করতে গেলেও কায়স্থ-পাড়া কিন্তু… Continue reading জিনের বাদশা – কাজী নজরুল ইসলাম
কিছু সহজ উপায়ে আপনি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন।
সবাই সুস্থ ও স্বাভাবিক জীবন সবাই উপভোগ করতে চায়। স্বাস্থ্যসম্মত জীবন যাপন মানে আপনার পুরো জীবনধারাকে পরিবর্তন নয়। কিছু কিছু সহজ উপায়ে আপনি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। এখানে আপনাদের জন্য এমন কিছু টিপস আছে যা অনুসরণ করে আপনি স্বাভাবিক ও স্বাস্থ্যসম্মত জীবন যাপন করতে পারেন। ১। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন।… Continue reading কিছু সহজ উপায়ে আপনি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন।
কিডনি ভাল আছে কিনা জেনে নিতে পারবেন যে সাতটি লক্ষণ দেখে
কিডনি ভাল আছে কিনা জেনে নিতে পারবেন যে সাতটি লক্ষণ দেখে। কিডনি আমাদের শরীরের অন্যতম একটি ভাইটাল অরগান। মানবদেহে কোমরের দু’পাশে আছে দুটি কিডনি। নানা কারণে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি কিডনি বিকল পর্যন্ত হতে পারে। Reader disges’t -এ প্রকাশিত এক নিবন্ধে বলা হয় অন্তত ৭টি নীরব উপসর্গ দেখে বলা যায়, কিডনি কতটা অসুস্থ। এক:… Continue reading কিডনি ভাল আছে কিনা জেনে নিতে পারবেন যে সাতটি লক্ষণ দেখে
সরীসৃপ -মানিক বন্দ্যোপাধ্যায়
চারদিকে বাগান, মাঝখানে প্রকাণ্ড তিনতলা বাড়ি। জমি কিনিয়া বাড়িটি তৈরি করিতে চারুর শ্বশুরের লাখ টাকার উপর খরচ হইয়াছিল। কিন্তু মোটে তিরিশ হাজার টাকার দেনার দায়ে এই সম্পত্তি চারুর হাত হইতে খসিয়া বনমালীর হাতে। চলিয়া গিয়াছে। প্রথম বয়সে চারু তার টনটনে বুদ্ধির সাহায্যে শ্বশুরের সম্পত্তির এমন চমৎকার বিলি-ব্যবস্থাই করিয়াছিল যে, আত্মীয়-পর কেহ কোনোদিন কোনো দিক দিয়া… Continue reading সরীসৃপ -মানিক বন্দ্যোপাধ্যায়
রাসের মেলা-মানিক বন্দ্যোপাধ্যায়
আজ রাস পূর্ণিমা। রাসের মেলা বসেছে শহরতলির খালধারের এই রাস্তা আর দু-পাশে যেখানে যেটুকু ফাঁকা ঠাঁই আছে তাই জুড়ে। নামকরা মস্ত মেলা, প্রতিবছর হয়। দোকানপাট বসে অনেক, দূর থেকে বহু লোক আসে কেনাবেচা করতে, অনেকে সারা বছরের দরকারি মাদুর পাটি বঁটি-দা হাতা খুন্তি ঝুড়ি ধামা কুলো ঝাঁটা গেলাস বাটি থালা কেনে এই মেলাতে। মনোহারি কাজের… Continue reading রাসের মেলা-মানিক বন্দ্যোপাধ্যায়
আমার মেয়ের পুতুল-শীর্ষেন্দু মুখোপাধ্যায়
গাড়িটা থেমে আসছে। আমরা যেন ঘুম থেকে জেগে উঠলাম। এতক্ষণ ক্লান্ত একটানা শব্দের তালে–তালে অলস নাচের ছন্দে গাড়িটা কোমর দোলাচ্ছিল। নাচের ছন্দটা ছড়িয়ে পড়ছিল আমার রক্তের মধ্যে। আমি জেগে ছিলাম। শুধু আমার মনটা নেশার ঘোরে থিতিয়ে যাচ্ছিল। গাড়িটা থেমে আসছে। শান্তা আমার দিকে তাকাল। অনেকক্ষণ পর ও চোখ মেলল। খুব ক্লান্ত অবসন্ন কণ্ঠে বলল ,… Continue reading আমার মেয়ের পুতুল-শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ধন্য! জন্মেছি এই দেশে – হুমায়ূন আহমেদ
আমার বড় মেয়ে পড়ে হলিক্রস কলেজে। একেকটা কলেজের মেয়েরা একেক ধরনের হয়। হলিক্রস কলেজের মেয়েদের ভেতর ইংরেজি ভাবটা খুব প্রবল। কাজেই আমার বড় মেয়ে যখন আমাকে এসে বলল, তার ইচ্ছা বাসায় একটা স্লাম্বার পার্টি দেয়, তখন আমি তেমন বিস্মিত হলাম না। শুধু ভয়ে ভয়ে জানতে চাইলাম, স্লাম্বার পার্টি ব্যাপারটা কি? জানা গেল, স্লাম্বার পার্টি হচ্ছে… Continue reading ধন্য! জন্মেছি এই দেশে – হুমায়ূন আহমেদ
আমাকে দেখুন-শীর্ষেন্দু মুখোপাধ্যায়
দয়া করে আমাকে একবার দেখুন। এই যে আমি এখানে। একটু আগে আমি বাসের পা–দানিতে ঠেলেঠুলে উঠলাম, তারপর নীরেট জমাট ভিড়ের ভিতর আমি এ-বগল সে-বগলের তলা দিয়ে, এর–ওর পায়ের ফোঁকর দিয়ে ঠিক ইঁদুরের মতো একটা গর্ত কেটে-কেটে এতদূর চলে এসেছি। বাসের রডগুলো বড় উঁচুতে–আমি বেঁটে মানুষ–অতদূর নাগাল পাই না। আমি সিটের পিছন দিক ধরে দাঁড়াই, তারপর… Continue reading আমাকে দেখুন-শীর্ষেন্দু মুখোপাধ্যায়
জীবিত ও মৃত- রবীন্দ্রনাথ ঠাকুর
প্রথম পরিচ্ছেদ রানীহাটের জমিদার শারদাশংকরবাবুদের বাড়ির বিধবা বধূটির পিতৃকুলে কেহ ছিল না; সকলেই একে একে মারা গিয়াছে। পতিকুলেও ঠিক আপনার বলিতে কেহ নাই, পতিও নাই পুত্রও নাই। একটি ভাশুরপো, শারদাশংকরের ছোটো ছেলেটি, সেই তাহার চক্ষের মণি। সে জন্মিবার পর তাহার মাতার বহুকাল ধরিয়া শক্ত পীড়া হইয়াছিল, সেইজন্য এই বিধবা কাকী কাদম্বিনীই তাহাকে মানুষ করিয়াছে। পরের… Continue reading জীবিত ও মৃত- রবীন্দ্রনাথ ঠাকুর