পাখিদের কথা
(মনিকা শকুন্তলা)
আকাশে বাতাসে মেঘেদের আজ ভীড়
সঙ্গে প্রকট তর্জন আর গর্জন
একটু পড়েই অঝোরে ঝড়বে বারিবর্ষণ।
পাখিরা ভীতসন্ত্রস্ত কোথায় হবে ঠাঁই
একটু আহার আশ্রয় কোথাও যে নাই
পক্ষীশাবক রয়েছে আধভেজা বৃক্ষনীড়ে
মা পাখি আগলে রাখে তারে ডানার পরে।
শহর নগর জুড়ে ক্রমেই কমেছে গাছপালা
ডালে ডালে ঝুলে না আর বাবুই পাখির বাসা
রোদবৃষ্টিতে পুড়ে ভিজে কষ্ট যে পায় ওরা
বৃক্ষবিহনে রুগ্ন হলো স্রষ্টার অপরূপ ধরা।
খাদ্য অন্বেষণে মা পাখি আকুল হয়ে ঘুরে ফিরে
সামান্য যা খুঁজে পায় তা তুলে দেয় ছানার মুখে।
কোথায় হারালো পত্রপুষ্প রসালো ফলের বাগান
সবুজ ধরনী ফিরে চাই আজ বাঁচাতে সবার প্রাণ।