কায়কোবাদ এর জীবনী ও সাহিত্যকর্ম

কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অধীনে আগলা পূর্বপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। উনার বাবা শাহামাতুল্লাহ আল কোরেশী ঢাকা জেলা জজ কোর্টের একজন আইনজীবি ছিলেন। কায়কোবাদ সেন্ট গ্রেগরি স্কুলে অধ্যয়ন করছিলেন। পিতার অকালমৃত্যুর পর তিনি ঢাকা মাদ্রাসাতে (বর্তমান কবি নজরুল সরকারি কলেজ) ভর্তি হন ।

সেইখানে তিনি প্রবেশিকা পরীক্ষা পর্যন্ত অধ্যয়ন করেছিলেন কিন্তু পরীক্ষা দেননি । তিনি পোস্টমাস্টারের চাকরি নিয়ে তার গ্রাম আগলায় ফিরে আসেন । সেইখানেই তিনি অবসর গ্রহণের আগ পর্যন্ত কাজ করেছেন। ১৯৫১ সালে ২১ শে জুলাই উনি মারা যান । উনি ‘মহাশ্মশান’ কাব্য গ্রন্থের জন্য বিখ্যাত হয়ে উঠেন । বলা হয়, আধুনিক বাংলা সাহিত্যে মুসলমানদের মধ্যে প্রথম মহাকাব্য রচয়িতা কবি কায়কোবাদ

তৃতীয় পানিপথের যুদ্ধ অবলম্বনে রচিত এ কাব্যে জয়-পরাজয় অপেক্ষা ধ্বংসের ভয়াবহতা প্রকট হওয়ায় এর নাম হয়েছে ‘মহাশ্মশান’। এটি তাঁর শ্রেষ্ঠ রচনা এবং এর দ্বারাই তিনি মহাকবিরূপে খ্যাতি অর্জন করেন।

কায়কোবাদ

তাঁর গীতিকবিতায় প্রেম, প্রকৃতি, স্বদেশ ও আধ্যাত্মিকতা প্রকাশ পেয়েছে। কায়কোবাদের কাব্যসাধনার মূল উদ্দেশ্য ছিল পশ্চাৎপদ মুসলমান সম্প্রদায়কে তার অতীত ঐতিহ্য সম্পর্কে সচেতন করা এবং তা পুনরুদ্ধারে উদ্বুদ্ধ করা। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অধিকারী, যার প্রকাশ ঘটেছে তাঁর বিভিন্ন রচনায়। তিনি হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় বিষয় নিয়ে কাব্য রচনা করেছেন।

১৯৩২ সালে কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের মূল অধিবেশনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলা কাব্যসাহিত্যে অসাধারণ অবদানের জন্য নিখিল ভারত সাহিত্য সংঘ তাঁকে ‘কাব্যভূষণ’, ‘বিদ্যাভূষণ ও ‘সাহিত্যরত্ন’ (১৯২৫) উপাধিতে ভূষিত করে।

কায়কোবাদ এর জীবনী

  • কবি কায়কোবাদ জন্মগ্রহণ করেন – ১৮৫৭ সালে ।
  • কায়কোবাদের প্রকৃত নাম কি – কাজেম আল কোরেশী ।
  • ’অশ্রুমালা’ একটি – গীতিকাব্য ।
  • ’অশ্রুমালা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৯৫ সালে ।
  • বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা কে – কায়কোবাদ
  • ’কুসমকানন’ তাঁর রচিত একটি – কাব্যগ্রন্থ ।
  • ’কুসমকানন’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৭৩ সালে ।
  • ’শিব মন্দির’ কাব্যগ্রন্থটি কার রচনা – কায়কোবাদ ।
  • ’শিবমন্দির’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯২১ সালে ।
  • ’অমিয় ধারা’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’অমিয় ধারা’ কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় – ১৯২৩ সালে ।
  • আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে – কায়কোবাদ

কায়কোবাদ এর জীবনী ও সাহিত্যকর্ম

  • ’মহাশ্মশান’ একটি – কাব্যগ্রন্থ ।
  • ’মহাশ্মশান’ মহাকাব্যটি কার রচনা – কায়কোবাদ ।
  • কোন বিষয়ের উপর ভিত্তি করে ‘মহাশ্মশান’ কাব্য রচিত – পানিপথের তৃতীয় যুদ্ধ ।
  • ’মহরম শরীফ’ একটি – কাব্যগ্রন্থ ।
  • তাঁর রচিত ‘শ্মশান ভস্ম’ (১৯৩৮) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • মুসলমানদের গৌরবময় ইতিহাসের কাহিনী অবলম্বনে রচিত মহাকাব্যের নাম – ’মহাশ্মশান’ ।
  • ’মহাশ্মশান’ কাব্যগ্রন্থটি কত খন্ডে বিভক্ত – তিন খন্ডে ।
  • ’মহাশ্মশান’ কাব্যগ্রন্থটির বিষয়বস্তু – পানিপথের তৃতীয় যুদ্ধে (১৭৬১ খ্রিঃ) ও মারাঠা শক্তির পতন এর আখ্যানবস্তু । এ যুদ্ধে মহারাষ্ট্রীয়দের পরাজয় এবং আহমদ শাহ আবদালীর বিজয় বর্ণনা কাব্যটির বিষয়বস্তু ।

 Mohakobi Kaykobad life Story

  • তিনি কত বছর বয়সে ‘বিরহ বিলাপ’ কাব্যগ্রন্থটি রচনা করেন – মাত্র ১২ বছর বয়সে ।
  • ’কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি – ’বিরহ বিলাপ’ ।
  • ’বিরহ বিলাপ’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৭০ ।
  • ’আযান’ কবিতাটি কার রচিত – কায়কোবাদ
  • ’আযান’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত – ’কাব্যসমগ্র’ ।
  • ’বাংলা আমার’ কবিতাটি কোন ছন্দে লেখা – স্বরবৃত্ত ছন্দে ।
  • তাঁর রচিত ‘অশ্রুমালা’ কাব্যগ্রন্থের মূল সুর – প্রেম ।
  • নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক প্রদত্ত ১৯৫২-এ কোন উপাধিগুলো তিনি পান – ‘কাব্যভূষণ’, বিদ্যাভূষণ’ ও ’সাহিত্যরত্ন’ ।
  • তিনি কবে মৃত্যুবরণ করেন – ২১ জুলাই ১৯৫১ সালে ।

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *