দারুণ স্বাদের পাকা আমের পাল্প দিয়ে তৈরি পায়েসের সহজ রেসিপি 

পায়েস! খুবই পরিচিত ও সবার পছন্দের একটা মিষ্টি খাবার।  বড় ছোট সবাই খুব পছন্দ করে পায়েস।বিয়ে, জন্মদিন, ঈদ, পুজা যে কোন মাঙ্গলিক আচর অনুষ্ঠানে বাঙ্গালীর ঘরে ঘরে তৈরি হয় পায়েস।সুগন্ধি চাল আর দুধ দিয়ে তৈরি হয় পায়েস তাই একে মিষ্টান্নও বলা হয়। নানা রকমের পায়েস তৈরি করা যায়। গুড়ের পায়েস, ছানার পায়েস,আমের পায়েস ইত্যাদি।  শীতে গুড়ের পায়েস তো সবার কাছেই খুবই পছন্দের  আর গ্রীষ্মে আমের পাল্প দিয়ে তৈরি পায়েস যেমন দেখতে আকর্ষণীয় তেমনি খেতেও দারুন মজা।

আমের পাল্প দিয়ে তৈরি

আসুন জেনে নেই কি করে খুব সহজেই সুস্বাদু পাকা আম দিয়ে তৈরি করে নিতে পারি মজাদার পাকা আমের পায়েস —

 

পাকা আমের পাল্প দিয়ে তৈরি পায়েস :

এই পায়েস তৈরি করতে আমাদের যে উপকরন গুলো লাগবে সেগুলো হলো –

উপকরণ ঃ

গোবিন্দভোগ চাল / 

পোলাওয়ের  চাল : ১ কাপ

দুধ : দের কেজি

আমের পাল্প : ১ কাপ

চিনি : ১/২ কাপ বা প্রয়োজন 

  মত

কাঠবাদাম গুড়া : ২ চা চামচ

এলাচ : ৩/৪ টি

দারুচিনি : ১/২ টি

কাজুবাদাম ও পেস্তাবাদাম: সাজানোর জন্য

কিসকিস : প্রয়োজন অনুযায়ী

প্রণালি

প্রথমে চাল ধুয়ে ৪০ মিনিটের মত রেখে দিতে হবে। এক কাপ আমের  পাল্প হয় মত আম নিয়ে কিউব করে কেটে মিক্সিতে দিয়ে  পাল্প তৈরি করে নিতে হবে।

এবার একটি সসপেন বা হাড়িতে দুধ ঢেলে নিয়ে চুলায় বসাতে হবে। নিচে যাতে দুধ লেগে না যায় তাই বার বার নাড়তে হবে।

আরেক চুলায় ফ্রাইপেন বসিয়ে আমের পাল্প পুরাটা দিয়ে দিতে হবে সাথে অর্ধেকটা চিনিও দিয়ে দিতে হবে।তারপর ঘন ঘন নাড়তে হবে।এতে করে পাল্প আর চিনি গলে যে পানি বের হয় তা শুকিয়ে যাবে। তারপর এটা পানি শুকিয়ে ঘন হয়ে এলে  চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে।

দুধ ঘন হয়ে এলে তাতে চাল দিয়ে দিতে হবে।চাল আধা সেদ্ধ হলে বাকি চিনিটুকু দিয়ে দিতে হবে।আগে চিনি দিলে চাল শক্ত হয়ে যাবে তাই পরে চিনি দেয়াই ভালো।সাথে দিতে হবে কাঠবাদাম গুড়াও। এটাতে পায়েসের স্বাদ বেড়ে যাবে।

চাল ভালো মত সেদ্ধ হলে  এলাচি দারুচিনি দিয়ে দিতে হতে।

তারপর চুলার আঁচ কমিয়ে চুলায় নেরে নেয়া আম ও চিনির মিশ্রণটি মিশিয়ে দিতে হবে।খেয়াল রাখতে হবে আমের মিশ্রনটি একেবারে ঠান্ডা হয়েছে কিনা।

এবার ভালো করে মিশিয়ে নিয়ে কম আঁচে ২/৩ মিনিট রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমের পাল্প মিশানোর পর পায়েসে কালারটা খুব সুন্দর হয়। 

এবার একটি সার্ভিং বোলে নামিয়ে বাদাম কুঁচি ও কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে দারুণ স্বাদের মজাদার পাকা আমের পাল্প দিয়ে তৈরি পায়েস।   

 

পায়েস ঠান্ডা হলে পরিবারের সবাইকে পরিবেশ করুন দারুন স্বাদের আমের পাল্প দিয়ে তৈরি পায়েস।

 

জেনে নেই মজাদার পাকা আমের কেক তৈরির উপায়

 

লিখেছেন – ত্রোপা চক্রবর্তী

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *