আমিই মিসির আলি-পর্ব-(১২)-হুমায়ূন আহমেদ

আমিই মিসির আলি

এর প্রভাবও বাকিদের উপর পড়বে। আফ্রিকার আদিবাসি এক জনগােষ্ঠির উপর একবার একটি সমীক্ষা চালানাে হয়েছিলদেখা গেল এরা সবাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেকারণ অনুসন্ধান করে পাওয়া গেল এদের দলপতি বাঁ পায়ে ব্যথা পেয়েছিলব্যথার কারণে সারাজীবন তাকে খুঁড়িয়ে হাঁটতে হয়েছে। তাই সংক্রমিত হয়েছে পুরাে দলের উপর । 

আমি বাড়ির তিন সদস্যকে আলাদা আলাদাভাবে দেখার চেষ্টা করছি, আবার দলবদ্ধভাবেও দেখার চেষ্টা করছিসুলতানকে আমার মনে হয়েছে আত্মবিশ্বাসী একজন মানুষআমি যা করছি ঠিক করছি, আমি যা ভাবছি ঠিক ভাবছি গােত্রের একজনএকই ব্যাপার লিলির মধ্যে এবং বরকতের মধ্যেও দেখলামদীর্ঘদিন কিছু মানুষ যদি একটি গণ্ডিতে বাস করে তাহলে একটা পর্যায়ে তারা তাদের ব্যক্তিস্বাতন্ত্র্য হারিয়ে ফেলতে শুরু করেএদের ক্ষেত্রেও কি তাই হতে যাচ্ছে

সুলতানের আট ধরনের মধু এবং মধু নিয়ে তার বাড়াবাড়ি উচ্ছাসের কারণটা ধরতে পারছি নাযারা মদ্যপান করেন এবং ভালাে মদের ব্যাপারে যাদের আগ্রহ আছে তাদের মধ্যে এই উচ্ছ্বাস দেখা যায়নানান ধরনের মদ সংগ্রহ করতে এবং অতিথিদের তা দেখাতে এরা পছন্দ করেনসুলতানের মধুর ব্যাপারটা শুরুতে আমি সে রকম কিছুই ভেবেছিলামপরে লক্ষ করলাম ব্যাপারটা সে রকম নাআমি নিশ্চিত যে সুলতান মধু খায় না

আমিই মিসির আলি-পর্ব-(১২)-হুমায়ূন আহমেদ

কারণ সে যখন আমাকে মধু দিচ্ছিল তখন তার নাকি এবং ভুরু সামান্য কুঞ্চিত হলােযে শুটকি কখনাে খায় না তার সামনে এক বাটি শুটকির ঝােল দিলে সে এই ভঙ্গিতেই নাক কুঁচকাবেআমি একবার ভেবেছিলাম তাকে সরাসরি জিজ্ঞেস করি সে মধু খায় কিনাশেষ পর্যন্ত জিজ্ঞেস করি নি। আমি যে চোখ খােলা রেখে সব দেখছি তা ঠিক এই মুহূর্তে এদের জানতে দিতে চাচ্ছি নাবরকত নামের দারােয়ানের একটা বিষয় আমার চোখে লাগছে। আমি লক্ষ করেছি সিঁড়ি বেয়ে উঠতে তার 

খুবই কষ্ট হয়দেখে মনে হয় কষ্টটা শারীরিকআমার ধারণা তা নাআমার ধারণা কষ্টটা মানসিকদোতলার কোনাে ভয়ঙ্কর স্মৃতি কি তার মাথায় আছে

যে কারণে দোতলায় ওঠার ব্যাপারে তার অনাগ্রহ আছে

লিলি মেয়েটি নিজের চারদিকে এক ধরনের রহস্য তৈরি করার জন্যে ব্যস্তএটি অস্বাভাবিক না। মেয়ে মাত্রই নিজেকে রহস্যময়ী হিসেবে উপস্থিত করতে চায়মেয়েটি বুদ্ধিমতীসে নানানভাবে আমার বুদ্ধির হিসেব নিতে চাচ্ছেদাড়ি পাল্লায় বুদ্ধি মাপতে চাচ্ছেতার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আমার বুদ্ধির ব্যাপারটা তার কাছে জরুরিকেন জরুরি? সেকী আমার বুদ্ধি ব্যবহার করতে চায় ? কোথায় ব্যবহার করবে...‘ 

এই পর্যন্ত লিখে মিসির আলি হাই তুললেনতার ঘুম পাচ্ছেএখন ঘুমানাে যায়। 

আমিই মিসির আলি-পর্ব-(১২)-হুমায়ূন আহমেদ

মিসির আলি বিড়বিড় করে বললেন, This is a dream.Nothing but a dream. যে বিস্ময়কর ঘটনা এই মুহূর্তে তার চোখের সামনে ঘটছে সেটা স্বপ্ন ছাড়া আর কিছুই হতে পারে নাস্বপ্নে বিস্ময়কর ঘটনা খুব স্বাভাবিকভাবে ঘটেএখানেও তাই ঘটছে। তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন তাঁর মশারির ছাদে একটা সাপ কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছেকুণ্ডলি ভেঙে সাপটা মাথা বের করলএই তাে এখন মশারি বেয়ে নিচে নামছেসাপের গায়ে লম্বা লম্বা দাগ থাকেএর গায়ে ফুটি ফুটিঅনেকটা চিত্রা হরিণের মত

তিনি আবারাে বিড়বিড় করে বললেন, This is a dream. Nothing but a dream, স্বপ্নের নানান স্তর আছেতিনি নিশ্চয়ই গভীর কোনাে স্তরের স্বপ্ন দেখছেনধরনের স্বপ্ন চট করে ভাঙে নামানুষের মস্তিষ্ক স্বপ্নটা পুরােপুরি দেখানাের ব্যবস্থা করেতার বেলাতেও এই ব্যাপারটিই হচ্ছেস্বপ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত তাঁকে দেখতে হবেতার মস্তিষ্ক দেখাবেতিনি না চাইলেও দেখাবে। 

আমিই মিসির আলি-পর্ব-(১২)-হুমায়ূন আহমেদ

যদি ঘটনাটা স্বপ্ন হয়ে থাকে তাহলে তাঁর চুপচাপ শুয়ে সাপটার দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার নেইচোখ বন্ধ করলেও সাপটা চলে যাবে নাতার চোখ বন্ধ না করার সঙ্গে স্বপ্নের কোনাে সম্পর্ক নেইআর যদি স্বপ্ন না হয়ে থাকে তাহলে অনেক কিছুই করার আছেশুয়ে না থেকে তাঁর উঠে বসা দরকারহাততালি দেয়া দরকারসাপ শব্দ পছন্দ করে নাযেকোনাে ধরনের কম্পন তার কাছে বিরক্তিকরখাটটা দোলানাে যেতে পারেবালিশের নিচে সিগারেট আছে। সিগারেট ধরানাে যেতে পারেসিগারেটের ধোঁয়াও নিশ্চয়ই সাপটা পছন্দ করবে না। 

মিসির আলি উঠে বসার সিদ্ধান্ত নিলেন কিন্তু অনেক চেষ্টা করেও বসতে পারলেন না। এর দুটা কারণ হতে পারেস্বপ্নে নিজের ইচ্ছায় কিছু করা যায়

তিনি উঠে বসার চেষ্টা করছেন কিন্তু পারছেন নাকাজেই এটা স্বপ্নআর স্বপ্ন না হয়ে ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তিনি উঠে বসতে পারছেন না, কারণ তিনি প্রচণ্ড ভয় পেয়েছেনভয়ে স্নায়ুতে স্থবিরতা চলে এসেছেমস্তিষ্ক উঠে বসার সিগন্যালটা ঠিকমত দিতে পারছে না। যে সব রাসায়নিক বস্তু নিউরনের বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদের ভেতরের ভারসাম্য নষ্ট হয়ে গেছে

আমিই মিসির আলি-পর্ব-(১২)-হুমায়ূন আহমেদ

তিনি বালিশের নিচে হাত দিয়ে সিগারেট নিলেনসিগারেট ধরালেনতামাকের গন্ধ পাওয়া গেলতাহলে কি এটা স্বপ্ন না, সত্যি ? স্বপ্ন হলাে সিনেমার পর্দায় বি দেখার মতাে ছবি দেখা যাবে, শব্দ শােনা যাবে তবে কোনাে গন্ধ পাওয়া যাবে নাস্বপ্ন গন্ধ এবং বর্ণহীন। 

তিনি গন্ধ পাচ্ছেন এবং রংও দেখছেনসাপের গায়ের হলুদ ফুটি স্পষ্ট দেখেছেনএই তাে এখন তার হাতে বেনসন এন্ড হেজেসএর সােনালি প্যাকেটগাঢ় লাল রঙের উপর লেখা Special filter

তবে এখানেও কথা আছে, গভীর স্তরের স্বপ্নে বর্ণ গন্ধ সবই থাকেআচ্ছা এমন কি হতে পারে তিনি যা দেখছেন তা স্বপ্ন না, বাস্তব ঘটনাতাকে তাে আগেই বলা হয়েছে এই বাড়ির দোতলায় সাপ আছেযদি সাপ থেকেই থাকে তাহলে ঘরে সাপ আসতেই পারেকারণ এই ঘরটায় কার্বলিক এসিড দেয়া হয় নি। 

ধরে নেয়া যায় একটা সাপ ঘরে ঢুকেছেআলাে সমস্ত প্রাণীকুলকে কৌতূহলী করে সাপটাকেও করেছেসে এগিয়ে এসেছে খাটের নিচে রাখা হারিকেনের দিকেএখানে এসে সে শুনতে পেল নিঃশ্বাস ফেলার শব্দখাট থেকে শব্দটা আসছে সাপটা আবারাে কৌতূহলী হলােসে দেখতে গেল ব্যাপারটা কী? কীসের শব্দ ? শব্দটা কোত্থেকে আসছে? দেখতে গিয়ে সে চলে গেল মশারির ছাদেতার কৌতূহল মিটেছে বলে সে এখন চলে যাচ্ছেকিংবা তার কৌতূহল মিটে নি। সে চলে যাচ্ছে কারণ সে বুঝতে পারছে কৌতূহল মেটার কোনাে সম্ভাবনা নেই। 

আমিই মিসির আলি-পর্ব-(১২)-হুমায়ূন আহমেদ

মিসির আলি বিছানায় উঠে বসলেনবালিশের কাছে হাত বাড়ালেনটর্চ লাইটটা আছেতিনি টর্চের আলাে ফেললেনসাপটা দেখা যাচ্ছে নাখাট বেয়ে নিশ্চয়ই নেমে গেছেতিনি কয়েকবার কাশলেনটর্চ লাইটে টোকা দিলেনবসে বসেই খাট নাড়ালেনতিনি এখন বিছানা থেকে নামবেনতাঁকে একটা কাজ করতে হবেছােটখাট একটা পরীক্ষাতাকে যেতে হবে বড় টেবিলটার কাছেটেবিলের উপর ডায়েরি আছেডায়েরির পাতায় কিছু একটা লেখে নাম সই করতে হবে। 

 

Read more

আমিই মিসির আলি-পর্ব-(১৩)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *