আমিই মিসির আলি-পর্ব-(৩)-হুমায়ূন আহমেদ

আমিই মিসির আলি

শুধু কেরােসিনের চুলা কিনলে হবে নাএর সঙ্গে আরাে অনেককিছু কিনতে হবেকী কী কিনতে হবে আসুন তার একটা লিস্ট করে ফেলিএতে দ্রুত সময় কেটে যাবে। 

লিলি তার হ্যান্ডব্যাগ খুলে কাগজ কলম বের করলমিসির আলিকে অবাক করে দিয়েই টেবিলে ঝুঁকে দ্রুত লিখে ফেলল— 

১. কেরােসিনের চুলা . চুলার ফিতা , কেরােসিন . ছুরি . কাঠের বাের্ড (মাছ গােসত কাটার জন্যে. কেতলি . সসপ্যান . দুটি হাঁড়ি (ভাতের এবং তরকারির) , চায়ের কাপ ১০. চামচ ১১. কনডেন্সড মিল্ক  ১২. চা  ১৩, কফি মেয়েটা এমনভাবে লিখছে যেন মিসির আলি চেয়ারে বসে পড়তে পারেনমেয়েটার এই ভঙ্গিটা ভালাে লাগছেকাজের ভঙ্গিকাজটা সে হেলাফেলার সঙ্গে করছে না, গুরুত্বের সঙ্গে করছে। আপনি একা যাচ্ছেন? হঁ্যা। 

আমারাে মাঝে মাঝে খুব ইচ্ছা করে একা কোথাও গিয়ে থাকতেরবিনসনশাের মতাে এক কোনাে দ্বীপে বাস করাকী করব না করব কেউ দেখবে নাআমার মনে হয় আমি একা একা সারা জীবন কাটাতে পারবআচ্ছা চাচাজি আপনি কি পারবেন

আমিই মিসির আলি-পর্ব-(৩)-হুমায়ূন আহমেদ

বুঝতে পারছি নাআমি কখনাে ভেবে দেখি নি। 

কোনাে পুরুষ মানুষের পক্ষে একা একা সারা জীবন কাটানাে সম্ভব নাপুরুষদের নানান ধরনের চাহিদা আছেদ্র চাহিদা, অভদ্র চাহিদাওদের চাহিদার শেষ নেই। 

মেয়েরা কি তার থেকে মুক্ত

মেয়েরাও তার থেকে মুক্ত নাতবে মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনাে পরাজিত হয় নাপুরুষরা হয়। 

লিলি লেখা বন্ধ করে সােজা হয়ে বসতে বসতে বলল, সব মিলিয়ে আটত্রিশটা আইটেম লিখেছিএই আটত্রিশটা আইটেম সঙ্গে নিয়ে গেলে আপনি একা একা থাকতে পারবেনএর মধ্যে অষুধও আছেচট করে অসুখ বিসুখ হলে ডাক্তারখানা পাবেন না। 

থ্যাংক অ্যা। 

আমি কাল আবার আসব এর মধ্যে যদি আরাে নতুন কোনাে আইটেমের নাম মনে আসে আপনাকে বলব  

আচ্ছা। 

লিলি ছােট্ট নিঃশ্বাস ফেলে বলল, এখন একটা বেজে দশ মিনিটএই নিন চিঠিদয়া করে ঝুড়িতে ফেলে দেবেন নাপড়বেনতবে আমার সামনে পড়বেন নাআমি চলে যাবার পর পড়বেন। 

অবশ্যই পড়ব। 

আমিই মিসির আলি-পর্ব-(৩)-হুমায়ূন আহমেদ

আমি বাজার করতে খুব পছন্দ করিআপনি যদি রাজি হন তাহলে কাল যখন অসিব তখন আপনাকে নিয়ে কেরােসিনের চুলাটুলা কিনে দেবআপনি যে দামে কিনবেন, আমি তার অর্ধেক দামে কিনে দেবআর কিছু আইটেম আছে যা দোকানে গেলে মনে পড়বেকাগজ কলম নিয়ে বসলে মনে পড়বে নাএইতাে এখন একটা জরুরি আইটেম মনে পড়ল, ন্যাকড়া। 

ন্যাকড়া

হা ন্যাকড়ান্যাকড়াকে মােটেই তুচ্ছ মনে করবেন নাচুলা থেকে গরম চায়ের কেতলি নামাবেন কীভাবে? হাতের কাছে ন্যাকড়া না থাকলে হয়তাে গায়ের শার্টের একটা অংশ দিয়ে নামতে যাবেন তারপর এ্যাকসিডেন্টসারা গা গেল পুড়েভালাে কথা অষুধের লিস্টে আমি বার্নল লিখে দিয়েছি। নিতে কিন্তু ভুলবেন না । 

আচ্ছা ভুলব নাচাচাজি বাজার করার সময় আমাকে কি আপনি সঙ্গে নেবেন

তুমি কাল অসি তখন দেখা যাবেআমার সমস্যা কি জান ? আমি আমার নিজের কাজগুলি নিজেই করতে ভালােবাসিকেউ আমাকে কোনাে ব্যাপারে সাহায্য করছে এটা ভাবতেই আমার কাছে খারাপ লাগে। 

এই জন্যেই কি বিয়ে করেন নি

বিয়ে না করার পেছনে এটা কারণ হিসেবে কাজ করে নিবউকে দিয়ে কাজ করাবএই ভেবেতাে আর কেউ বিয়ে করে না। 

আমিই মিসির আলি-পর্ব-(৩)-হুমায়ূন আহমেদ

কাল আমি ঠিক এগারােটার সময় আসবআচ্ছা। 

আমার যেতে ইচ্ছা করছে নাআরাে কিছুক্ষণ আপনার সঙ্গে গল্প করতে ইচ্ছা করছেবসব

 নাআমি এক নাগাড়ে কারাে সঙ্গেই পঞ্চাশ মিনিটের বেশি গল্প করতে পারি নাদীর্ঘ দিন মাস্টারি করেছি তোমাস্টারদের ক্লাসগুলি হয় পঞ্চাশ মিনিটেরযে সব শিক্ষক দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তারা কখনাে পঞ্চাশ মিনিটের বেশি কোনাে সিটিং দিতে পারেন না। আমার নাম কি আপনার মনে আছে

মনে আছেডাক নাম লিলিভালাে নাম মারহাবা খাতুন। 

আমার ভালাে নাম আসলে মারহাবা খাতুন নামাহাবা বেগম আমি মার পরে একটা বসিয়ে মাহাবাকে মারহাবা করেছি। 

মাহাবা তাে বেশ আধুনিক নামতুমি কেন বললে খুব পুরনাে ধরনের নাম

মিথ্যা করে বললামছােট্ট একটা পরীক্ষা করলামমিথ্যা কথা বললে আপনি ধরতে পারেন কি না সেই পরীক্ষাআমি আপনাকে নিয়ে লেখা একটা বইয়ে পড়েছি কেউ মিথ্যা কথা বললে আপনি সঙ্গে সঙ্গে ধরে ফেলেনআসলে আপনি পারেন না। 

তুমি নাম নিয়ে মিথ্যা বলতে পার এটা মাথায় আসে নিকাজেই আমি সেইভাবে তােমাকে লক্ষ করি নি। 

মেয়েদের সম্পর্কে আপনি আসলে খুব কম জানেননিজের নাম নিয়ে মিথ্যা কথা বলতে মেয়েরা খুব পছন্দ করে। 

আমিই মিসির আলি-পর্ব-(৩)-হুমায়ূন আহমেদ

তাই নাকি

হা। ধরুন কোনাে মেয়ে টেলিফোন ধরেছেঅপরিচিত একজন পুরুষ জিজ্ঞেস করল, আপনি কে বলছেন ? মেয়েটা তখন নিজের নাম না বলে ফট করে তার বান্ধবীর নাম বলে দেবেআচ্ছা আমি যাই, আপনি তাে আবার পঞ্চাশ মিনিটের বেশি কথা বলেন নাআমি যে বাড়তি কিছুক্ষণ কথা বললাম কেন বললাম জানেন ? পঞ্চাশ মিনিট পুরাে করার জন্যে বললামআমি আপনার কাছে এসেছি সাড়ে বারােটায় এখন বাজছে একটা বিশপঞ্চাশ মিনিট হয়েছে

হা হয়েছে। 

আপনি আমাকে দ্রুত বিদায় করতে চাচ্ছিলেনআমি চলেই যেতাম কিন্তু পঞ্চাশ মিনিটের কথা বলে আপনি নিজেই নিজের ফাদে আটকে গেলেনখুব বুদ্ধিমান মানুষদের এটা একটা সমস্যানিজেদের তৈরি করা ছােট ছােট ফাঁদে তারা নিজেরা ধরা পড়েচাচাজি যাই

আচ্ছা যাও। 

মিসির আলি মেয়েটিকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিলেনএই কাজটা তিনি সচরাচর করেন না। 

 

Read more

আমিই মিসির আলি-পর্ব-(৪)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *