হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-৫

খালা আমাকে থামিয়ে দিয়ে বললেন, আজ বিকেলের মধ্যে ছেলের একটা। ছবি নিয়ে আয়, আমি ইন্টারনেটে পাঠিয়ে দেব। ছবি পছন্দ হলে আসমাকে বলব সে যেন এক সপ্তাহের মধ্যে চলে আসে।

সে-আসে-ধীরে 

আমি বললাম, এখন আমাকে বায়নার টাকা দাও। বায়নার টাকা মানে ? ইমরুলকে বায়না করলে বায়নার টাকা দেবে না ? কত দিতে হবে ? আপাতত বিশ হাজার দাও। জিনিস ডেলিভারির সময় বাকিটা দিলেও 

কিছু না দেখেই বায়নার টাকা দেব ? ছবিও তাে দেখলাম না। এতগুলাে টাকা কোন সায় দেব। 

আমার ভরসায় দেবে। আমি কি ভরসা করার মতাে না ? মাজেদা খালা বিড়বিড় করে বললেন, তাের উপর ভরসা অবশ্যি করা যায় । তাহলে দেরি করবে না, এখনি টাকা নিয়ে এসাে। টাকা ঘরে আছে না? 

আছে। আমি টাকা গুনছি, এমন সময় খালু সাহেব বের হয়ে এলেন। কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে থেকে বললেন, কিসের টাকা ? আমি জবাব দেবার আগেই খালা বললেন, তােমার এত কথা জানার দরকার কী ? খালু সাহেব সঙ্গে সঙ্গে চুপসে গেলেন। ক্ষমতাবান কোনাে মানুষকে চোখের সামনে চুপসে যেতে দেখলে। ভালাে লাগে।

আমি খালু সাহেবের দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে বললাম, খালু সাহেব, আপনার পেটের অবস্থা কী? তিনি জবাব দিলেন না। চুপসানাে অবস্থা থেকে নিজেকে বের করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। লাভ হলাে 

। ফুটো হওয়া বেলুন ফুলানাে মুশকিল। যতই গ্যাস দেয়া হােক ফুস করে ফুটো দিয়ে গ্যাস বের হয়ে যাবে। খালার কাছ থেকে টাকা নিয়ে আমি ইমরুলের বাসার দিকে রওনা হলাম। ইমরুলের বাবার হাতে টাকাটা পৌছে দিতে হবে। 

সে আসে ধীরে খন্ড-৫

যে কয়েকটা জিনিস ঢাকা শহর থেকে উঠে গেছে তার একটা হচ্ছে- টিনের চালের একতলা বাড়ি। বাড়ির সামনে নারিকেল গাছ। হঠাৎ হঠাৎ যখন নারিকেল গাছওয়ালা একতলা বাড়ি দেখা যায় তখন কিছুক্ষণ হা করে তাকিয়ে। থাকতে ইচ্ছে করে। বাড়ির সৌভাগ্যবান মালিকের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে ইচ্ছে করে।। 

ইমরুলের বাবা হাবিবুর রহমান সাহেবের সঙ্গে আমার পরিচয়ের সূত্র টিনের চালের একতলা বাড়ি। বাড়ির সামনে ছ’টা নারিকেল গাছ। মরুভূমির মধ্যে ওয়েসিসের মতাে। আমি থমকে দাড়িয়ে গেলাম। টিনের চালে বৃষ্টি অনেকদিন শােনা হয় না। যে সৌভাগ্যবান দ্রলােক এই বাড়িতে থাকেন তার সঙ্গে পরিচয় থাকলে ঘাের বর্ষায় এই বাড়িতে এসে উপস্থিত হওয়া যাবে। | আমি গেট খুলে বাড়ির ভেতরে ঢুকলাম। দরজায় কলিং বেল নেই। পুরনাে। আমলের কড়া নাড়া সিস্টেম। কড়া নাড়তেই দরজা খুলে গেল। মধ্যবয়স্ক এক। 

দ্রলােক ভীত চোখে কিছুক্ষণ আমাকে দেখে বললেন, কে। 

আমি বললাম, আমার নাম হিমু । কেমন আছেন? | ভদ্রলােক কেমন যেন হকচকিয়ে গেলেন। চুপসানাে গলায় বললেন, ভালাে। আপনাকে চিনতে পারলাম না। 

আমি বললাম, আমাকে চিনতে পারার কোনাে কারণ নেই। আমার সঙ্গে আগে আপনার কখনাে দেখা হয় নি। আমি অনেক দিন টিনের চালে বৃষ্টির শব্দ শুনি না। আপনি যদি অনুমতি দেন কোনাে বৃষ্টির দিনে এসে আপনার বাড়ির উঠানে বসে বৃষ্টির শব্দ শুনে যাব । 

ভদ্রলােকের চোখে ভয়ের ভাব আরাে প্রবল হলাে। তিনি কিছুই বললেন না। আমি বললাম, আমাকে মনে হয় আপনি ভয় পাচ্ছেন। আমাকে ভয় পাবার কিছু নেই। আমি খুবই নিরীহ মানুষ। আচ্ছা আজ যাই, কোনাে এক বৃষ্টির দিনে চলে আসব। 

সে আসে ধীরে খন্ড-৫

ভদ্রলােক তারপরেও কোনাে কথা বললেন না। দরজার ফাক দিয়ে মাথা বের করে অবাক হয়ে তাকিয়ে থাকলেন। মাথা ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন না। আমি যখন গেট পার হয়ে রাস্তায় পা দিয়েছি তখন তিনি ডাকলেন— 

একটু শুনে যান। 

আমি ফেরত এলাম। দ্রলােক বললেন, এক কাপ চা খেয়ে যান। হাবিবুর রহমান সাহেবের সঙ্গে পরিচয়ের ঘটনাটা এই। ঝড়-বাদলার দিনে আমি এই বাড়িতে উপস্থিত হই। হাবিবুর রহমান সাহেব আমাকে দেখে খুব যে খুশি হন তা না। কিছুটা সন্দেহ নিয়েই তিনি আমাকে দেখেন, তবে তাঁর স্ত্রী ফরিদা অত্যন্ত খুশি হয় ।

আনন্দে ঝলমল করতে করতে বলে, বৃষ্টি-ভাই আসছে। আমার বৃষ্টি-ভাই আসছে। বৃষ্টি-বাদলা উপলক্ষে ফরিদা বিশেষ বিশেষ রান্না করে। প্রথম দফায় হয় চালভাজা। কাঁচামরিচ, সরিষার তেল, পিয়াজ দিয়ে মাখনাে চালভাজাকে মনে হয় বেহেশতি কোনাে খানা। রাতে হয় মাংস-খিচুড়ি। সামান্য খিচুড়ি, ঝােল ঝােল মাংস এত স্বাদু হয় কিসের গুণে কে জানে!

Read More

হুমায়ূন আহমেদের লেখা সে আসে ধীরে খন্ড-৬

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *