সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-৩)

টিভিতে জনি কার্সন শাে হচ্ছেপ্রেসিডেন্ট কার্টার দাঁত বের করে কী ভাবে হাসে তাই দেখাচ্ছেআহামরি কোনাে অভিনয় নয় এতেই স্টুডিওলােকজন হেসে গড়াগড়ি দিচ্ছেচ্যানেল ফোরে লেট নাইট মুভি শুরু হল

সবাই গেছে বনেঅর্থাৎ রাত বেশি হয় নিএকটা এখনাে বাজে নিআনিস কফি বানালাে ঘুমুতে যাওয়ার আগে কফি খাবার এই একটি বিশ্রী অভ্যাস তার আমেরিকা এসে হয়েছে। 

মালিশা কি কফি খাবে ? সম্ভবত নামেয়েটিকে থাকতে দেয়া ভুল হয়েছে। 

ড্রাগস ট্রাগস খেয়ে এসেছে কি না কে বলবে ? হয়ত রাত দুপুরে চেঁচামেচি শুরু করবে। 

আনিস ঘুমুতে গেল অনেক রাতেবাতি নেভাবার ঠিক আগের মুহূর্তে মনে হলাে আজ সন্ধ্যায় যে মহিলা কবির সঙ্গে দেখা হয়েছিল তার নাম মনে পড়ছে নাচমৎকার একটি নাম। খুব সম্ভবত এম দিয়ে শুরু হয়েছেনামটি মনে না আসা পর্যন্ত কিছুতেই ঘুম আসবে। 

ছটফট করতে হবে বিছানায়পুরনাে সেই রােগ আবার দেখা দিচ্ছেস্নায়ু উত্তেজিত হয়ে উঠছেঘাড়ের পাশের রগদুটি ফুলে উঠছেকাউকে জিজ্ঞেস করলে হয় না? সফিক তাে অনেক দিন ধরে আছে এইখানেএত রাত্রে টেলিফোন করাটা কি ঠিক হবে

যালাে সফিক ? জেগে ছিলে ? হ্যাকী ব্যাপার ? আচ্ছা শােন, তুমি কি এখানকার কোনাে মহিলা কবিকে চেন? বেশ বয়স ভদ্রমহিলার সফিক বেশ কিছু সময় চুপ করে থেকে বললাে, কী ব্যাপার আনিস ভাই

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ 

কোনাে ব্যাপার না এমি জিজ্ঞেস করছিভদ্রমহিলার নাম এম দিয়ে শুরুআমি ঠিক বুঝতে পারছি না কী জন্যে

আনিস লাইন কেটে দিলসফিক এখন নির্ঘাৎ আবার টেলিফোন করবেকাজেই এখন প্লগ থেকে টেলিফোন খুলে রাখা উচিত। 

আনিসের সারা রাত ঘুম হলাে নাঘুম আসলাে ভাের বেলা। 

ফার্গো খুবই ছােট শহর। 

আমেরিকানরা একে সিটি বলে না বলে টাউন। 

সাধারণ একটি সিটিতে যা যা থাকে তার সবই অবশ্যি আছেআকাশ ছোঁয়া দালানই শুধু নেইদুটি নাইট ক্লাব আছেমেয়েরা সেখানে নগ্ন হয়ে নাচেএকটা বড় ক্যাসিনাে আছেসেখানে সপ্তাহে ছয়দিন দিনরাত চব্বিশ ঘণ্টা ব্লাক জ্যাক খেলা হয়। অত্যাধুনিক শপিং মল আছে বেশ কয়েকটি, তবু ফার্গো সিটি নয় টাউননিউইয়র্ক বা শিকাগাে থেকে যেসব বাঙালি এখানে আসে তারা চোখ কপালে তুলে বলে, আরে তাে আমাদের কুমিল্লা শহরভিড় নেই হৈচৈ নেইবাহ্ চমৎকার তাে

কিন্তু বেশিদিন কেউ থাকে না এখানেশীতের সময় প্রচণ্ড শীত পড়েকানাডা থেকে উড়ে আসে ঠাণ্ডা হাওয়াথার্মোমিটারের পারদ ক্রমশ নিচে নামতে থাকেফেব্রুয়ারির মাঝামাঝি তাপমাত্রা শূন্যের ত্রিশ ডিগ্রি নিচে নেমে থমকে দাঁড়ায়অসহনীয় অকল্পনীয় ঠাণ্ডাএকটা শীত কোনােমতে কাটাবার পরই ফার্গোর মােহ কেটে যায়ঘরের মধ্যে মাস বন্দি হয়ে থাকতে পারে কেউ ? বাঙালিরা মুখ কুঁচকে বলাবলি করে, এখানে মানুষ থাকতে পারে ? এখানে বাস করতে পারে পােলার বিয়ার আর সীল মাছ

তবু অনেকেই আসেঘর বাড়ি কিনে স্থায়ী হয়ে যায় কেউ কেউযেমন স্থায়ী হয়েছেন আমিন সাহেবশহরে বাড়ি করেছেনমিনেসােটায় পেলিকেন লেকের ধারে সামার হাউস কিনেছেনবিশ বছর আগে যে দেশ ছেড়ে এসেছিলেন আজ আর তার জন্যে মন কাঁদে না। 

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ 

অথচ শুরুতে কী দিন গিয়েছে! ইউনিভার্সিটি থেকে সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে ফিরতেনঘরে রাহেলা একাকিছুই করবার নেইকতক্ষণ আর টিভির সামনে বসে থাকা যায়একা একা দোকানে ঘুরতে কার ভাল লাগে ? আমিন সাহেব সান্ত্বনা দিতেন, আর একটা মাত্র বৎসরপি,এইচডি করব নাএম.এস. করে ফিরে যাবআর মাত্র কটা দিন কষ্ট কর। 

পরিবর্তন হল খুব ধীরেআমিন সাহেব একদিন অবাক হয়ে লক্ষ করলেন রাহেলা চমৎকার ইংরেজি শিখেছে। 

বাহ তুমি তাে চমৎকার ইংরেজি বলকোথেকে শিখেছ ? একেবারে আমেরিকান একসেন্টকীভাবে শিখলে

টিভি দেখে দেখে শিখেছিকী আর করব বল

দুবছরের মাথায় চাকরি হল রাহেলারআহামরি কিছু নয়রিসার্চ ল্যাবে সূর্যমুখী ফুলের চারা বাছাসেই বছর গাড়ি কিনলেন আমিন সাহেবনাইনটিন সেভেন্টি ওয়ান 

মডেল ডজ পােলারাপ্রকাণ্ড গাড়িনিজের গাড়িতে করে স্ত্রীকে নিয়ে গেলেন ডেডিলস লেকেরাহেলার মনে হল সে বোধহয় আগের মত অসুখী নয়। 

দেখতে দেখতে কতদিন হয়ে গেলপ্রচুর ইচ্ছা থাকা সত্ত্বেও দেশে যাওয়া হয়ে উঠলাে নাবেড়াতে যাবার জন্যেও নয়একটা না একটা ঝামেলা থাকেইপি এইচডিবছর দেশে যাওয়া যাবে নানতুন চাকরি, দেশে যাওয়া যাবে নাইমিগ্রেশন না হওয়া পর্যন্ত বের হওয়া ঠিক হবে নানতুন বাড়ি কেনা হয়েছেএখন বাড়ি ঠিকঠাক করতে হবে, দেশে যাওয়া পিছাতে হবেপ্রথম বাচ্চা হবে সময়টা তাে আমেরিকাতে থাকতেই হবে। 

তারা প্রথম বারের মত যখন দেশে গেল তখন কনকির বয়স চার বছরপ্রায় এক যুগ পর দেশে ফেরাকী দারুণ উত্তেজনা গিয়েছে

 

Read more

সবাই গেছে বনে- হুমায়ূন আহমেদ -(পর্ব-৪)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *