নুরুল মোমেন এর জীবনী ও সাহিত্যকর্ম

নুরুল মোমেন ছিলেন একজন অধ্যাপক, শিক্ষাবিদ, নাট্যকার ও নির্দেশক, এবং প্রাবন্ধিক। সমকালীন সমাজের অসঙ্গতী ও দ্বন্দ্বসমূহ তিনি ব্যঙ্গরসের মাধ্যমে নাটকের বিভিন্ন চরিত্রে বলিষ্ঠভাবে তুলে ধরেন।

নুরুল মোমেন

নাট্যশিল্পী হিসেবে এটা তাঁর বড় কৃতিত্ব। তিনি নিজে নাটক পরিচালনা করেন।

  •  তিনি জন্মগ্রহণ করেন – ২৫ নভেম্বর, ১৯০৬ সালে।
  • বিশিষ্ট এই নাট্যকারের পৈত্রিক নিবাস – তৎকালীন যশোর জেলা বর্তমান ফরিদপুরের আলফাডাঙ্গয়।
  • অন্যতম এই নাট্যকারের পিতার নাম – নুরুল আরেফিন। তিনি ছিলেন একজন জমিদার ও হোমিওপ্যাথি চিকিৎসক।
  • বিশিষ্ট এই নাট্যকারের শিক্ষাজীবন – তিনি কলকাতায় প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে ১৯১৬ সালে খুলনা জেলা স্কুলে ভর্তি হন। ১৯২০ সালে তিনি ঢাকা মুসলিম হাই স্কুল-এ ভর্তি হন এবং সেখান থেকেই ১৯২৪ সালে ম্যাট্রিক, ”ঢাকা ইন্টারমেডিয়েট কলেজ” থেকে ১৯২৬ সালে আইএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৯ সালে বিএ পাস করেন।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে তিনি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন – ফজলুল হক হলের প্রভোস্ট (১৯৫৭), এ ছাড়াও তিনি আইন বিভাগের ডিন (১৯৬৩), প্রক্টর ও ট্রেজারার ছিলেন।
  • তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন – ১৯৭২ সালে।
  • তাঁর প্রথম পদ্য – ‘সন্ধ্যা’।
  • তাঁর প্রথম পদ্য প্রকাশিত হয় – দশ বছর বয়সে ।
  • ’সন্ধ্যা’ পদ্যটি প্রকশিত হয় – ১৯১৯সালে।
  • তাঁর প্রথম পদ্য ‘সন্ধ্যা’ কোন পত্রিকায় প্রকাশিত হয় – ‘ধ্রুবতারা’ নামক সাময়িকীত।
  • তিনি প্রথম স্থান অর্জন করেন – রবিন্দ্রনাথের ‘মুক্তধারায়’ বটু চরিত্রায়ন করে।
  • তিনি হাইকোর্টে ওকালতি শুরু করেন – ১৯৩৬ সালে।
  • ঢাকায় ”অল ইন্ডিযা রেডিও” প্রতিষ্ঠা হয় – ১৯৩৯ সালে।
  • ’রুপান্তর’ একটি – নাটক।
  • ’রুপান্তর’ নাটকটি প্রথম রচনা, মঞ্জচায়ন এবং সম্প্রচার হয় – ১৯৪১ সালে।
  • ১৯৪১ সালে রেডিওর জন্য রচনা ও নির্দেশনা দেন কমেডি নাটক – ’রুপান্তর’।
  • ’রুপান্তর’ রচনা প্রথম বই আকারে প্রকাশিত হয় – ১৯৪৮ সালে।
  • ’রুপান্তর’ রচনার প্রকাশক – শেখ ব্রাদার্স, ঢাকা।

নুরুল মোমেন এর জীবনী ও সাহিত্যকর্ম

  • ’রুপান্তর’ কোন পত্রিকায় প্রকাশিত হয় – আনন্দবাজার পত্রিকা শারদীয়া (গ্রন্থাকার) সংখ্যায় ৪৩ পৃষ্ঠাব্যাপী পাইকা হরফে। (রবীন্দ্রনাথের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনা হিসেবে) প্রকাশ করে ১৯৪৩ সালে।
  •  আধুনিক বাংলা নাটকে অগ্রণী ভূমিকার জন্য তাঁকে – ’নাট্যগুরু’ হিসেবে সম্বোধন করা হয়।
  • ’নেমেসিস’ কোন জাতীয় রচনা – নাটক।
  • বিখ্যাত নাটক ‘নেমেসিস’ এর রচয়িতা – নুরুল মোমেন।
  • তাঁর ’নেমেসিস’ নাটকটি প্রকাশিত হয় – শনিবারের চিঠি পত্রিকায় ১৯৪৫ সালে।
  • ’নেমেসিস’ নাটকটি কোন পটভূমিতে রচিত – পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে।
  • ’নেমেসিস’ নাটকটি বই আকারে প্রকাশিত হয় – ১৯৪৬ সালে, প্রকাশিক-মোমেন পাবলিশিং হাউজ, ঢাকা।
  • তাঁর অন্যান্য বিখ্যাত নাটক – ‘যদি এমন হতো’(১৯৬০), ‘নয়া খান্দান’(১৯৬২), ‘আলোছায়া’(১৯৬২), ‘আইনের অন্তরালে’(১৯৬৬), ‘শতকরা আশি’(১৯৬৭), ‘রুপলেখা’(১৯৬৯) এবং ‘ইচ্ছা তেমন’(১৯৭০) প্রভৃতি।
  • ’বহুরূপা’ কোন জাতীয় রচনা – রম্যগ্রন্থ।
  • ’নরসুন্দর’ কোন জাতীয় রচনা – রম্যগ্রন্থ।
  • ’নরসুন্দর’ গ্রন্থের রচয়িতা – নুরুল মোমেন।
  • তাঁর রচিত ‘হিংটিং ছট’ একট – রম্যগ্রন্থ।
  • বাংলা নাটকে অবদানের জন্য তিনি ’বাংলা একাডেমি পুরস্কার’ পান – ১৯৬১ সালে।
  • তিনি বাংলাদেশ সরকার কর্তৃক ‘একুশে পদক’ লাভ করেন – ১৯৭৮ সালে।
  • সাহিত্যকর্মে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি – কলকাতা সংবর্ধনা (১৯৫৪), যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়-এর ইন্টারন্যাশনাল প্লেয়ার্স সংগঠনের সংবর্ধনা (১৯৬৪), ব্রিটেনের থিয়েটার ব্যক্তিত্বগণ কর্তৃক সংবর্ধনা (১৯৬৬) এবং বাংলাদেশের থিয়েটার নাট্যদল কর্তৃক সংবর্ধনা (১৯৭৭) লাভ করেন।
  • তিনি মৃত্যুবরণ করেন – ১৬ ফেব্রুয়ারি, ১৯৮৯ সালে ঢাকায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *