হুমায়ন আহমেদ এর রোদনভরা এ বসন্ত (পর্ব-২১)

সরি লাইন কেটে গিয়েছিল- টেলিফোন নাম্বারটা লিখে নাওমীরু বলবে, লাইন কেটে গিয়েছিল না কি আপনি রাগ করে টেলিফোন রেখে দিয়েছিলেন? ভদ্রমহিলা বলবেন, আল্লা রাগ করব কেন শুধু শুধু। তুমি কি রাগ করার মত কিছু করেছ?রোদনভরা এ বসন্তটেলিফোন বেজেই যাচ্ছেমীরু টেলিফোন রিসিভার কানে ধরলক্লান্ত গলায় বলল, হ্যালাে। 

মীরুকে অবাক করে দিয়ে ওপাশ থেকে স্পষ্ট এবং সুন্দর স্বর শােনা গেল। 

আপনি আমাকে মনে রেখেছেন কি না বুঝতে পারছি নাভয়ে ভয়ে টেলিফোন করেছিআমার নাম নাসের । 

কেমন আছেন আপনি? আমি ভাল আছি কিন্তু আপনার তাে মনে হয় শরীর খারাপকেন মনে হল আমার শরীর খারাপ? 

গলার স্বর শুনে মনে হল শ্বাস টানছেন বলে মনে হচ্ছেআপনার কি এ্যাজমা আছে? 

হ্যা, এ্যাজমা আছেআপনি টেলিফোনে আমার গলা শুনেই বুঝে ফেললেন আমার এ্যাজমা আছে? না কি ছােট ফুপু আপনাকে বলেছে? 

আপনার ছােট ফুপু আমাকে কিছু বলেননিআপনার ছােট ফুপু আপনার সঙ্গে আমার বিয়ে দিতে চাচ্ছেন। তিনি আগবাড়িয়ে আপনার দোষ-ক্রটি আমাকে বলবেন না । 

এ্যাজমা আমাদোষের মধ্যে পড়ছে? 

অবশ্যইবিয়ের কনে এবং কোরবানির পশু এক শ্রেণীতে পড়েকোরবানির পশু দেখেশুনে কিনতে হয়এ্যারেঞ্জ ম্যারেজেও মেয়ে দেখে শুনে যাচাই করে নিতে হয়। 

ছেলেদের যাচাই করতে হয় না

সােনার চামচ বাঁকা হলেও সােনার চামচআপনি সােনার চামচ

নাসের জবাব দিচ্ছে নাতাকিয়ে আছে। মীরুর কপালের চামড়া কুঁচকে এসেছে। সে এখন বড় বড় করে শ্বাস নিচ্ছে। 

নাসের শব্দ করে হেসে ফেলল। মীরু বলল, আপনি হাসছেন কেন? আমার কথার জবাব দিন? আপনার ধারণা আপনি সােনার চামচ? 

রোদনভরা এ বসন্ত (পর্ব-২১)

আমি সােনার চামচ না কি এলুমিনিয়ামের চামচ সেই জবাব দিচ্ছি তার আগে আপনি বলুন তাে আপনার শ্বাসকষ্টটা পুরােপুরি চলে গেছে না? 

মীরু কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, হ্যা চলে গেছে। 

নাসের বলল, যখন কারাে হেঁচকি উঠে তখন যদি তাকে হকচকিয়ে দেয়া যায় তাহলে হেঁচকি চলে যায়। শ্বাসকষ্টের বেলাতেও একই ব্যাপার নিজেকে সােনার চামচ বলে আপনাকে হকচকিয়ে দিয়ে শ্বাসকষ্ট দূর করে দিয়েছিআপনি ইচ্ছা করলে আমাকে ছােট্ট করে একটা থ্যাংকস দিতে পারেন। 

মীরু বলল, থ্যাংকস দেবার আগে আপনার কাছে জানতে চাচ্ছি আপনি আমাকে কেন টেলিফোন করেছেন? গল্প করার জন্যে

