সবুজ টিয়ে
মনিকা শকুন্তলা
মনিকা শকুন্তলা

সবুজ বরণ টিয়ে দেখো
রূপে তাহার ঝলক কতো
টুকটুকে লাল ঠোঁটে
গোলাপ যেন ফোটে।।
রূপে তাহার ঝলক কতো
টুকটুকে লাল ঠোঁটে
গোলাপ যেন ফোটে।।
আমি শুধু রই তাকিয়ে
বিষম খেয়ে যাই হারিয়ে
কেমন তরো শোভা
দেখতে সে যে অপরূপা।
কচি সবুজ কলাপাতায়
গা যেন জড়িয়ে
লালচে ঠোটে ফুলের বনে
যায় যে হারিয়ে।।
সবুজ টিয়ে
মনিকা শকুন্তলা