আমিই মিসির আলি-পর্ব-(৫)-হুমায়ূন আহমেদ

আমিই মিসির আলি

টোপ নাম্বার চার 

যদিও তিনটা টোপ ব্যবহার করার কথা ছিল, তারপরেও আমি চতুর্থ টোপটি ব্যবহার করছিঅনেকের ব্যাপারে এই টোপ কাজ করলেও আপনার ব্যাপারে করবে বলে মনে হচ্ছে নাএটা হল লিলির রান্নারান্নার উপর নােবেল পুরস্কার দেবার ব্যাপার থাকলে প্রতি বছরই সে একটা করে নােবেল পুরস্কার পেতসামান্য আলু ভাজাও যে অমৃতসম খাদ্য হতে পারে লিলির আলু ভাজা না খেলে বুঝতে পারবেন না। 

টোপ নাম্বার পাঁচ 

ক্ষমা প্রার্থনা পূর্বক আরাে একটি টোপএটি আপনাকে কাবু করে ফেলবে বলে আমার ধারণাআমার ব্যক্তিগত লাইব্রেরীর কথা বলছিবইয়ের মােট সংখ্যা আঠারাে হাজারের বেশিআপনার পছন্দের বিষয়ে (সাইকোলজি, বিহেভিয়ারেল সায়েন্স

প্রচুর বই আছেশুধু একটি নাম উল্লেখ করছি Asmondএর The Other Mind

মিসির আলি সাহেব, কয়েকটা দিনের জন্যে আপনি কি আসতে পারেন না ? আমার শরীর পঙ্গু কিন্তু মনটা পঙ্গু নাআপনি নিজে একজন সতেজ মনের মানুষআপনার সঙ্গেমানসিক যােগাযােগের জন্যে গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। 

আমিই মিসির আলি-পর্ব-(৫)-হুমায়ূন আহমেদ

বিনীত 

এস. সুলতান হক পুনশ্চ: আকাশ দেখার জন্যে এই সময়টা খুব ভালােকুয়াশা থাকে নাএবং চারদিন পরই অমাবস্যাআকাশ ভর্তি হয়ে যাবে তারায়শুক্লপক্ষ তারা দেখার জন্যে ভালাে নাচাঁদের আলােয় তারাদের ঔজ্জ্বল্য কমে যায়কাজেই এখনি সময়। 

মিসির আলি যেকোনাে চিঠি তিনবার পড়েনচিঠির ভেতরে কিছু কথা থাকে যা একবার পড়ে ধরা যায় নাদ্বিতীয় কিংবা তৃতীয়বারে ধরা পড়েএটিও তিনবার পড়লেনসুন্দর চিঠিসুন্দর হাতের লেখাপ্রতিটি অক্ষর স্পষ্টকাটাকুটি যে নেই তা নাতবে কাটা অংশগুলি হােয়াইট ইঙ্ক দিয়ে মুছে দেয়াভদ্রলােকের বাগানবাড়িতে যেতে ইচ্ছা করছে

কিন্তু সম্ভব নামিসির আলি তার ছাত্রকে কুরিয়ারে চিঠি দিয়েছেনসে সব কাজ ফেলে টেকনাফে এসে বসে থাকবেতিনি না পৌছলে খুব অস্থির বােধ করবেদুশ্চিন্তা করবেতিনি কাউকে অকারণ দুশ্চিন্তায় ফেলতে চান না। 

লিলিকে দেখে মিসির আলি চিনতে পারলেন নাচিনতে পারার কথাও নাদরজা ধরে যে দাড়িয়ে আছে সে আগের দিনের লিলি না, অন্য কেউ মাথার চুল নীল রঙের স্কার্ফ দিয়ে ঢাকাচোখে কালাে চশমাঠোটে গাঢ় লাল লিপস্টিকজাপানি কিমাননার মতাে একটা পােশাক পরেছে। তার রঙ দেখে চোখ ধাধিয়ে যায়উঁচু হীলের জুতা পরেছে বলে তাকে দেখাচ্ছেও অনেক লম্বা। 

আমিই মিসির আলি-পর্ব-(৫)-হুমায়ূন আহমেদ

চাচাজি আমাকে চিনতে পারছেন না, আমি লিলিমাহাবা বেগমমিসির আলি বিড়বিড় করে বললেন, আচ্ছা আচ্ছাসত্যি করে বলুন তাে আমাকে চিনতে পেরেছিলেন

চিনতে পারি নিমানুষের চেহারা মনে রাখা কত কঠিন দেখলেন ? দেখলাম। 

আমি কী করেছি জানেন ? লম্বা করে লিপস্টিক দিয়ে ঠোঁট লম্বা করেছিমানুষকে চেনা যায় ঠোঁট দিয়ে আর চোখ দিয়েযে দুটা জিনিস দিয়ে চেনা যায়, সে দুটা জিনিস আমি বদলে দিয়েছিচশমা দিয়ে চোখ ঢেকেছি আর ঠোট বদলে দিয়েছি। 

মিসির আলি বললেন, লিলি বােসতােমাকে সুন্দর লাগছে। 

সুন্দর দেখাবার জন্যে আমি সাজ করি নিনিজেকে বদলে দেবার জন্যে করেছিভালাে কথা চাচাজি, আপনি কি কেরােসিনের চুলা এইসব কিনে ফেলেছেন না কেনা হয় নি। 

লিলি স্বস্তির নিশ্বাস ফেলে বলল, বাচলামকারণ আমি সব কিনে ফেলেছিএমন অনেক কিছু কিনেছি যা লিস্টে ছিল না, যেমন হারিকেন, টর্চ, ব্যাটারিহাফ কেজি সুতলি কিনেছি। 

আমিই মিসির আলি-পর্ব-(৫)-হুমায়ূন আহমেদ

সুতলি কেন ? এখন আপনার কাছে মনে হচ্ছে সুতলি কী জন্যে? কিন্তু একা থাকতে গিয়ে 

দেখুন সুতলি কত কাজে লাগবেমশারি খাটাবার জন্যে লাগবেভেজা জামা কাপড় শুকুতে দেবেন তার জন্যে দড়ি টানাতে হবেআরাে অনেক কিছুর জন্যে লাগবে । শলার ঝাড়ও কিনেছি। 

কত টাকা খরচ হয়েছে ? আপনার বাজেটের চেয়ে কম লেগেছেতুমি তাে জান না আমার বাজেট কত? বাজেট যতই হােক, তারচেকমকারণ বাংলাদেশে আমার চেয়ে দরাদরি আর কেউ করতে পারে নাচাচাজি শুনুন এই যে বাজার টাজার করে ফেলেছি তার জন্যে রাগ করেন নি তাে

প্লীজ রাগ করবেন নাআরেকটা কথা জিনিসগুলির দাম দেবারও চেষ্টা করবেন নাকোনাে লাভ হবে নাকারণ কিছুতেই দাম দিতে পারবেন না আমার হাসবেন্ডের চিঠিটা পড়েছেন

হ্যা। 

আপনি টোপ গেলেন নিতাই না ? আপনি নিশ্চয় সমুদ্র ফেলে তারা দেখতে যাচ্ছেন না ? সমুদ্র হাত দিয়ে ছোঁয়া যায়আকাশের তারা যত সুন্দরই হােক হাত দিয়ে ছোঁয়া যায় না| তারা দেখার ইচ্ছা থাকলেও যেতে পারছি নাআমার এক ছাত্রের সঙ্গে সবকিছু ঠিক করা সে আবার আমাকে অতিরিক্ত রকমের শ্রদ্ধাভক্তি করেসে টেকনাফে এসে বসে থাকবে

আমিই মিসির আলি-পর্ব-(৫)-হুমায়ূন আহমেদ 

লিলি হাসিমুখে বলল, আপনাকে টেকনাফে না দেখলে তার মাথা খারাপের মতাে হয়ে যাবেসে ভাববে আমাদের স্যার ভুলা টাইপ মানুষ, না জানি তার কী হয়েছে। 

ঠিক বলেছ লিলি। 

আমার কোনাে ইএসপি ক্ষমতা নেই, কিন্তু আমি জানতাম আপনি আমাদের এখানে আসবেন নাআমি আমার হাসবেন্ডকে সেটা বলেছিসে বিশ্বাস করে নিতার ধারণা সে এমন গুছিয়ে চিঠিটা লিখেছে যে চিঠি পড়েই আপনি হােল্ডঅল বেঁধে রওনা দিয়ে দেবেনউত্তর দক্ষিণে তাকাবেন না। 

মিসির আলি বললেন, চিঠিটা খুবই গুছিয়ে লেখা। 

লিলি বলল, আপনার জন্যে চিঠিটা গুছিয়ে লেখা নাআবেগ আছে এমন সব মানুষদের জন্যে চিঠিটা গুছিয়ে লেখাআপনি তাদের দলে পড়েন না। 

তােমার ধারণা আমার আবেগ নেই

 

Read more

আমিই মিসির আলি-পর্ব-(৬)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *