গান
সুতপা ভট্টাচার্য।
সুতপা ভট্টাচার্য।
কেউ বলেনি কেউ ডাকেনি কেউ শোনেনি গান
তবুও হৃদয় গেয়েই গেলো ভালোবাসার গান।
কেউ শুনেছে কেউ দেখেছে কেউ বেঁধেছে তান,
তবুও তারা দেখলোনাকো বুঝলো নাকো মান।
রাত্রি এলো জোছনা ঘেরা হাজার
তারার আলো, জ্বললো না আর
হৃদয় বাতি, বৃথায় আঁধার কালো।
কেউ বলেনি কেউ ডাকেনি কেউ শোনেনি গান,
তবুও হৃদয় গেয়েই গেলো ভালোবাসার গান।
সুতপা……