
যতই দিন যাচ্ছে জমে উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসর। কৈশোর পেড়িয়ে পিএসএল এখন ভড়া যৌবনা।দেখতে দেখতে আসরটি এ প্রায় আর্ধেকের বেশি ম্যাচ শেষ হয়েছে।ইতিমধ্যে তৃতীয় পর্ব শেষে পিএসএল আবার ফিরেছে শারজায়। এরপর দুবাই হয়ে লাহোরে এবং ২৫ তারিখে করাচিতে শেষ হবে পিএসএল।
হিসাব-নিকাশ শুর হয়ে গেছে কারা খেলবে শেষ চারে।কারা আছেন সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায়।তবে এই তালিকায় বিদেশি প্লেয়ারেদের জয়জয়কার। বুড়ো হাড়ে পিএসএলে কবজির জোর দেখাচ্ছেন সাঙ্গাকারা। অন্যদিকে জাতীয় দলে অবহেলিত ওয়াটসন বিগব্যাসের পর পিএসএলে ব্যাট-বল হাতে সমান তালে এগিয়ে যাচ্ছেন।
৮ ম্যাচে ২ ফিফটিতে ২৯৯ রান নিয়ে সবার উপরে আছে ওয়াটসন।সর্বোচ্চ ৯০ রান এবং গড় ৪২.৭১। ৯ ম্যাচে ৩ ফিফটিতে ২৬৮ রান নিয়ে তৃতীয় অবস্থানে শ্রীংলঙ্কান গ্রেট সাঙ্গাকারা। আসরের শুরুতে ব্যাট হাতে সময়টা ভালো না গেলেও গত তিন ম্যাচে টানা ফিফটিতে ঘুড়ে দাঁড়িয়েছে টি-২০ র্যাঙ্কিংয়ের নম্বার ওয়ান ব্যাটসম্যান।
সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সেরা ১০- 