যতীন্দ্রনাথ সেনগুপ্ত এর জীবনী ও সাহিত্যকর্ম 

যতীন্দ্রনাথ সেনগুপ্ত  বাংলা কাব্যকে  সনাতন ভাবালুতা ও রহস্যময়তার নিগড় থেকে মুক্ত করতে যত্নবান ছিলেন । তিনি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন । বৈজ্ঞানিক যুক্তিবাদ ও নির্মোহ দৃষ্টিভঙ্গির দ্বারা প্রলুব্ধ হয়ে তিনি রবীন্দ্র প্রভাবের সাবেকী সংস্কারকে ভাঙতে চেয়েছিলেন ।

যতীন্দ্রনাথ সেনগুপ্ত এর জীবনী 

সে-জন্য বাংলা কাব্যকে অবাস্তব কল্পনার জগৎ থেকে কঠোর বাস্তবে নিয়ে আসার ক্ষেত্রে তাকে একজন পথিকৎ বলা চলে । বোধগম্য কারণেই তাঁর কাব্যের ব্যাঙ্গের সুর তীব্র এবং কাব্যের নামকরণও তাই ভিন্নধর্মী । প্রেম-প্রকৃতি, ভগবান, রোমান্টিকতা প্রভূতি কৃত্রিম সংস্কারের চশমা খুলে নির্ভেজাল, আবেগ বর্জিত, কঠিন বাস্তবের দৃষ্টি দিয়ে জগৎ ও জীবনের অন্তরালবর্তী কঙ্কালমুর্তিকে ফুটিয়ে তোলাই তাঁর উদ্দেশ্য ছিল ।

যতীন্দ্রনাথ সেনগুপ্ত এর জীবনী

  • তিনি জন্মগ্রহণ করেন – ২৬ জুন, ১৮৮৭ সালে নদীয়া জেলার শান্তিপুরে । পৈতৃক নিবাস নদীয়ার হরিপুর গ্রামে ।
  • তাঁর কবিতার প্রধান সুর – ব্যঙ্গ ।
  • প্যারেডি রচনায় সিদ্ধহস্ত ছিলেন – যতীন্দ্রনাথ সেনগুপ্ত
  • ’মরীচিকা’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’মরীচিকা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯২৩ সালে ।
  • ’মরুমায়া’ কাব্যগ্রন্থের রচয়িতা – যতীন্দ্রনাথ সেনগুপ্ত
  • ’মরুমায়া’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৩০ সালে ।
  • ‘মরুশিখা’(১৯২৭) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।

যতীন্দ্রনাথ সেনগুপ্ত এর জীবনী

  • ’মরুশিখা’ কাব্যগ্রন্থটির রচয়িতা – যতীন্দ্রনাথ সেনগুপ্ত ।
  • ’ত্রিযামা’(১৯৪৮) কোন ধরনের রচনা – কাব্যগ্রন্থ ।
  • তাঁর রচিত ‘সায়ম’(১৯৪০) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’দুঃখবাদী কবি’ হিসেবে পরিচিত – যতীন্দ্রনাথ সেনগুপ্ত ।
  • তাঁর রচিত ‘কাব্য পরিমিতি’(১৯৩১) একটি – কাব্যগ্রন্থ ।
  • ’নিশান্তিকা’ কোন ধরনের রচনা – কাব্যগ্রন্থ ।
  • অনুপূর্বা’(১৯৪৬) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’অনুপূর্বা’ কাব্যগ্রন্থের রচয়িতা – যতীন্দ্রনাথ সেনগুপ্ত
  • শেষ বয়সে তিনি আত্মনিয়োগ কনেছিলেন – ম্যাকবেথ, ওথেলো, শ্রীমদ্ভগবদগীতা, কুমারসম্ভব ইত্যাদির অনুবাদকাজে ।
  • তিনি মৃত্যুবরণ করেন – ১৭ সেপ্টেম্বর, ১৯৫৪ সালে ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *