সভ্য সমাজ ভালোবাসেন
সত্য ন্যায়ের জন্য,
সত্য ন্যায়ের সঠিক পথে
মানুষ রূপে গণ্য।
বিশ্বাস নিয়ে মিথ্যাচারকে
দু’পায় পিষে চলে,
কাজ ও কর্মে সঠিক পথে
সফল পথিক হলে।
ধোঁকাবাজের স্বভাব ভুলে
সত্যিকারের মানুষ,
সত্য ন্যায়ের পথের মাঝে
জাগায় নীতি ফানুস।
সভ্য সমাজ জোর তাগিদে
সঠিক পথটা গড়ে,
আলোর পথে জীবন খানি
খুশির দোলা চড়ে।
বিবেক বুদ্ধি হারিয়ে লোক
দ্বন্দ্বে বিবাদ করে,
সভ্যের ছোঁয়া ভিতর থেকে
মুখোশ খুলে পড়ে।