হ্যা। শুধুই গল্প না কি উদ্দেশ্যমূলক গল্প? উদ্দেশ্যমূলক গল্প উদ্দেশ্য ব্যাখ্যা করবেন

হা করবআমি চাচ্ছি আপনার কাছাকাছি যেতেকথাবার্তা বলা ছাড়া সেটা সম্ভব নাযে কোন দুপ্রান্তের যে কোন দুজন শুধুমাত্র কথা বলেই কাছাকাছি আসে। 

আমার কাছাকাছি আসতে চাচ্ছেন কেন

আপনার সুলতানা ফুপুর স্বপ্ন পূরণের জন্যেআমি ব্যবসায়ী মানুষ তাে, আমার চট করে কাউকে পছন্দ হয় নাকারাে সঙ্গে পরিচয় হলে আমি নানা ভাবে তাকে যাচাই করার চেষ্টা করিহিসাব-নিকাশ করতে থাকিএক সময় বলি– No. চলবে নাআপনার ক্ষেত্রে সেটা হয়নিআমি আপনাকে যতই দেখছি ততই ভাল লাগছে। 

আপনি কিন্তু আমাকে একবারই দেখেছেন। 

ও আচ্ছা তাই তাে! তাহলে আমার কেন মনে হচ্ছে রােজই আপনার সঙ্গে আমার একবার করে দেখা হয়? 

মীরু শান্ত গলায় বলল, আমার ধারণা আপনি একটা ব্যাপার পুরােপুরি ভুলে গেছেন। বারসাত নামে একজন মানুষের কথা আপনাকে বলেছিলাম। আপনাকে সঙ্গে নিয়ে তার মেসেও গিয়েছিলাম। 

রোদনভরা এ বসন্ত (পর্ব-২১)

নাসের বলল, উনার কথা ভুলিনি। উনার কথা মাথায় রেখেই আপনাকে টেলিফোন করেছি। 

তাই বুঝি? 

আপনার ‘তাই বুঝি’ বলাটায় এক ধরনের ব্যঙ্গ আছে। আমি কিন্তু সত্যি সত্যি বারসাত সাহেবের কথা মাথায় রেখেই আপনাকে টেলিফোন করেছি। 

তাই? 

উনি ঢাকায় ফিরেছেন এই খবরটা আপনাকে জানানােও আমার একটা উদ্দেশ্য ছিল । 

মীরু থমকে গেল। নাসের নামের মানুষটার কাণ্ডকারখানা এখন সে ঠিক বুঝতে পারছে না। এখন তার মনে হচ্ছে নাসের তাকে টেলিফোন করেছে বারসাতের খবর দেবার জন্যে। এতক্ষণ যেসব কাব্যময় কথা বলল তার সবই খেলা। ইংরেজিতে এই খেলার একটা নামও আছে— Word Game. 

বারসাত কবে ফিরেছে সেটা কি জানেন? 

হা জানি। আজ সকালে ফিরেছেন। সাড়ে ন’টায়। 

এতাে ডিটেইলে কিভাবে জানেন? আপনি কি স্পাই লাগিয়ে রেখেছিলেন? 

হা। অফিসের একজনকে দায়িত্ব দিয়েছিলাম সে যেন মেসের ম্যানেজারের সঙ্গে যােগাযােগ রাখে। 

কেন? কেনর জবাব এখন দেব না। পরে দেব। পরে কখন? আপনার যেদিন বিয়ে হবে সেদিন দেব। 

মীরু বলল, কিছু মনে করবেন না আপনার সঙ্গে কথা বলতে এখন আর আমার ভাল লাগছে না। আমি টেলিফোন রেখে দেব । 

আপনার শ্বাসকষ্টটা কি ফিরে এসেছে? হা ফিরে এসেছে। 

বুঝতে পারছি আমি হঠাৎ আপনার মেজাজ খারাপ করে দিয়েছি।

 

Read more

হুমায়ন আহমেদ এর রোদনভরা এ বসন্ত (পর্ব-২২)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *