জংলামতাে ছায়াময় জায়গা। আধাে আলাে আধাে অন্ধকারে দু’টা কচুগাছ। একটা কচুগাছে রােদ এসে পড়েছে। তির্যক আলাে পড়ার জন্যেই হয়তাে কচুপাতার সবুজ রঙ ঝলমল করছে। দুটি কচুপাতাতেই শিশির জমে আছে। চিকমিক করছে শিশির।
শওকতের ইচ্ছা করছে কচুপাতায় আস্তে করে টোকা দিতে। যাতে শিশিরবিন্দুগুলি গড়িয়ে পড়ে। ঝরে পড়ছে শিশির দেখতেও খুব সুন্দর লাগার। কথা। কাজটা করা সম্ভব হচ্ছে না। কারণ দৃশ্যটা বাস্তব না। জলরঙে আঁকা ছবি। ছবির পাতায় টোকা দিয়ে শিশির ঝরানাে যাবে না। ছবিতে সময় স্থির হয়ে থাকে।
সময়কে আটকে দিতে পারেন শুধুমাত্র চিত্রকররা।‘ কার কথা যেন ? ও আচ্ছা, ব্রিটিশ পেইন্টার কনস্টবলের কথা। ইনি সাত বছর ধরে এঁকেছিলেন তাঁর বিখ্যাত ছবি— Landscape with trees and a distant mansion. এই ছবিটা কনস্টবল সাহেবকে দেখাতে পারলে হতে। শওকত বলত, আচ্ছা স্যার, আপনার কি ইচ্ছা করছে না কচুপাতায় টোকা দিয়ে শিশিরবিন্দু ঝরিয়ে দিতে ?
এই প্রশ্নের উত্তরে কনস্টবল সাহেব তার দিকে কঠিন চোখে তাকাতেন, জবাব দিতেন না। তখন শওকত বলত, স্যার, আপনার তাে ডিটেল কাজের দিকে ঝোঁক। এই ছবির ডিটেলের কাজ দেখেছেন ? আপনি নিশ্চয়ই স্বীকার করবেন জলরঙে ডিটেলের কাজ করা খুবই কঠিন। ছবির গ্রান্ডমাস্টাররা এই কারণেই জলরঙ পছন্দ করতেন না।
যদিও সন্ধ্যা -পর্ব-(১)
শওকত প্যান্টের পকেটে হাত দিয়ে সিগারেটের প্যাকেট বের করল। নতুন প্যাকেট। এখনাে খােলা হয় নি । এই বাড়িতে সিগারেট খাওয়া যায় কি-না সে জানে না। আজকাল প্রায় বাড়িতেই সিগারেট ধরানাে নিষিদ্ধ। এটা একটা নতুন ফ্যাশন। সিগারেট ঠোটে দেয়ামাত্র ঘরের কর্ক্সী চোখ কপালে তুলে বলবেন—
ভাই, এই বাড়ি স্মােক–ফ্রি। সিগারেট খাবার জন্যে বারান্দায় জায়গা করা আছে । কিছু মনে করবেন না প্লিজ ।।
এ বাড়ির ড্রয়িংরুমের সাজসজ্জা দেখে মনে হচ্ছে— এ বাড়িটাও স্মােক ফ্রি। শওকত যেখানে বসে আছে, তার পাশেই সাইড টেবিলে অবশ্যি একটা এসট্রে রাখা আছে। ক্রিস্টালের তৈরি এসট্রে । এত সুন্দর যে সেখানে সিগারেটের ছাই ফেলতে হলে বুকের কলিজা বড় হওয়া লাগে। দেখে মনে হচ্ছে না কেউ এখানে কোনােদিন ছাই ফেলেছে।
ড্রয়িংরুম ফাঁকা। সিগারেট ধরানাে মাত্র কেউ বলবে না এই বাড়ি মােক ফ্রি। তারপরেও শওকত মন স্থির করতে পারছে না। সে বসে আছে পনের মিনিটের মতাে হয়েছে। এর মধ্যে একজন বাবুর্চি টাইপ লােক শান্তিনিকেতনি ভাষায় বলেছে, আপনাকে চা দেব ? শওকত বলেছে, হঁা। সেই চা এখনাে আসে নি। একা একা বসে থাকতে শওকতের খুব যে খারাপ লাগছে তা না । অতি বড়লােকদের ড্রয়িংরুমে এমন সব জিনিস থাকে যা দেখে সুন্দর সময় কাটানাে যায়।
যদিও সন্ধ্যা -পর্ব-(১)
কোনাে কোনাে বাড়ির ড্রয়িংরুম মিউজিয়ামের মতাে সাজানাে থাকে । মুখােশ, গালার তৈরি মূর্তি, পাথরের মূর্তি, কষ্টিপাথরের মূর্তি, লাফিং বুদ্ধা। আবার কিছু ড্রয়িংরুম হয় আর্ট গ্যালারি। বিখ্যাত সব পেইন্টারদের ছবি। যামিনী রায়, নন্দলাল বসু, ফিদা মকবুল হােসেন। দেশীয় পেইন্টারদের মধ্যে জয়নুল আবেদীন ছাড়া আর কেউ পাত্তা পান না।
আবার কিছু কিছু বাড়ির ড্রয়িংরুম দেখে মনে হয়— ট্রাভেল এজেন্সির অফিসে ঢুকে পড়া হয়েছে। পৃথিবীর নানান দেশের নানান জিনিসপত্র দিয়ে সাজানাে। গৃহকর্তা যেসব দেশ ভ্রমণ করেছেন, সেসব দেশের কিছু না কিছু জিনিস কিনেছেন। এস্কিমােদের মাথার ফার টুপি থেকে ইফেল টাওয়ারের ক্রিস্টাল রেপ্লিকা ।
কিছুই বাদ নেই। এই বাড়ির ড্রয়িংরুমের চরিত্রটা শওকতের কাছে এখনাে পরিষ্কার হয় নি। দর্শনীয় একটা ঝাড়বাতি আছে। যদিও ঝাড়বাতির চল এখন উঠে গেছে। নতুন কনসেপ্টে ড্রয়িংরুম হতে হবে সিম্পল, ঘরােয়া । ইংরেজি ভাষায় কমফর্টবেল এন্ড কোজি। আধুনিক ড্রয়িংরুমে দু’টার বেশি পেইন্টিং থাকবে না। এ বাড়িতে আছে কচুপাতার উপর শিশির।
তিনটা ফ্যামিলি ছবি থাকতে পারে। তিনটার বেশি কখনাে না। এই ড্রয়িংরুমে তিনটাই আছে। …………..স্যার, আপনার চা।
যদিও সন্ধ্যা -পর্ব-(১)
শওকত তাকাল। বাবুর্চি টাইপ লােকটা শেষপর্যন্ত চা এনেছে। এককাপ চা । চায়ের সঙ্গে পিরিচ দিয়ে ঢাকা ঠাণ্ডা এক গ্লাস পানি। পানিটা যে খুবই ঠাণ্ডা সেটা বুঝা যাচ্ছে গ্রাসের গায়ে জমা বিন্দু বিন্দু পানির কণা দেখে। শওকতের এমনিতে কখনােই পানির তৃষ্ণা হয় না। শুধু ঠাণ্ডা পানির গ্লাস দেখলে প্রচণ্ড তৃষ্ণা পেয়ে যায়। শওকত পানি খেতে খেতে বলল, আপনার নাম কী ?
লােকটি হাসিমুখে বলল, স্যার আমার নাম আকবর। এই ড্রয়িংরুমে কি সিগারেট খাবার অনুমতি আছে ? অবশ্যই আছে। আপনার কাছে সিগারেট আছে ? না–কি আনিয়ে দেব ?
সিগারেট–ম্যাচ সবই আমার সঙ্গে আছে। আমি যে এসেছি আপনার ম্যাডাম কি তা জানেন ? জি জানেন। উনি গােসলে ঢুকেছেন বলে দেরি হচ্ছে। আপনি চা খেতে খেতে চলে আসবেন। স্যার, আপনাকে কি খবরের কাগজ দেব ?
দরকার নেই। এ বাড়িতে আপনার কাজটা কী ? আমি কেয়ারটেকার । সব ধরনের কাজই কিছু কিছু করতে হয়। আপনার ভাষা খুবই সুন্দর। দেশের বাড়ি কোথায় ? যশােহর ।। আপনি কি আমাকে আরেক গ্লাস ঠাণ্ডা পানি খাওয়াতে পারবেন ?
যদিও সন্ধ্যা -পর্ব-(১)
অবশ্যই পারব।
শওকত সিগারেট ধরাল। চায়ের কাপে চুমুক দিল। বড়লােকদের বাড়ির চা কেন জানি সবসময়ই কিছুটা ঠাণ্ডা হয়। এই চা ঠাণ্ডা না, গরম এবং খেতেও ভালাে। শওকত আবারাে তাকাল কচুপাতার ছবির দিকে। আলাে–ছায়ার খেলাটা এত সুন্দর এসেছে! এই শিল্পীকে মন খুলে অভিনন্দন জানাতে পারলে ভালাে হতাে। সেটা সম্ভব হচ্ছে না, কারণ এই ছবি তারই আঁকা। নিজেকে নিজে ধন্যবাদ দেয়ার চল সমাজে নেই।
স্যার, আপনার পানি। থ্যাংক য়ু। স্যার, আর কিছু লাগবে ? , আর কিছু লাগবে না। চা আরেক কাপ দেই ? ………… থ্যাংক য়ু।
আকবর নামের মানুষটা হাসিমুখে তাকিয়ে আছে । Uninteresting Face. এই চেহারার পােট্রেট করা যায় না। একটা সময় ছিল যখন নতুন কোনাে মুখ দেখলেই সে মনে মনে ঠিক করে ফেলত এই মুখের পােট্রেট করা যায় কি যায় না। পৃথিবীর সমস্ত মানুষকে সে দু‘ভাগে ভাগ করেছিল— Intersting Face, Uninteresting Face. Interesting Face–এর বাংলা কী হবে ? মজাদার চেহারা, না–কি আকর্ষণীয় চেহারা ? আকর্ষণীয় চেহারা অবশ্যই হবে
অনেক চেহারা মােটেই আকর্ষণীয় না, কিন্তু খুবই interesting. ……….চা শেষ হয়ে আসছে। আকবরের কথানুসারে এর মধ্যেই তার ম্যাডামের চলে আসার কথা। হয়তাে যে–কোনাে মুহূর্তে চলে আসবে। তার ম্যাডামের নাম রেবেকা। শওকতের সঙ্গে বিয়ের পর নামের শেষে সে শওকতের ‘শ‘ লাগাত। সে লিখত রেবেকা শ। নাম শুনলে মনে হতাে বার্নাড শ‘র ভাতিজি।।
রেবেকার সঙ্গে তার বিয়ে মাত্র সাত বছর টিকেছে। আরাে সূক্ষ্ম হিসাব করলে বলতে হয় বিয়ে টিকেছে ছয় বছর নয় মাস। তার বিবাহিত জীবন শেষ হলাে ছয়–নয়ে। ছয়–নয়ের প্যাচ কঠিন প্যাচ।
যদিও সন্ধ্যা -পর্ব-(১)
শওকতের চা এবং সিগারেট দু’টাই এক সঙ্গে শেষ হয়েছে। আকবরের কথা শুনে আরেক কাপ চায়ের কথা বললে ভালাে হতাে। দ্বিতীয় কাপ চা এবং দ্বিতীয় সিগারেটের সঙ্গে কিছু অ্যাডভান্স চিন্তা করে রাখা। যেমন রেবেকা যখন ঘরে ঢুকবে সে তখন কী করবে ? সম্মান দেখানাের মতাে উঠে দাঁড়াবে ? যে মেয়েটির সঙ্গে সে সাত বছর বিবাহিত জীবনযাপন করেছে, তাকে দেখে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে সম্মান দেখানাের মধ্যে সামান্য হলেও কমেডি এলিমেন্ট আছে।
সােফা ছেড়ে উঠে দাঁড়ানাের কোনাে মানে হয় না। আবার গ্যাট হয়ে বসে থাকা আরাে হাস্যকর। রেবেকা এখন অন্য আরেকজনের স্ত্রী। সমাজের সম্মানিত মহিলা। তাকে সম্মান দেখানাে দোষের কিছু না। শওকত যদি কাঠের গুঁড়ির মতাে বসে থাকে, তাহলে রেবেকা হয়তাে ভুরু কুঁচকে বিরক্তি বিরক্তি ভাব নিয়ে তাকাবে। কিন্তু শওকত যদি অতি বিনয়ী হয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ায়, তাহলে রেবেকা কিছুটা লজ্জা পাবে। লজ্জা পুরােপুরি কাটার আগেই শওকত বলবে, রেবেকা কেমন আছ ? আবেগবর্জিত স্বাভাবিক সৌজন্যমূলক প্রশ্ন।
Read more
