হাহাকারও মনে আসে।
ভঞ্জের পিসি তাই সন্তোষ পান কুঞ্জকে করেছেন কম্বল দান।
একি যন্ত্রণা ! লাইন দুটি আরাে গভীরভাবে মাথায় বসে যাচ্ছে। এক সময় মাথা থেকে ছড়িয়ে পড়বে শরীরে। শরীরের রক্ত কণিকাগুলিও তাল মিলিয়ে আবৃত্তি করতে থাকবে।
পুষ্প চা নিয়ে ঢুকেছে।
তিনি পুষ্পের দিকে তাকালেন। পুষ্প চায়ের কাপ টেবিলে রেখে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটি কি এখনাে তাকে ভয় পায়? হ্যা নিশ্চয়ই পায়। সহজ স্বাভাবিক সম্পর্ক এখন আর তার কারাে সঙ্গেই নেই। By pains men come to greater pains. বড় হবার জন্যে মানুষকে নানা ধরনের কষ্ট করতে হয়। তারপর দেখা যায় তার জন্যে আরাে বড় কষ্ট অপেক্ষা করছে।
‘পুষ্প তুমি আমাকে একটা কম্বল দিতে পার?
পুষ্প হঁানা কিছুই বলল না। খুবই স্বাভাবিক ভঙ্গিতে তার কপালে হাত রাখল। না — মেয়েটা তাকে খুব বেশী ভয় এখন পায় না। ভয় পেলে এত সহজে কপালে হাত রাখতে পারত না।
নীল অপরাজিতা-পর্ব-(১৩)-হুমায়ূন আহমেদ
‘পুষ্প। •
‘কবিতা শুনবে?
পুষ্প চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কিছুই বলল না।। – তিনি নীচু গলায় বললেন –
‘ভঞ্জের পিসি তাই সন্তোষ পান
কুঞ্জকে করেছেন কম্বল দান। পুষ্প কপাল থেকে হাত সরিয়ে, আবার কপালে অন্য হাত রাখল। গা মনে হল পুড়ে যাচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। বাবা এখনাে ফিরেনি – ময়নাতলা স্কুলের দপ্তরি ইউনুসকে দিয়ে চিঠি লিখে পাঠিয়েছেন – আমার ফিরিতে কিঞ্চিৎ বিলম্ব হইবে। ঝড়ে স্কুলগৃহের বিপুল ক্ষতি হইয়াছে। হেড মাষ্টার সাহেবের অফিসকক্ষের কাগজপত্র বিনষ্ট হইয়াছে। একটা ব্যবস্থা না করিয়া আসিতে পারিতেছি না। এদিকে হেডমাষ্টার সাহেব প্রাতঃকালে নেত্রকোনা গিয়াছেন, এখনাে ফিরেন নাই।
শওকত সাহেব চোখ খুলে আবার বন্ধ করে ফেললেন। আলাে চোখে লাগছে।
‘পুষ্প।
‘জি।
‘কুঞ্জ কে জান?
‘জীর্ণ দেউল এক, এক কোণে তারি ;
অন্ধ নিয়াছে বাসা কুঞ্জ বিহারী। ‘আমি আপনার জন্যে একটা লেপ নিয়ে আসি।
‘বাতি নিভিয়ে দিয়ে যাও পুষ্প। বাতি চোখে লাগছে। আমার মনে হয় তুমি আমার কবিতা শুনে ভয় পাচ্ছ। ভাবছ আমার মাথা খারাপ হয়ে গেছে। সে রকম কিছু হয়নি। জ্বর আসার মুহূর্তে কি করে জানি এই কবিতাটা মাথার ভেতর ঢুকে গেছে – কিছুতেই তাড়াতে পারছি না। তােমার এ রকম হয় না?
নীল অপরাজিতা-পর্ব-(১৩)-হুমায়ূন আহমেদ
‘হয়।
পুষ্প নিচে নেমে এল। ইউনুসকে পাঠাল, ভবেশ বাবুকে খবর দিয়ে আনতে। তিনি হােমিওপ্যাথি চিকিৎসা করেন। চিকিৎসক হিসেবে তার কোনরকম খ্যাতি নেই। নিজেই বলেন, ওষুধপত্র যা ছিল সব শেষ। আবার ঢাকায় গিয়ে আনতে হবে। এখন আছে এক প্যাকেট চিনির গুড়া। ভগবানের নাম নিয়ে ঐ দিয়ে দি। ভগবানের অসীম লীলা। এতেই রােগ আরােগ্য হয়।
ভবেশ বাবু তৎক্ষণাৎ এলেন।
রুগীর কপালে হাত দিয়ে বললেন, হােমিও প্যাথির কর্ম না। জল চিকিৎসা। মা জননী প্রচুর জল দিয়ে শরীর ঠাণ্ডা করা লাগব। জলের ব্যবস্থা করেন। শীতল জল।
শওকত সাহেব টকটকে লাল চোখে তাকালেন। সব কেমন এলাে মেলাে হয়ে যাচ্ছে। কি একটা জরুরী কথা বলা দরকার। কথাটা মনে পড়ছে না। তবে কবিতার দু‘চরণ এখন আর মাথায় ঘুর ঘুর করছে না।
ভবেশ বাবু, মাথায় পানি ঢালতে শুরু করলেন। | ঘুমে শওকত সাহেবের চোখ জড়িয়ে আসছে। এখন আরাম বােধ করছেন। পাশ ফিরে ঘুমুতে ইচ্ছা করছে। পাশ ফেরা যাবে না। পাশ ফিরলে কানে পানি ঢুকবে। ভবেশ বাবু বললেন, একটু কি আরাম লাগছে স্যার? লাগছে। ‘হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ – জল চিকিৎসার উপর চিকিৎসা নাই। জল হইল আপনার সর্বরােগ গ্রাসিনী। জলে যে সব প্রাণী বাস করে তাদের এই কারণে কোন রােগ বালাই হয় না। নিরােগ জীবন যাপন করে।
নীল অপরাজিতা-পর্ব-(১৩)-হুমায়ূন আহমেদ
শওকত সাহেব বললেন, আপনি জানলেন কি ভাবে? এরা অসুস্থ হলেতাে আপনাকে খবর দেবে না। ইচ্ছা থাকলেও এদের ক্ষমতা নেই।
‘স্যার আপনি একেবারেই কথা বলবেন না। চুপ করে থাকেন। শরীরটা ভাল বােধ হচ্ছে – এই জন্যে কথা বলছি – জর মনে হচ্ছে কমেছে ভবেশ বাবু আপনার কাছে থার্মোমিটার আছে?
‘আজ্ঞে না। আমি হােমিওপ্যাথি করি। থার্মোমিটার এলােপ্যাথ ডাক্তারদের যন্ত্র। আমি নীতিগত ভাবে ব্যবহার করি না।
‘জ্বর বুঝেন কি ভাবে? ‘গায়ে হাত দিয়ে বুঝি। ‘গায়ে হাত দিয়ে আমার জ্বর আপনার কত মনে হয়েছিল? ‘একশ চারের উপরে ছিল। এখন একশ দূই।‘
শওকত সাহেব পুষ্পের দিকে তাকিয়ে বললেন, আমার ঐ হ্যান্ড ব্যাগ খুলে দেখ – প্লাষ্টিকের একটা বক্স আছে। ওষুধ পত্র এবং থার্মোমিটার থাকার কথা।
Read more
নীল অপরাজিতা-পর্ব-(১৪)-হুমায়ূন আহমেদ
