যদিও সন্ধ্যা -পর্ব-(১)-হুমায়ূন আহমেদ

যদিও সন্ধ্যা

জংলামতাে ছায়াময় জায়গাআধাে আলাে আধাে অন্ধকারে দুটা কচুগাছএকটা কচুগাছে রােদ এসে পড়েছেতির্যক আলাে পড়ার জন্যেই হয়তাে কচুপাতার সবুজ রঙ ঝলমল করছেদুটি কচুপাতাতেই শিশির জমে আছেচিকমিক করছে শিশির

শওকতের ইচ্ছা করছে কচুপাতায় আস্তে করে টোকা দিতেযাতে শিশিরবিন্দুগুলি গড়িয়ে পড়েঝরে পড়ছে শিশির দেখতেও খুব সুন্দর লাগারকথা। কাজটা করা সম্ভব হচ্ছে নাকারণ দৃশ্যটা বাস্তব নাজলরঙে আঁকা ছবিছবির পাতায় টোকা দিয়ে শিশির ঝরানাে যাবে নাছবিতে সময় স্থির হয়ে থাকে

সময়কে আটকে দিতে পারেন শুধুমাত্র চিত্রকররাকার কথা যেন ? আচ্ছা, ব্রিটিশ পেইন্টার কনস্টবলের কথা। ইনি সাত বছর ধরে এঁকেছিলেন তাঁর বিখ্যাত ছবিLandscape with trees and a distant mansion. এই ছবিটা কনস্টবল সাহেবকে দেখাতে পারলে হতেশওকত বলত, আচ্ছা স্যার, আপনার কি ইচ্ছা করছে না কচুপাতায় টোকা দিয়ে শিশিরবিন্দু ঝরিয়ে দিতে

এই প্রশ্নের উত্তরে কনস্টবল সাহেব তার দিকে কঠিন চোখে তাকাতেন, জবাব দিতেন নাতখন শওকত বলত, স্যার, আপনার তাে ডিটেল কাজের দিকে ঝোঁকএই ছবির ডিটেলের কাজ দেখেছেন ? আপনি নিশ্চয়ই স্বীকার করবেন জলরঙে ডিটেলের কাজ করা খুবই কঠিনছবির গ্রান্ডমাস্টাররা এই কারণেই জলরঙ পছন্দ করতেন না। 

যদিও সন্ধ্যা -পর্ব-(১)

শওকত প্যান্টের পকেটে হাত দিয়ে সিগারেটের প্যাকেট বের করলনতুন প্যাকেটএখনাে খােলা হয় নি । এই বাড়িতে সিগারেট খাওয়া যায় কি-না সে জানে নাআজকাল প্রায় বাড়িতেই সিগারেট ধরানাে নিষিদ্ধএটা একটা নতুন ফ্যাশনসিগারেট ঠোটে দেয়ামাত্র ঘরের কর্ক্সী চোখ কপালে তুলে বলবেন— 

ভাই, এই বাড়ি স্মােকফ্রিসিগারেট খাবার জন্যে বারান্দায় জায়গা করা আছে কিছু মনে করবেন না প্লিজ ।। 

বাড়ির ড্রয়িংরুমের সাজসজ্জা দেখে মনে হচ্ছেবাড়িটাও স্মােক ফ্রিশওকত যেখানে বসে আছে, তার পাশেই সাইড টেবিলে অবশ্যি একটা এসট্রে রাখা আছেক্রিস্টালের তৈরি এসট্রে এত সুন্দর যে সেখানে সিগারেটের ছাই ফেলতে হলে বুকের কলিজা বড় হওয়া লাগেদেখে মনে হচ্ছে না কেউ এখানে কোনােদিন ছাই ফেলেছে। 

ড্রয়িংরুম ফাঁকাসিগারেট ধরানাে মাত্র কেউ বলবে না এই বাড়ি মােক ফ্রি। তারপরেও শওকত মন স্থির করতে পারছে নাসে বসে আছে পনের মিনিটের মতাে হয়েছেএর মধ্যে একজন বাবুর্চি টাইপ লােক শান্তিনিকেতনি ভাষায় বলেছে, আপনাকে চা দেব ? শওকত বলেছে, হঁাসেই চা এখনাে আসে নিএকা একা বসে থাকতে শওকতের খুব যে খারাপ লাগছে তা না অতি বড়লােকদের ড্রয়িংরুমে এমন সব জিনিস থাকে যা দেখে সুন্দর সময় কাটানাে যায়। 

যদিও সন্ধ্যা -পর্ব-(১)

কোনাে কোনাে বাড়ির ড্রয়িংরুম মিউজিয়ামের মতাে সাজানাে থাকে মুখােশ, গালার তৈরি মূর্তি, পাথরের মূর্তি, কষ্টিপাথরের মূর্তি, লাফিং বুদ্ধাআবার কিছু ড্রয়িংরুম হয় আর্ট গ্যালারিবিখ্যাত সব পেইন্টারদের ছবিযামিনী রায়, নন্দলাল বসু, ফিদা মকবুল হােসেনদেশীয় পেইন্টারদের মধ্যে জয়নুল আবেদীন ছাড়া আর কেউ পাত্তা পান না। 

আবার কিছু কিছু বাড়ির ড্রয়িংরুম দেখে মনে হয়ট্রাভেল এজেন্সির অফিসে ঢুকে পড়া হয়েছেপৃথিবীর নানান দেশের নানান জিনিসপত্র দিয়ে সাজানােগৃহকর্তা যেসব দেশ ভ্রমণ করেছেন, সেসব দেশের কিছু না কিছু জিনিস কিনেছেনএস্কিমােদের মাথার ফার টুপি থেকে ইফেল টাওয়ারের ক্রিস্টাল রেপ্লিকা

কিছুই বাদ নেইএই বাড়ির ড্রয়িংরুমের চরিত্রটা শওকতের কাছে এখনাে পরিষ্কার হয় নি। দর্শনীয় একটা ঝাড়বাতি আছেযদিও ঝাড়বাতির চল এখন উঠে গেছেনতুন কনসেপ্টে ড্রয়িংরুম হতে হবে সিম্পল, ঘরােয়া ইংরেজি ভাষায় কমফর্টবেল এন্ড কোজিআধুনিক ড্রয়িংরুমে দুটার বেশি পেইন্টিং থাকবে নাবাড়িতে আছে কচুপাতার উপর শিশির। 

তিনটা ফ্যামিলি ছবি থাকতে পারেতিনটার বেশি কখনাে নাএই ড্রয়িংরুমে তিনটাই আছে। …………..স্যার, আপনার চা। 

যদিও সন্ধ্যা -পর্ব-(১)

শওকত তাকালবাবুর্চি টাইপ লােকটা শেষপর্যন্ত চা এনেছেএককাপ চা চায়ের সঙ্গে পিরিচ দিয়ে ঢাকা ঠাণ্ডা এক গ্লাস পানিপানিটা যে খুবই ঠাণ্ডা সেটা বুঝা যাচ্ছে গ্রাসের গায়ে জমা বিন্দু বিন্দু পানির কণা দেখেশওকতের এমনিতে কখনােই পানির তৃষ্ণা হয় নাশুধু ঠাণ্ডা পানির গ্লাস দেখলে প্রচণ্ড তৃষ্ণা পেয়ে যায়শওকত পানি খেতে খেতে বলল, আপনার নাম কী

লােকটি হাসিমুখে বলল, স্যার আমার নাম আকবরএই ড্রয়িংরুমে কি সিগারেট খাবার অনুমতি আছে ? অবশ্যই আছেআপনার কাছে সিগারেট আছে ? নাকি আনিয়ে দেব

সিগারেটম্যাচ সবই আমার সঙ্গে আছেআমি যে এসেছি আপনার ম্যাডাম কি তা জানেন জি জানেনউনি গােসলে ঢুকেছেন বলে দেরি হচ্ছেআপনি চা খেতে খেতে চলে আসবেনস্যার, আপনাকে কি খবরের কাগজ দেব

দরকার নেইবাড়িতে আপনার কাজটা কী ? আমি কেয়ারটেকার সব ধরনের কাজই কিছু কিছু করতে হয়আপনার ভাষা খুবই সুন্দরদেশের বাড়ি কোথায় ? যশােহর আপনি কি আমাকে আরেক গ্লাস ঠাণ্ডা পানি খাওয়াতে পারবেন

যদিও সন্ধ্যা -পর্ব-(১)

অবশ্যই পারব। 

শওকত সিগারেট ধরালচায়ের কাপে চুমুক দিলবড়লােকদের বাড়ির চা কেন জানি সবসময়ই কিছুটা ঠাণ্ডা হয়এই চা ঠাণ্ডা না, গরম এবং খেতেও ভালােশওকত আবারাে তাকাল কচুপাতার ছবির দিকেআলােছায়ার খেলাটা এত সুন্দর এসেছে! এই শিল্পীকে মন খুলে অভিনন্দন জানাতে পারলে ভালাে হতাে। সেটা সম্ভব হচ্ছে না, কারণ এই ছবি তারই আঁকানিজেকে নিজে ধন্যবাদ দেয়ার চল সমাজে নেই। 

স্যার, আপনার পানিথ্যাংক য়ুস্যার, আর কিছু লাগবে ? , আর কিছু লাগবে নাচা আরেক কাপ দেই ? ………… থ্যাংক য়ু। 

আকবর নামের মানুষটা হাসিমুখে তাকিয়ে আছে Uninteresting Face. এই চেহারার পােট্রেট করা যায় নাএকটা সময় ছিল যখন নতুন কোনাে মুখ দেখলেই সে মনে মনে ঠিক করে ফেলত এই মুখের পােট্রেট করা যায় কি যায় নাপৃথিবীর সমস্ত মানুষকে সে দুভাগে ভাগ করেছিলIntersting Face, Uninteresting Face. Interesting Faceএর বাংলা কী হবে ? মজাদার চেহারা, নাকি আকর্ষণীয় চেহারা ? আকর্ষণীয় চেহারা অবশ্যই হবে 

অনেক চেহারা মােটেই আকর্ষণীয় না, কিন্তু খুবই interesting. ……….চা শেষ হয়ে আসছেআকবরের কথানুসারে এর মধ্যেই তার ম্যাডামের চলে আসার কথাহয়তাে যেকোনাে মুহূর্তে চলে আসবেতার ম্যাডামের নাম রেবেকাশওকতের সঙ্গে বিয়ের পর নামের শেষে সে শওকতের লাগাতসে লিখত রেবেকা নাম শুনলে মনে হতাে বার্নাড ভাতিজি। 

রেবেকার সঙ্গে তার বিয়ে মাত্র সাত বছর টিকেছেআরাে সূক্ষ্ম হিসাব করলে বলতে হয় বিয়ে টিকেছে ছয় বছর নয় মাসতার বিবাহিত জীবন শেষ হলাে ছয়নয়েছয়নয়ের প্যাচ কঠিন প্যাচ। 

যদিও সন্ধ্যা -পর্ব-(১)

শওকতের চা এবং সিগারেট দুটাই এক সঙ্গে শেষ হয়েছেআকবরের কথা শুনে আরেক কাপ চায়ের কথা বললে ভালাে হতােদ্বিতীয় কাপ চা এবং দ্বিতীয় সিগারেটের সঙ্গে কিছু অ্যাডভান্স চিন্তা করে রাখাযেমন রেবেকা যখন ঘরে ঢুকবে সে তখন কী করবে ? সম্মান দেখানাের মতাে উঠে দাঁড়াবে ? যে মেয়েটির সঙ্গে সে সাত বছর বিবাহিত জীবনযাপন করেছে, তাকে দেখে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে সম্মান দেখানাের মধ্যে সামান্য হলেও কমেডি এলিমেন্ট আছে

সােফা ছেড়ে উঠে দাঁড়ানাের কোনাে মানে হয় নাআবার গ্যাট হয়ে বসে থাকা আরাে হাস্যকররেবেকা এখন অন্য আরেকজনের স্ত্রীসমাজের সম্মানিত মহিলাতাকে সম্মান দেখানাে দোষের কিছু নাশওকত যদি কাঠের গুঁড়ির মতাে বসে থাকে, তাহলে রেবেকা হয়তাে ভুরু কুঁচকে বিরক্তি বিরক্তি ভাব নিয়ে তাকাবেকিন্তু শওকত যদি অতি বিনয়ী হয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ায়, তাহলে রেবেকা কিছুটা লজ্জা পাবেলজ্জা পুরােপুরি কাটার আগেই শওকত বলবে, রেবেকা কেমন আছ ? আবেগবর্জিত স্বাভাবিক সৌজন্যমূলক প্রশ্ন। 

 

Read more

যদিও সন্ধ্যা -পর্ব-(২)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *