সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-৫)

কিছু না মানেইল ডাইমপ্তের গান শুনছিলামওর গান শুনলে খুব লােনলি ফিলিং হয়। 

রুনকি মিষ্টি করে হাসলােরাহেলা থেমে থেমে বললেন, আমি কয়েকটি ছেলেকে খেতে বলেছিতুমি সন্ধ্যাবেলা যেয়াে না কোথাও। 

সবাই গেছে বনেঠিক আছে মাতােমার নীল শাড়িটা পরবেবেশবিশেষ কাউকে আসতে বলেছে

রাহেলা ইতস্তত করে বললেন, আনিস নামের একটি ছেলে আসার কথা, এনডিএস ইউয়ের টিচারখুব ভাল ছেলে। 

কী করে বুঝলে খুব ভাল ছেলে ? সফিক বলেছে। 

রুনকি হাসি হাসি মুখে বললাে, নিশ্চয়ই আনমেরিডএবং নিশ্চয়ই তুমি চাও আমি খুব ভদ্র নম্র ভাবে তার সঙ্গে কথা বলিচাওয়াটা কি খুব অন্যায়

অন্যায় হবে কেন ? তবে মাস্টারদের আমি দুচোখে দেখতে পারি না| রাহেলা কঠিন চোখে তাকিয়ে রইলরুনকি বললাে, তােমার চিন্তার কিছুই নেইআমি খুব ভদ্র নম্র ভাবে থাকবােএকটুও ফাজলামি করবাে নাদেখবে মিষ্টি মিষ্টি হাসছি শুধু। 

আনিসের ঘুম ভাঙ্গলাে এগারােটায় । 

সে কয়েক মুহূর্ত নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না সত্যি সত্যি এগারােটা বাজে ? আজ শুক্রবার সাড়ে টায় একটা ক্লাশ ছিলােতিনশ ছয় নম্বর কোর্স পলিমার বিয়ােলজিএখন অবশ্যি করার কিছুই নেইমিস ক্যাথরীনকে টেলিফোন করে দিতে হবেক্লাশ মিস করা তেমন কোনাে ব্যাপার নয়সময় করে নিয়ে নিলেই হবেকিন্তু ঘুমের জন্যে ক্লাসে না যেতে পারাটা লজ্জার ব্যাপার। 

আনিস টেলিফোন হুক লাগানাে মাত্রই টেলিফোন বেজে উঠলােহ্যালাে আনিস ভাই? আমি সফিকবুঝতে পারছিকাল রাত থেকে এই নিয়ে ছয় বার টেলিফোন করেছি। আপনি কি টেলিফোন 

ডিসকানেক্ট করে রেখেছিলেন

হ্যা। 

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ 

আমি ভাবলাম কী ব্যাপার ? এদিকে আপনার মহিলা কবির নাম পেয়েছিনাম হচ্ছে মেরি স্টুয়ার্ট| আনিস ক্লান্ত ভঙ্গিতে বলল, মেরি স্টুয়ার্ট নয়ভদ্রমহিলার নাম এমিলি জোহানরাত্রে মনে করতে পারছিলাম না এখন মনে পড়েছে। 

আনিস ভাই আপনার কি শরীর খারাপ? না শরীর ঠিক আছেআমিন সাহেবের বাসায় যাবার কথা মনে আছে তাে? আজকে তাে নয়, কালহা কাল শুনুন আনিস ভাই, আমি আসছিএখন ? এই দশ মিনিটের মধ্যেসিরিয়াস কথা আছে। 

আনিস টেলিফোন রেখে চায়ের পানি বসিয়ে দিল। পানি গরম হতে হতে হাত মুখ ধুয়ে আসা যাবেহাত মুখ ধুতে গিয়ে মনে পড়লাে আরেকটি প্রাণী আছেআশ্চর্য এত বড় একটা ব্যাপার এতক্ষণ মনে পড়লাে না কেন? | কিন্তু মালিশা ছিল নাঘরের বিছানা সুন্দর করে পাতাবিছানার উপর এক টুকরাে সাদা কাগজ পড়ে আছেআনিস দেখলাে সেখানে পেন্সিলে লেখাতুমি ঘুমাচ্ছ দেখে জাগালাম নাঅনেক ধন্যবাদ। 

আনিসের কেন যেন একটু মন খারাপ লাগলাে। অথচ মন খারাপ হবার কোনাে কারণ নেই আজকের দিনটি খুবই খারাপ যাচ্ছেমাঝে মাঝে এরকম খারাপ দিন আসেকোনাে কিছুই ঠিক মতাে হয় না

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ 

 সফিকের দশ মিনিটের মধ্যে আসার কথাসে দু‘ঘণ্টার মধ্যেও আসলাে নামিস ক্যাথরীনকেও টেলিফোন করে পাওয়া গেল নাইউনিভার্সিটিতে এখন গিয়ে হাজির হওয়ার কোনাে মানে হয় নাআনিসের মনে হল তার জ্বর আসছেকী ভয়ঙ্কর খারাপ দিনটিভি নিউজ চ্যানেলে পর্যন্ত একটিও ভাল খবর নেই। 

ক্যান্টাকিতে দুটি শিশুকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছেসন্ট টু ট্রিটির আলােচনা ভেস্তে গেছে। 

বেলজিয়ামের লিয়েগে শহরে একটি ট্রেন নদীতে পড়ে দেড়শ লােকের সলিল সমাধি হয়েছে। 

বাগানে চেয়ার সাজানাে হয়েছে। 

রুনকির মনে হল তার মা কিছুটা বাড়াবাড়ি করছেদুবার টেবিল ক্লথ পাল্টানাে হয়েছেফুলদানিতে ফুল সাজানাে হয়েছেস্টেরিও সিস্টেমকে টেনে আনা হয়েছে বাইরে। 

রুনকি বললাে, মা তুমি বড় হুলুস্থুল করছে

 

Read more

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-৬)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *