তুমি আমার পোষা পাখি
মনিকা
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
তাই ভিন্ন রুপে বিভিন্ন ভাবে তোমার কাছেই আসি।
তুমি আর আমি একই শাখে থাকি
যেনো এক বৃক্ষ শাখে দুটি রঙিন পাখি।
তুমি আমার খেলার সাথি, ওগো প্রাণপাখি
তোমায় হৃদ মাঝারে রাখি
করছো যেথা নিত্য ডাকাডাকি।
আমি তোমার ছবি মর্মে আঁকি
তোমায় নিয়েই মত্ত থাকি
দুঃখ সুখে আগলে রাখি
কখনোবা তোমায় নিয়ে স্বপ্ন দেখি।
তুমি আমার পোষা পাখি
তোমায় বড় যত্নে রাখি
তাই নিত্য নতুন নামে ডাকি
ভুলোনা আমায় চিরসাথী
করি স্রষ্টার কাছে এই মিনতি।
মনের খাঁচায় বন্দী করে অহর্নিশি দেখি
তুমি আমার পোষা পাখি।
(মনিকা )