শীতের সকাল -ফয়সাল আহমাদ।

শীতের সকাল -ফয়সাল আহমাদ
ঘন কুয়াশা আবৃত আকাশ,
বের হয়েছি দুজনে শিশীর
দেখব বলে।
হাটছি তো হাটছি
গ্রাম পেরিয়ে জমির ধারে যেই এসেছি
হঠাৎ,
তুমি আনন্দিত হয়েছো
চোখে মুখে হাসির এক
বিশাদ বিচ্ছুরন।
অবশেষে যেই আইল ধরে হাটবো
এমনি সময় বললে তুমি পা গেছে ভিজে।
আমি বললাম বুঝলে তুমি শিশীর কণা
ভিজিয়েছে তোমার চরণ দুটি।
শীতের সকালে।
আমি তুমি আর শিশীর ভেজা ঘাস।
শিশীরে ভিজে যাবে ঠিকিই তোমার চরণ
আনন্দ ভরে যাবে তোমার মন।
কারন,
বিষাক্ত শহর থেকে মুক্তি দিলে।
তুমি তোমার চরণ দুটিকে।
শীতের সকালে তুমি আমি আর শিশীর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *