মৃন্ময়ী-পর্ব-(২৬)-হুমায়ূন আহমেদ

মৃন্ময়ী

পঞ্চাশ মিনিটের ক্লাসআমি উপস্থিত হলাম চল্লিশ মিনিট পরক্লাসে ঢুকেই স্বস্তির নিঃশ্বাস পড়লটিচার নেইকাওসার স্যার ক্লাস নিতে আসেন নি।……….. যে যার মতাে ছড়িয়ে ছিটিয়ে বসেছেকেউ কেউ ডিজাইন টেবিলে বসে কাজ করছে। তবে বেশির ভাগই গল্প করছেফরিদা বলল ইউনিভার্সিটির কারেন্ট গুজব শুনেছিস? আমাদের বিখ্যাত গৰু স্যার রেজিগনেশন লেটার পাঠিয়েছেন। 

আজ ক্লাসে আসেন নি এই কারণেই এমন গুজব? ………..তিনি গত তিনদিন কোনাে ক্লাসে আসছেন নাতিনদিন আগে থেকেই বাজারে গুজব ভাসছেদুই রকমের গুজবএকটা হলাে তিনি চাকরি করবেন না রেজিগনেশন লেটার দিয়েছেনদ্বিতীয়টা হলােইউনিভার্সিটি তার চাকরি নট করে দিয়েছেদুটা গুজব যখন বাজারে চালু থাকে তখন দুটা গুজবের একটা সত্যি হয়কোনটা সত্যি কে জানে

যেটাই সত্যি হােক ফলাফল তাে একই। ………….তা ঠিকআমরা গুজব অনুসন্ধান কমিটি করেছিআমি সেই কমিটির সেক্রেটারি জেনারেল। আমার দায়িত্ব হচ্ছে আজ বিকাল চারটার মধ্যে রিপাের্ট দেয়াতুই আমার সঙ্গে কাজ করবি

মৃন্ময়ী-পর্ব-(২৬)-হুমায়ূন আহমেদ

আমি কাজ শুরু করে দিয়েছিস্যারের নাম্বারে টেলিফোন করেছিসেই নাম্বারে কেউ ধরছে নাইউনিভার্সিটি থেকে ঠিকানা নিয়ে তার বাসায় গিয়েছিসেখানেও কেউ নেইতবে বিভিন্ন জায়গায় স্পট লাগানাে আছেখোজ বের হয়ে পড়বেতােকে দেখে মনে হচ্ছে হয় তাের প্রচণ্ড মন খারাপ নয় তাের খুব ক্ষিধে লেগেছেকোনটা সত্যি

দুটাই সত্যিআমি সকালে নাশতা করি নিএবং আমার মনও খারাপ। ……………….ক্যান্টিনে নাশতা করে নেভেজিটেবল রােল আছে, গরম গরম ভাজছেনাশতা খেয়ে আয় তাের সঙ্গে গােপন কথা আছেখুবই গােপন সিক্রেট টু দা হাইয়েস্ট ওয়ার্ডার। 

মুখ পাচার মতাে করে রাখলে গােপন কথা বলা যাবে নামনের দুঃখ এক পাশে সরিয়ে আমার কাছে আয়গােপন কথা শুনে যা। …………আমি ফরিদার দিকে তাকালামযত দিন যাচ্ছে এই মেয়ে তত মােটা হচ্ছেমজার ব্যাপার হচ্ছে সে তার বিশাল শরীর নিয়ে মােটেই চিন্তিত নামনের সুখে খাওয়া দাওয়া করছেক্লাসের শেষে বাড়ি যাবার আগে অবশ্যই সে আইসক্রিম খাবেসে একা খাবে না। সঙ্গে যারা থাকবে তাদের সবাইকে খেতে হবেমানুষকে নানান ক্যাটাগরিতে ফেলা যায়ফরিদা এমন মেয়ে যাকে কোনাে ক্যাটাগরিতে ফেলা যাবে না। 

মৃন্ময়ী-পর্ব-(২৬)-হুমায়ূন আহমেদ

ফার্স্ট ইয়ারের প্রথম সেমিস্টার শুরুর দিনে ফরিদা সবাইকে একটা কাগজ পাঠালকাগজের ওপর লেখা জন্মদিনজানিয়ে দিন। ……..তার নিচে গুটি গুটি করে লেখা— ……সহযাত্রী বন্ধুদের অনুরােধ করা যাচ্ছেতাঁরা যেন তাদের জন্মদিন এই কাগজে লিখে দেনযাতে ক্লাসের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমরা জন্মদিন পালন করতে পারি

ফরিদা তার দায়িত্ব পালন করে যাচ্ছেজন্মদিন পার্টি হচ্ছেফরিদা একাই একশকথায় কথায় খুবই গােপন। সিক্রেট টু দি হাইয়েস্ট ওয়ার্ডারবলা তার মুদ্রাদোষ। ভেজিটেবল রােল খেতে খেতে মাকে টেলিফোন করলামমা তার স্বভাব মতাে উল্লসিত গলা বের করলেন, মৃ তুই বিশ্বাস করবি নাএক মিনিট আগে মনে হলােতাের টেলিফোন আসছে

আমার মােবাইলের ব্যাটারি শেষ হয়ে আসছেমােবাইল অফ ছিলএক মিনিট আগে অন করেছিকারণ আমি নিশ্চিত তুই টেলিফোন করবিটেলিপ্যাথির কথা অনেক শুনেছি এই প্রথম নিজের চোখে দেখলামকী যে অবাক হয়েছি! এখনাে গায়ের সব লােম খাড়া হয়ে আছেতাের সঙ্গে গাড়ি আছে না? তুই এক কাজ করগাড়ি নিয়ে হুট করে চলে আয় আমার গায়ের নােম যে খাড়া হয়ে আছে নিজের চোখে দেখে যাআসতে পারবি

 

 

Read more

মৃন্ময়ী-পর্ব-(শেষ)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *