রূপালী দ্বীপ-হুমায়ূন আহমেদ-(পর্ব-১৯)

নইমা ওয়াক ওয়াক করতে লাগলসে যেভাবে ওয়াক ওয়াক করছে মনে হয় কিছুক্ষণের মধ্যে তার পাকস্থলীর পুরোটা বের হয়ে আসবে। 

রূপালী দ্বীপআনুশকা কঠিন গলায় বললো, তুই যদি ওয়াক ওয়াক বন্ধ না করিস তা হলে আই স্যোয়ার বাই দ্য নেম অব গড় এই বমির খানিকটা তােকে খাইয়ে দেব। 

নইম ওয়াক ওয়াক বন্ধ করল। তবে সে বসে পড়লমনে হচ্ছে সে সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাবেসে ক্ষীণ স্বরে বলল, আনুশকা, আমি মরে যাচ্ছিআমি সত্যি মরে যাচ্ছিনিঃশ্বাস নিতে পারছি নাতালাবন্ধ ঘরে আমি থাকতে পারি নাআমার ক্লস্টোফোবিয়া আছে। 

মুন৷ নইমাকে ধরে রেখেছেতার হাতে একটা ম্যাগাজিনসে ম্যাগজনিট! পাখার মতাে করে ক্রমাগত নইমার মাথায় বাতাস করে যাচ্ছে। 

নীরা মুখে শাড়ির আঁচল চাপা দিয়ে উপরের দিকে তাকিয়ে আছেসেও কাপছে থরথর করেজরী একদৃষ্টিতে পাগলী মেয়েটাকে দেখছেমেয়েটা কুৎসিত 

নােংরায় মাখামাখি হয়ে আছেমাথার চুল ছেলেদের মতো ছােট ছােট করে কাটাতার পরেও এই মেয়েটি যে রূপবতী তা পরিষ্কার বােঝা যাচ্ছে। 

নইমা গােঙানির মতাে শব্দ করতে লাগলমুনা ভয় পেয়ে আনুশকাকে বলল, আপা, উনি কেমন জানি করছেনআনুশকা গলা উঁচিয়ে ডাকতে লাগল কে আছেন এখানে? কে আছেন? ওসি সাহেব ! ওসি সাহেব | ওসি সাহেব এগিয়ে এলেনতার মুখে জ্বলন্ত সিগারেটমুখের ভঙ্গি অত্যন্ত শান্তযেন কিছুই হয়নি। 

হৈচৈ করছেন কেন

রূপালী দ্বীপ-পর্ব-১৯

সঙ্গত কারণেই হৈচৈ করছিকেন করছি সেটা আপনার না বুঝতে পারার কোনাে কারণ নেইআপনাকে দেখেই মনে হচ্ছে আপনি বুদ্ধিমানতবে বুদ্ধিমান লােকরা মাঝে মাঝে খুব কাচা কাজ করেআপনি আমাদের হাজতে ঢুকিয়ে যে 

কাচা কাজটি করেছেন তার ফলাফল সুদূরপ্রসারী হবার সম্ভাবনা। 

ওসি সাহেব আগের চেয়েও শান্ত গলায় বললেন, মিস আনুশকা, কাচা কাজ আমাদের প্রায়ই করতে হয়কাঁচা কাজ করতে যে আমরা ভালবাসি কিংবা ইচ্ছা করে করি তা নাউপরের নির্দেশ পেয়েই করি। 

উপরের নির্দেশ পেয়েছেন বলে আমাদের একটা পাগলীর সঙ্গে খাচার ভেতর আটকে রাখতে হচ্ছে ? অবশ্যইআপনাদের দেখেই বােঝা যাচ্ছে আপনাদের ক্ষমতা আছেআপনাদের যােগাযােগ ভালখোদ প্রাইম মিনিস্টারের সঙ্গেও আপনাদের কারোর আত্মীয়তা থাকা মােটেই বিচিত্র নাআমি শখ করে আপনাদের এখানে ঢোকাব কেন?” 

আপনি আমাদের আটকে রাখবেন

জিআমার উপর সেরকমই নির্দেশআপনাদের বিরুদ্ধে কিডন্যাপিংএর মামলা আছেএকজনের বিবাহিতা স্ত্রীকে আপনারা কিডন্যাপ করে নিয়ে এসেছেনতার গায়ে চার লক্ষ টাকার গয়না আছেকোট থেকে আপনাদের গ্রেফতার করতে বলা হয়েছেআমরা করেছিকিছু জিজ্ঞাসাবাদ করে আপনাদের কোর্টে হাজির করবতখন কোর্ট যদি আপনাদের জামিন দেয় আপনারা যেখানে যাচ্ছিলেন সেখানে চলে যাবেনআমরা কাজ করছি According to the Books.‘ 

রূপালী দ্বীপ-পর্ব-১৯

আমি কয়েকটা টেলিফোন করবআমাদের টেলিফোন নষ্টঅর্থাৎ আপনি আমাদের টেলিফোন করতেও দেবেন না? বললাম তাে, আমাদের টেলিফোন নষ্টডায়াল টোন নেই। 

কতক্ষণ আমাদের এভাবে আটকে রাখবেন

মনিরুজ্জামান সাহেব ঢাকা থেকে রওনা হয়েছেনউনি এসে পৌঁছার পরই ব্যবস্থা হবে। 

উনি কখন এসে পৌঁছবেন

সেটা নির্ভর করে উনি কিসে আসেন তার উপরফাস্ট ফ্লাইটে এলে বেলা টার মধ্যে পৌছে যাবার কথাযদি হেঁটে আসেন তা হলে দিন দশেক লাগার কথা। 

আপনি কি আমাদের সঙ্গে রসিকতা করছেন ওসি সাহেব?” 

জ্বি, করছিশুধু আপনারাই রসিকতা করতে পারবেন আর আমরা পুলিশের চাকরি করি বলে রসিকতা করতে পারব না তা তাে হয় না। 

আনুশকা হাল ছেড়ে দিলওসি সাহেব চলে যেতে ধরলেন, তখন জরী নবম গলায় ডাকল, ওসি সাহেব, আপনি কি আমার কিছু কথা শুনবেন

জি শুনববাংলাদেশের পুলিশের বর্তমানে প্রধান কাজ হচ্ছে কথা শােনাআমরা সবার কথা শুনিবলুন কী বলবেন

রূপালী দ্বীপ-পর্ব-১৯

সমস্যাটা তো আমাকে নিয়ে? আমি তাে আছিইআমাকে যেখানে রাখবেন আমি সেখানেই থাকব এবং মনিরুজ্জামান সাহেবের জন্যে অপেক্ষা করবআপনি এদের ছেড়ে দিনআর ছেড়ে দিতে না পারলে অফিসে নিয়ে বসানপ্লীজতাকিয়ে দেখুন আমাদের একজন অসুস্থ হয়ে পড়েছেনিঃশ্বাস নিতে পারছে না। 

আপনাদের কষ্ট করতেই হবেউপায় নেই। 

আনুশকা বলল, খুব ভাল কথাআমাদের ছাড়তে না পারেন পাগলীটাকে ছাড়ুনতাকে ধরে রেখেছেন কেন? সেও কি কাউকে কিডন্যাপ করে নিয়ে এসেছে

না, সে কাউকে কিডন্যাপ করে আনেনিতা হলে তাকে হাজতে ভরে রেখেছেন কেন? হাতের কাছে সুন্দরী মেয়েছেলে থাকলে ভাল লাগে না?” 

দেখুন মিস আনুশকা, আপনি সকাল থেকেই অত্যন্ত আপত্তিকর কথা বলে যাচ্ছেন। 

যতক্ষণ আমাদের না ছাড়বেন ততক্ষণ বলবতা ছাড়া আপনারা রূপবতী বিকৃতমস্তিষ্ক একটি মেয়েকে অকারণে ধরে রেখে দেবেন, আমরা কিছু বলতেও 

পারব না?” 

অকারণে ধরে রাখিনিপাগল গ্রেফতার করার বিধান আছেতা ছাড়া মেয়েটি 

সুন্দরীপাড়ার মাস্তানদের হাতে ঘন ঘন বেড় হবার কপাল নিয়ে এসেছেতাকে বাঁচানাের জন্যেই এখানে এনে রেখেছি। 

যারা রেপ করছে তাদের কিছু বলছেন না, যে রেপড হচ্ছে তাকে হাজতে ভরে রেখেছেন! আপনারা তাে অত্যন্ত প্রশংসনীয় কাজ করছেনশুনুন ওসি, আমি অত্যন্ত ভদ্র এবং বিনীত ভাষায় আপনার কাছে একটি অনুরোধ করছি তাকিয়ে দেখুন, হাত জোড় করে বলছিএই পাগলীটাকে ছাড়তে হবে নাএকে হাজতেই রাখুন তবে দয়া করে একে ভাল করে সাবান দিয়ে একটা গোসল দিলআমি টাকা দিচ্ছি বাজার থেকে কিনে নতুন শাড়িব্লাউজপেটিকোট নিয়ে আসার ব্যবস্থা করুন

রূপালী দ্বীপ-পর্ব-১৯

ওর গায়ে যেসব কাপড় আছে সেগুলি হয় মাটির নিচে পুঁতে ফেলার ব্যবস্থা করুন, কিংবা আগুন দিয়ে পুড়িয়ে দিনআগুন জ্বালাবার খরচও আমি দেবতারপর আপনি যা করবেন তা হচ্ছেবড় দু বালতি পানি পাঠাবেন, একটা শলার ঝাড়ু পাঠাবেন এবং এক লিটারের একটা চিনাইলের কৌটা পাঠাবেনআমি নিজেই এই হাজতখানা ধােবআমি নিজে যে ধােব, তার জন্যেও আপনাকে খরচপাতি দেবএইখানেই শেষ না পরবর্তী সময়ে আপনাকে পুরস্কৃত করব। 

আমাকে পুরস্কৃত করবেন

জ্বিআপনাকে এমন এক জায়গায় ট্রান্সফারের ব্যবস্থা করব যেখানে খুনের ছড়াছড়িপ্রতি সপ্তাহে একটা করে মার্ডার হয় তিনটা রেপ গোটা দশেক ডাকাতি প্লাস চোরাচালানিএমন সুবর্ণ সুযােগ হেলায় হারাবেন না ওসি সাহেবChance of lite time.‘ 

মুনা খিলখিল করে হাসছেএমন আনন্দিত ভঙ্গিতে সে অনেকদিন হাসেনিতাকে হাসতে দেখে পাগলীটাও হাসছেওসি সাহেব কিছু বললেন নাযেরকম শান্ত ভঙ্গিতে এসেছিলেন সে রকম শান্ত ভঙ্গিতে চলে গেলেন। 

তার প্রায় সঙ্গে সঙ্গেই এক বালতি পানি এবং ঝাটা নিয়ে জমাদার উপস্থিত হলদাঁত বের করে বলল, ওসি সাহেব বলছেন, শাড়ি তেল সাবান কী কী জানি কিনবেন টেকা দেন। 

রূপালী দ্বীপ-পর্ব-১৯

আনুশকা তার পার্স খুলে টাকা বের করলজরীর দিকে তাকিয়ে বলল, জরী শােন, তুই কোনাে ভয় পাচ্ছিস না তাে? না, আমার কেন জানি মনে হচ্ছে এই ওসি মানুষটা খারাপ নাতাের কোনাে বিপদ ওই ওসি হতে দেবে না। 

এরকম মনে হবার কারণ কি? কোনাে কারণ নেই ইনট্যুশন। 

এরকম যে কিছু ঘটবে রানা জানতবিপদের ইঙ্গিত মানুষের কাছে আগে আগে পৌছেআল্লাহপাক মানুষকে ইশারা দেনরানাকেও দিয়েছেনরানা সেই ইশারা বুঝতে পারেনিচিটাগাং রওনা হবার সময় সে দেখেছে টেবিলে খালি পানির জগ এটা হল প্রথম ইশারাদ্বিতীয় ইশারা হল, সে যেবেবিট্যাক্সি নিয়ে রওনা হল মাঝপথে সেটার স্টার্ট বন্ধ হয়ে গেলকার্বোরেটার দিয়ে তেল পাস করছে না

(চলবে)

 

Read more

রূপালী দ্বীপ-হুমায়ূন আহমেদ-(পর্ব-২০)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *