কোথায় তুমি? —~দিনার 

কোথায় তুমি? ---~দিনার 

আমি আছি কাছাকাছি তোমারি মনের মন্দিরে ~
যেথা রহেনা কেউ;আমি ছাড়া ‘ঐ হৃদয় বন্দরে।

আমি আছি কাছাকাছি যেখানে ভেঙেছে নদীর বাঁধ ~
স্রোতের সাথে ভেসে যাব যেথা মহোনার বাঁধ।

আমি আছি নদীর তীরে কাশবনের ই ধারে~
সাদা সাদা স্তবক ফুলের মিষ্টি সৌরভে।

আমি আছি রংধনুর সাতটি রং এর মাঝে~
যে রং তুমি ভালোবাসো আমি তার মাঝে।

আমি আছি তোমার ঐ হাতের চুড়ির ভাজে~
রিমিঝিমি শব্দ বাজে রেশমি চুড়ির মাঝে।

“আমি আছি পূর্বের হাওয়ায়
তোমার চুলের মাঝে”।

কে বলেছে? আমি রই বহুদূর দিগন্তে
আমি ত রই তোমার খোঁপার গাজরা ফুলের মাঝে।

#কোথায় তুমি? —~দিনার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *