আমিই মিসির আলি-পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ

আমিই মিসির আলি

মিসির আলির ঘর পছন্দ হলোপুরনাে বাড়ির একটা সুন্দর ব্যাপার হলােঘরগুলি প্রকাণ্ড ছােটখাট ফুটবল খেলার মাঠকড়ি বর্গার ছাদ অনেক উঁচুতেছাদ থেকে লম্বা লম্বা লােহার রড নেমে এসেছেব্লডের মাথায় ফ্যানএক শােবার ঘরেই চারটা ফ্যানইলেক্ট্রিসিটি ছাড়া এই ফ্যান চলার কথা নাকাজেই ধরে নেয়া যেতে পারে এদের জেনারেটর আছেফ্যানগুলি পুরনাে আমলের ডিসি ফ্যান না। আধুনিক কালের ফ্যানফ্যানের পাখায় জমে থাকা ময়লা থেকে বােঝা যায় যে ফ্যানগুলি ব্যবহার করা হয়। 

ঘরে শােবার খাট দুটাচারপাশে রেলিং দেয়া প্রকাণ্ড খাটটা ঘরের মাঝামাঝি রাখাএই খাটে ওঠার জন্যে দুই ধাপ সিঁড়ি আছেজানালার পাশে খাটের সাইজেরই একটা টেবিলবিশাল টেবিলের সঙ্গে বেমানান ছােট একটা চেয়ারচেয়ার টেবিলের উল্টোদিকে দুটা আলমিরাকাঠের আলমিরা তালাবন্ধ চারটা সােফার চেয়ারচেয়ারে সবুজ মখমলের গদিচেয়ারের পাশে পুরনাে ডিজাইনের দুটা আলনাতারপরেও মনে হচ্ছে ঘরটা ফাঁকাদুটা খাটেই বিছানা করা হয়েছে

মিই মিসির আলি-পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ

কিছুক্ষণ আগেই করা হয়েছে বলে মনে হচ্ছেএকটায় বিছানাে হয়েছে ধবধবে সাদা চাদর। সাদা বালিশের ওয়াররেলিং দেয়া খাটে সবকিছুই রঙিনতবে দুটো খাটেই কোলবালিশ আছেমিসির আলি বাথরুমে উঁকি দিলেনবাথরুমও প্রায় শােবার ঘরের মতােই বড়খুবই আধুনিক বাথরুমএই বাথরুম অবশ্যই পরে বানানাে হয়েছেযে সময়ের বাড়ি সে সময়ে টাইলস নামক বস্তু বাজারে আসে নি। 

বাথরুমটা শুধু যে ঝকঝক করছে তা না, বড় বড় হােটেলের মতাে করে গােছানােবেসিনের উপর সাবান, টুথপেস্ট এবং একটা মােড়কনাখােলা টুথব্রাশতােয়ালে রাখার জায়গায় তােয়ালে ঝুলছেময়লা নয়মনে হচ্ছে এইমাত্র ধােপাখানা থেকে নিয়ে আসা। 

মিসির আলি বেসিনের কলে পানি আশা করেন নিদোতলায় পানি আসতে হলে ছাদে পানির ট্যাংক থাকতে হবেসেই ট্যাংকে পানি তােলার ব্যবস্থা থাকতে হবেট্যাপ খুলতেই পানি পাওয়া গেলঅনেকদিন অব্যবহারের পর হঠাৎ কল খুললে লাল পানি বের হয়সে রকম পানি নাপরিষ্কার পানিমিসির আলি মুখে পানি ছিটালেন। 

আমিই মিসির আলি-পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ

সিঁড়িতে থপথপ শব্দ করতে করতে কেউএকজন আসছেবাড়ির মালিক নিশ্চয় ননতিনি হুইল চেয়ারে থাকেনতাহলে কে আসছেদারােয়ান

একেকটা সিড়ি ভাঙতে এত সময় নিচ্ছে কেন? নিশ্চয়ই ভারী কিছু নিয়ে আসছে সেই ভারী বস্তুটা কী হতে পারে ? চেয়ারটেবিল কাঁধে করে আনবে 

তার ঘরে চেয়ারটেবিল আছেবালতিতে করে গরম পানি কি আছে ? রাতের বেলার অতিথিদের গরম পানি দেয়ার রেয়াজ আছেঅতিথি গরম পানিতে গােসল করবেন, কিংবা হাতমুখ ধােবেনতাঁর প্রতি যে বিশেষ যত্ন নেয়া হচ্ছে তাতে সেটা প্রকাশ পাবে। 

না বালতি নিয়ে কেউ আসছে নাবালতি হলে মাঝে মাঝে সিঁড়িতে নামিয়ে রাখততার শব্দ পাওয়া যেত | সেই শব্দ পাওয়া যাচ্ছে নামিসির আলি ঘর থেকে বের হয়ে বারান্দায় চলে এলেন। 

দারােয়ান বরকত আসছেতার কোমরে মাটির কলসিকলসির মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে, তার মানে কলসিতে করে গরম পানিই আনা হচ্ছে মিসির আলি স্বস্তির নিঃশ্বাস ফেললেনযাক লজিক শেষ পর্যন্ত কাজ করেছেসিদ্ধান্তে ভুল হয় নিআজকাল এই ব্যাপারটা তার প্রায়ই হচ্ছেকোনাে বিষয়ে সিদ্ধান্তে আসার পরই টেনশান বােধ করা শুরু করছেনলজিকের যে সিড়িগুলি গাঁথা হয়েছে সেই সিঁড়িগুলি কি ঠিক আছে ? সিঁড়ি বেয়ে ওঠা যাবে তাে

আমিই মিসির আলি-পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ

মিসির আলি জানেন এই সবই হচ্ছে বয়সের লক্ষণবয়স মানুষের সবচেবড় ক্ষতি যা করে তা হলাে আস্থা কমিয়ে দেয়। যাই করা হয় মনে হয় ঠিকমতাে বুঝি করা হলাে নাভুল থেকে গেল। 

স্যার গরম জলবুঝতে পারছিসিনান করলে করেনগােসল করব নাবড় সাব সিনান করতে বলেছেনতােমার বড় সাহেব বললে তাে হবে নাআমার গোসল করতে ইচ্ছে করছে । 

আর কিছু লাগব ? না আর কিছু লাগবে নাভালাে কথাতুমি গরম পানি না বলে গরম জল বলছ কেন? তােমাদের এদিকে কি পানিকে জল বলা হয়? এটা কি হিন্দুপ্রধান অঞ্চল। 

বরকত জবাব দিল নাসরু চোখে তাকিয়ে রইলমিসির আলি বললেন, আচ্ছা ঠিক আছে তুমি যাও। 

যাও বলার পরেও সে যাচ্ছে নাআগের মতােই সরু চোখে তাকিয়ে আছেবলশালী একজন মানুষবয়স কত হবে ত্রিশ কিংবা পঁয়ত্রিশ বেশিও হতে পারেচুলে পাক ধরেছেমানুষটার বুদ্ধি কেমন? চট করে মানুষের বুদ্ধি বের করার কোনাে উপায় এখনাে বের করা যায় নিসাইকোলজিস্টরা নানান ধরনের পরীক্ষা অবশ্যি বের করেছেন। কোনাে পরীক্ষাই মিসির আলির কাছে গ্রহণযােগ্য মনে হয় নাআসলে বুদ্ধি পরীক্ষার ব্যবস্থা না থেকে থাকা উচিত ছিল বােকামি পরীক্ষার ব্যবস্থাপ্রথম শ্রেণীর বােকাদের জন্যে এক রকম পরীক্ষাদ্বিতীয় শ্রেণীর বােকাদের জন্যে আরেক রকম পরীক্ষা। 

আমিই মিসির আলি-পর্ব-(৮)-হুমায়ূন আহমেদ

বরকত চলে যাচ্ছেযেতে যেতেও দু’বার ফিরে তাকালসিঁড়ির কাছে অন্ধকারকাজেই তার চোখের দৃষ্টিতে কি আছে বােঝা যাচ্ছে নাকিছু একটা নিশ্চয়ই আছেনয়তো এত বার করে তাকাত না। 

মিসির আলি নিজের ঘরে ঢুকলেনঘরটা নিজের মতাে করে সাজিয়ে নেয়া দরকার নিজের গায়ের গন্ধ ঘরময় ছড়িয়ে দিতে হবেগন্ধ যত ছড়াবে ঘর হবে তত আপননিম্নশ্রেণীর পশুরা তাই করেনিজের গায়ের গন্ধ দিয়ে সীমানা ঠিক করে দেয় অদৃশ্য সাইনবাের্ড গন্ধ দিয়ে বলেএই আমার সীমানাএর ভেতর আর কেউ আসবে নাযদি ভুলে চলেও আস, বেশিক্ষণ থাকবে নাথাকলে সমূহ বিপদ। 

মিসির আলি সুটকেস খুলে বই বের করলেনচারটা বইয়ের মধ্যে একটা হলাে ক্লোজআপ ম্যাজিকের বইদড়িকাটার খেলা, পিংপং বল অদৃশ্য করে দেবার খেলার মতাে ছােট ছােট ম্যাজিকের কৌশল দেয়া আছেপড়তে ভালাে লাগেতিনি বইগুলি টেবিলে সাজিয়ে রাখলেনএত বড় টেবিলে চারটা মাত্র বই দেখতে হাস্যকর লাগছে

 

Read more

আমিই মিসির আলি-পর্ব-(৯)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *