যদিও সন্ধ্যা -পর্ব-(৪)-হুমায়ূন আহমেদ

যদিও সন্ধ্যা

কোনাে পরিবারে একজন কেউ কানে কম শুনলে বাকি সবাই জোরে কথা বলে আনিকাদের বাড়ির কেউই কানে কম শােনে না, তারপরেও সবাই জোরে কথা বলেমনে হয় এ বাড়ির লােকজন সবাই সারাক্ষণ ঝগড়া করছে। 

শওকত আনিকার কাছে এসেছেসে বসেছে বারান্দায় পেতে রাখা চৌকিতেকলাবাগানে মােটামুটি আধুনিক একটি ফ্ল্যাটবাড়ির বারান্দায় তােষকবিহীন চৌকি পেতে রাখা সাহসের ব্যাপারআনিকাদের সে সাহস আছেচৌকিটা বাড়তি বিছানা হিসেবে কাজ করেহঠাৎ কোনাে অতিথি এসে পড়লে চৌকিতে ঘুমুতে দেয়া হয়পরিবারের কোনাে সদস্য রাগ করলে এই চৌকিতে ঝিম ধরে বসে থাকেআনিকা হাসতে হাসতে বলেছিল, আমাদের এই চৌকিটার নাম রাগচৌকি

তুমি যদি কখনাে রাত দুটাতিনটার সময় আসসা, তাহলে দেখবে কেউ না কেউ রাগ করে চৌকিতে বসে আছেশওকত বলেছিল, দুজন যদি একসঙ্গে রাগ করে, তখন কী হয়? দুজন পাশাপাশি বসে থাকে ? আনিকা বিরক্ত হয়ে বলেছিল, তােমার কি ধারণা বাড়িতে আমরা সব সময় ঝগড়া করি? আমাদের সম্পর্কে তােমার এত খারাপ ধারণা

যদিও সন্ধ্যা -পর্ব-(৪)-হুমায়ূন আহমেদ

তাদের সম্পর্কে শওকতের ধারণা খুব যে উঁচু তা নাআজ শুক্রবার ছুটির দিনছুটির দিনে সবার মনমেজাজ ফুরফুরে থাকার কথাঅথচ শওকত আধঘণ্টা বসে থেকে চড়থাপ্পড়ের শব্দ শুনেছেকান্নার শব্দ শুনেছেআনিকার বাবার গর্জন কিছুক্ষণ পরপরই শােনা যাচ্ছে আমি জ্যান্ত পুঁতে ফেলব! আমি অবশ্যই তােকে জ্যান্ত পুঁতে ফেলব! যাকে পুঁতে ফেলার কথা বলা হচ্ছে, তার নাম মিতুআনিকার ছােটবােন মিতু এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবেগত পরশু রাতে সে বাসায় ফিরে নিবান্ধবীর জন্মদিনের কথা বলে বান্ধবীর বাসায় থেকে গেছেপরদিন জানা গেছে বান্ধবীর জন্মদিন ছিল না। বান্ধবীর বাসায় মিতু থাকে নি । 

অপরাধ অবশ্যই গুরুতরশওকত অবাক হয়ে দেখল, কিছুক্ষণের মধ্যে সব স্বাভাবিক । আনিকার বাবা মতিয়ুর রহমান টিভি ছেড়েছেনসেখানে তারা চ্যানেলে উত্তমসুচিত্রার ছবি দেখাচ্ছেতিনি আগ্রহ নিয়ে স্ত্রীকে ছবি দেখার জন্যে ডাকছেনএই ভদ্রলােক একা কোনাে ছবি দেখতে পারেন নাছবি দেখার সময় তার আশেপাশে সবসময় কাউকে না কাউকে লাগেএক সময় দর্শকের সন্ধানে তিনি বারান্দায় উঁকি দিয়ে শওকতকে দেখে বললেন, তুমি কখন 

এসেছ

শওকত উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বেশিক্ষণ হয় নি। 

তুমি চুপি চুপি বারান্দায় এসে বসে থাকবেএটা কেমন কথা! তােমাকে চাটা দিয়েছে

জি। 

আনিকার সঙ্গে দেখা হয়েছে ? | জি দেখা হয়েছেআমাকে নিয়ে কোথায় যেন যাবেএই জন্যে খবর দিয়েছেমনে হয় তৈরি হচ্ছে। 

যদিও সন্ধ্যা -পর্ব-(৪)-হুমায়ূন আহমেদ

মতিয়ুর রহমান বললেন, মেয়েদের তৈরি হওয়া তাে সহজ ব্যাপার নাঘণ্টা দুই লাগবেএই ফাঁকে এসাে একটা ছবি দেখে ফেলিউত্তম-সুচিত্রার ছবিআগে দেখছ নিশ্চয়ইসাগরিকা। চাচা, ছবি দেখব না । 

কিছুক্ষণ দেখ একা ছবি দেখে মজা নাইআনিকার সাজ শেষ করে বের হতে দেরি আছেআমার মেয়েদের আমি চিনি না! এদেরকে হাড় মাংসে চিনি। 

শওকত ছবি দেখতে বসলমতিয়ুর রহমান ছবি দেখতে দেখতে ক্রমাগত কথা বলতে থাকলেন। 

মিতুর ঘটনা শুনেছ ? জিনা। 

অতি হারামি মেয়েবান্ধবীর জন্মদিনরাতে বান্ধবীর সঙ্গে না থাকলে বান্ধবী নাকি কাদতে কাদতে মরেই যাবেতারপর কী হয়েছে শােনকাজী নজরুলের কবিতা পড়বি পর মালীর ঘাড়ে সে ছিল গাছের আড়েসেই বান্ধবী সকালে বাসায় উপস্থিত আমি বললাম, মা, জন্মদিন কেমন হলাে ? সেই মেয়ে অবাক হয়ে বলল, কিসের জন্মদিন চাচা ? এইদিকে মিতু আবার চোখ ইশারা করতে করতে বলছে তাের জন্মদিনের কথা হচ্ছেযে কালরাত সবাই মিলে তাের বাসায় সারারাত হৈচৈ করলামমিতুর বান্ধবী গেল আরাে 

হকচকিয়েসে একবার আমার দিকে তাকায়, একবার মিতুর দিকে তাকায়বুঝেছ শওকত, আজকালকার ছেলেমেয়েরা কোনাে কিছুই ঠিকমতাে পারে নাএকটা মিথ্যা পর্যন্ত গুছিয়ে বলতে পারে নামিতুকে প্রিলিমিনারি একটা কাচা দিয়েছিরাতে আরাে একডােজ ওষুধ পড়বেতার খবর আছে । 

যদিও সন্ধ্যা -পর্ব-(৪)-হুমায়ূন আহমেদ

উত্তমসুচিত্রার সাগরিকাঅনেকখানি দেখে শওকত বের হলােআনিকা মােটামুটি কঠিন টাইপ সাজ করেছেতাকে দেখে শওকতের মায়া লাগছেসাজলে এই মেয়েটাকে ভালাে লাগে নাকোনােরকম সাজসজ্জা ছাড়া সে যখন সাধারণভাবে থাকে, তখন তার চেহারায় মিষ্টি মায়া ভাব থাকেসাজলে সেটা থাকে নাচেহারা রুক্ষ হয়ে যায়বয়স্ক মাখালা ধরনের মহিলা মনে হয় আনিকার এমন কিছু বয়স হয় নিত্রিশ বছর অবশ্যি হয়ে গেছেএকটি কুমারী মেয়ের ত্রিশ বছর তেমন বয়স নাঅথচ এই মেয়েটাকে দেখে মনে হয় দ্রুত তার বয়স বাড়ছেমাথার চুল পড়তে শুরু করেছে। 

শওকত বলল, আমরা কোথায় যাচ্ছি ? আনিকা বলল, আমার সাজসজ্জা দেখে বুঝতে পারছ না কোথায় যাচ্ছি

বুঝতে পারছি নাআমার সাজ কেমন হয়েছে ? খারাপ না একটু শুধু কটকটা হয়েছেকটকটা মানে কী? হাওয়াই মিঠাই টাইপ। 

আনিকা আহত গলায় বলল, আমি যত সুন্দর করেই সাজি না কেন তুমি সবসময় বলাে, কটকটাতুমি কি চাও আমি বিধবাদের কাপড় পরি ? সাদা শাড়ি, সাদা ব্লাউজ

তােমার যা পছন্দ তাই পরবে। 

আনিকা বলল, আজ রিকশায় উঠব না এসি আছে এমন কোনাে ইয়ােলাে ক্যাব নাও। 

শওকত বলল, আমরা যাচ্ছি কোথায় ? আনিকা বলল, মগবাজারে যাচ্ছিকোনাে বিয়েদাওয়াত

আনিকা কঠিন গলায় বলল, বিয়ের দাওয়াতফাওয়াত না আমি বিয়ে করতে যাচ্ছি মগবাজার কাজি অফিসে যাব। 

শওকত বলল, ঠাট্টা করছ

 

Read more

যদিও সন্ধ্যা -পর্ব-(৫)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *